Author: somoyernurnews

  • চিকিৎসকের ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ | সময়ের নুর নিউজ ডট কম

    চিকিৎসকের ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ | সময়ের নুর নিউজ ডট কম

    চাটখিল প্রতিনিধি :

    নোয়াখালীর চাটখিল উপজেলায় অপারেশনের সময় ভুল চিকিৎসায় মা ও নবজাতক সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

    শুক্রবার (৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার খিলপাড়া বাজারের ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হসপিটালে এই ঘটনা ঘটে।

    নিহ সামিয়া আক্তার (২৫ খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামের নতার বাড়ির মো.মুরাদের স্ত্রী।

    নিহতের স্বামী মুরাদ অভিযোগ করে বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে সামিয়াকে তিনি ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হসপিটালে নিয়ে যান। পরে দুপুর ২টার দিকে ডাক্তার ফারহানা তাকে সিজার করেন।

    সেখানে অপারেশনের আগে অ্যানেসথেসিয়া ডাক্তার ছাড়া হসপিটালের জরুরি বিভাগের ডাক্তার দিয়ে ভুলভাবে সামিয়ার শরীরে অ্যানেসথেসিয়া প্রয়োগ করলে সে মারা যায়।

    তারা রোগীর শরীরে যে অ্যানেসথেসিয়া প্রয়োগ করে তা ঠিকমত হয়নি। তারা সিজার করে, নবজাতককে পেট থেকে বের করেনি। তারা দেখেছে রোগী মারা গেছে। এরপরও পুনরায় সিজারের স্থানে সেলাই দিয়ে আমাদেরকে কুমিল্লা পাঠায়।

    মুরাদ আরও বলেন, পরে সন্ধ্যার দিকে আমরা সামিয়ার মরদেহ নিয়ে হসপিটারের সামনে অবস্থান করি। ওই সময় স্থানীয় নেতৃবৃন্দ জানায় এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

    এ বিষয়ে জানতে চাইলে ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হসপিটালের ম্যানেজার মহিউদ্দিন রাসেল অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমাদের অ্যানেসথেসিয়া ও সার্জন দুজনই অভিজ্ঞ ছিলেন। আমরা গত ১০মাস যাবত এখানে অপারেশন করে আসছি। রোগীর অ্যানেসথেসিয়া করা হলে রোগী হার্ট স্ট্রোক করে। এ কারণে আর সিজার করাতে পারেনি। স্ট্রোক করার কারণে যেহেতু আইসিইউ সাপোর্ট লাগবে। তাই রোগীকে এখানে আর রাখা হয়নি। উন্নত চিকিৎসার জন্য জেলা শহর মাইজদীতে পাঠানো হয়। সেখান থেকে রোগীর স্বজনেরা তাকে কুমিল্লা নিয়ে যায়।

    চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হক বলেন, এ ঘটনায় নিহতের স্বজনেরা থানায় কোনো অভিযোগ করেনি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • লক্ষ্মীপুর শিডিউল না মেনে সড়ক সম্প্রসারণের অভিযোগ | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুর শিডিউল না মেনে সড়ক সম্প্রসারণের অভিযোগ | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর শহরের সংযোগ সড়ক সম্প্রসারণের শিডিউল না মেনে কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সড়কের দুই পাশে ছয় ফুট করে ১২ ফুট ড্রেন নির্মাণের কথা। নির্মাণ করা হয়েছে তিন ফুট করে।

    এছাড়া ৮০ শতাংশ পাথর ও ২০ শতাংশ বালি দেয়ার কথা রয়েছে। কিন্তু ২০ শতাংশ পাথর কমিয়ে বালি দিয়ে সাবগ্রেড তৈরি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

    সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কাজের ত্রুটি পেয়েছে বলেও নিশ্চিত করেছে। শিডিউল অনুযায়ী কাজটি সম্পন্ন করতে হস্তক্ষেপ করছে লক্ষ্মীপুর জেলা প্রশাসনও।

    তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবি করছে, নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় লোকসান হচ্ছে তাদের। জেলা প্রশাসক ও সড়ক বিভাগের অনুরোধে লোকসান দিয়ে কাজটি করে যাচ্ছেন তারা।

    স্থানীয়দের অভিযোগ, এভাবে সড়কটি নির্মাণ করা হলে যাতায়াতে ভোগান্তি থেকেই যাবে। জনরোষে পড়ে কাজ বন্ধ করে দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। গত রোববার রাত ১০টার দিকে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের উপস্থিতিতে ফের কাজ শুরু হয়।

    এর আগে জেলা প্রশাসকসহ অতিরিক্ত পুলিশ সুপার এবি ছিদ্দিক, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু জরুরি বৈঠক করেন।
    বৈঠক শেষে জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, সড়কটি ১৫০ মিলিমিটার কার্পেটিং হবে। অনিয়মের সুযোগ নেই। সর্বোচ্চ তদারকির মাধ্যমেই কাজ সম্পন্ন হবে। জেলা প্রশাসন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ও সওজের দায়িত্বরত কর্মকর্তারা কাজটি তদারকি করবেন।

    সওজ বিভাগ সূত্রে জানা গেছে, ৩২ কোটি ৬৩ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে সংযোগ সড়কটির কাজ শুরু হয় ২০২০ সালের ১৯ ডিসেম্বর। দক্ষিণ তেমুহনী থেকে উত্তর তেমুহনী ও ঝুমুর থেকে সওজ কার্যালয় পর্যন্ত সড়ক সম্প্রসারণ কাজটি যৌথভাবে পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও মেসার্স সালেহ আহমেদ। ২০২১ সালের ২৮ ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও তা হয়নি। এর মধ্যে তিনবার প্রকল্পটি সংশোধন করা হয়।

    ২০২৪ সালে দক্ষিণ তেমুহনী-উত্তর তেমুহনী সড়কের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া ফুটপাতের জন্য ১৭ কোটি ৮১ লাখ ১ হাজার ৬১৪ টাকা বরাদ্দ রয়েছে। মাটি কাটার জন্য বরাদ্দ রয়েছে ২ কোটি ৭২ লাখ ৯২ হাজার ২৭১ টাকা।

    সিডিউল অনুযায়ী সড়ক প্রশস্ত হবে ৩৬ ফুট। একই সঙ্গে সড়কের দুই পাশে ছয় ফুট করে ড্রেন নির্মাণের বরাদ্দ দেয়া হয়। তবে সব জায়গায় নির্মাণ হয়নি নির্দিষ্ট পরিমাপে ড্রেন। সড়কে ৮০ শতাংশ পাথর ও ২০ শতাংশ বালি দেয়ার কথা রয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০ শতাংশ পাথর কমিয়ে বালি দিয়ে সাবগ্রেড তৈরি করছে।

    এছাড়া সাবগ্রেড তৈরির পর কার্পেটিংয়ের জন্য ৪৫ দিন অপেক্ষা করতে হলেও তা করা হয়নি। সাবগ্রেড তৈরির দুই দিন না যেতেই কার্পেটিংয়ের কাজ শুরু করা হয়।

    তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইস্কান্দার মির্জা শামীম বলেন, ‘প্রাক্কলনটি ছিল ২০১৮ সালের। তখন নির্মাণসামগ্রীর দাম ছিল কম। জমি অধিগ্রহণে দুই বছর চলে যায়। এরই মধ্যে নির্মাণসামগ্রীর দাম বেড়ে গেলে কাজে অনাগ্রহ প্রকাশ করা হয়। কর্তৃপক্ষের অনুরোধে কাজটি আবার শুরু করেছি। কাজ করতে গিয়ে আমাকে ক্ষতির মুখে পড়তে হয়েছে। কাজটি ছেড়ে দেয়ার জন্যও বলেছি। জেলা প্রশাসন ও সওজ বিভাগের অনুরোধে কাজ চালিয়ে যাচ্ছি। এ কাজে আমার লোকসান হবে।’

    লক্ষ্মীপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘নির্দিষ্ট নিয়মের মধ্যে সড়ক উন্নয়নকাজ চলছে। তদন্তে কিছু ত্রুটি ধরা পড়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে তা সংশোধন করতে বলা হয়েছে। সেসব ত্রুটি শেষ করার জন্যই কাজ বন্ধ করা হয়েছিল।’

    তবে ছয় ফুটের ড্রেনে তিন ফুট কেন, ফুটপাত থাকার কথা থাকলেও অনেকাংশে তা দেখা যাচ্ছে না—এসব প্রশ্নের তিনি সদুত্তর দিতে পারেননি। পুরনো ড্রেনের সঙ্গে নতুন ড্রেন সংযুক্তের ব্যাপারে নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘সড়কের বিভিন্ন স্থানে আমরা জমি বুঝে পাইনি। জমি নিয়ে সমস্যা থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই কাজটি করা হয়েছে।’

  • লক্ষ্মীপুরে গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিক্ষার্থী | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিক্ষার্থী | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছে ১৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে শ্রেণিকক্ষে পাঁচজন ও বাকিরা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

    বুধবার (৫ জুন) রাত ৯টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

    হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা হলো ঝর্ণা আক্তার, নুসরাত জাহান, সানজিদা আক্তার, মোহসেনা আক্তার রিয়া আক্তার, ফারিয়া সুলতান, সিমা, ইভা ও নুহা। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, অতিরিক্ত গরম পড়ায় বিদ্যালয়ে পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ২-৩ জন হাসাপাতালে আছে। ঠান্ডা পরিবেশে থাকলে তারাও দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম দেওয়ান বলেন, গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরাই তাদের হাসপাতালে ভর্তি করেন। শিক্ষকরা সার্বক্ষণিক তাদের পাশে ছিলেন। এখন সবাই সুস্থ আছে।

    রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পিযুষ কান্তি দাস বলেন, অতিরিক্ত গরমে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এ পানিশূন্যতার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। ঠান্ডা পরিবেশে থাকলে তারা সুস্থ হয়ে উঠবে।

  • লক্ষ্মীপুরে প্রথম কার্যদিবসে জনগণের সঙ্গে চেয়ারম্যানের মতবিনিময় | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে প্রথম কার্যদিবসে জনগণের সঙ্গে চেয়ারম্যানের মতবিনিময় | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম। বুধবার (৫ জুন) প্রথম কার্যদিবস উপলক্ষে পরিষদ প্রাঙ্গণে নবনির্বাচিত ইউপি সদস্যদের (মেম্বার) নিয়ে জনগণের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ শহীদ উল্যাহ, লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী বদরুল আলম,বীর মুক্তিযোদ্ধা শেখ মহিউদ্দিন, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদ, লাহারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।

    মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।

    নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফুল আলম বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন। তাদেরকে পাশে নিয়েই ইউনিয়নের উন্নয়নে কাজ করবো। প্রতিটি ওয়ার্ডের সমস্যা-সম্ভাবনা স্থানীয়রাই বলতে পারবেন। এজন্য মতবিনিময় সভার আয়োজন করে তাদের কাছ থেকে বিষয়গুলো জানার চেষ্টা করেছি।

    প্রসঙ্গত, সীমানা জটিলতাসহ বিভিন্ন কারণে প্রায় ১৩ বছর পর গত ২৮ এপ্রিল লাহারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত।

  • চাটখি ছাত্রকে বলৎকার করার অভিযোগে শিক্ষক গ্রেফতার | সময়ের নুর ডট কম

    চাটখি ছাত্রকে বলৎকার করার অভিযোগে শিক্ষক গ্রেফতার | সময়ের নুর ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের তালতলা গ্রামের মারকাজুল কুরআন মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে আবুল কালাম (৩০) নামে মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার (৩ জুন) বিকেলে গ্রেফতারকৃত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    অভিযুক্ত শিক্ষক আবুল কালাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আফসারখিল গ্রামের হাছেন গাজী বেপারী বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ধামালিয়া গ্রামে বসবাস করতেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, মারকাজুল কুরআন মাদরাসার হেফজ বিভাগের ছাত্রদের নানা রকম ভয়ভীতি দেখিয়ে শিক্ষক আবুল কালাম বলৎকার করতেন। গত শনিবার    এক ভুক্তভোগী বাড়িতে গিয়ে মাদরাসায় আসতে না চাওয়ার কারণ জানতে চাইলে বলাৎকারের বিষয়টি বের হয়ে আসে।

    ভুক্তভোগী ছাত্র বলেন, রাত তিনটার দিকে শিক্ষক আবুল কালাম তাকে শয়ন কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে।এ ঘটনা জানাজানি হওয়ার পর রবিবার (২ জুন) এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক আবুল কালামকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

    চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

  • লক্ষ্মীপুরে অসহায়দের মাঝে যাকাতের টাকার চেক বিতরন | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে অসহায়দের মাঝে যাকাতের টাকার চেক বিতরন | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে অসহায়দের মাঝে যাকাত তহবিল হতে ১ লক্ষ ১৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষে ১০ জন উপকার ভোগীদের মাঝে যাকাতের এ চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

    এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. কামাল উদ্দিন হাওলাদার ও লক্ষ্মীপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহীন সরকার।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের আওতায় ১০ জন উপকারভোগীকে ১ লক্ষ ১৭ হাজার টাকার চেক দেয়া হয়েছে। এর মধ্যে একজন উপকারভোগীকে ১৮ হাজার টাকা এবং বাকিদের ১১ হাজার টাকা করে যাকাতের চেক বিতরণ করা হয়।

    এর আগে ১১ জন দুস্থ যাকাতের টাকার জন্য উপজেলা পরিষদে আবেদন করেন। এরমধ্যে ১০ জনকে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিল থেকে আজ এ চেক সহায়তা করা হয় বলে জানান তিনি।

  • লক্ষ্মীপুর সদরে তৃতীয় বারের মত নির্বাচিত চেয়ারম্যান টিপু | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুর সদরে তৃতীয় বারের মত নির্বাচিত চেয়ারম্যান টিপু | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে তৃতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একেএম সালাহউদ্দিন টিপু। তিনি ‘কাপ পিরিচ’ প্রতিকে ৭৯ হাজার ৭০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মাদ রহমত উল্লাহ বিপ্লব ‘আনারস’ প্রতিক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩৯৭ ভোট।

    বুধবার (২৯ মে) রাতে সদর উপজেলা পরিষদের হলরুমে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ।এছাড়াও প্রাপ্ত ফলাফল সূত্রে জানা যায়, এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইউসুফ পাটোয়ারী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন লিকা নির্বাচিত হয়েছেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলায় ৬ লক্ষ ১৯ হাজার ৬৪৫ জন নারী ও পুরুষ ভোটার রয়েছে। এর মধ্যে ৮৪ হাজার ৫৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্য বৈধ ভোটের সংখ্যা ৮১ হাজার ৬২৭ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৯২০। যা প্রদত্ত ভোটের শতকরা হার ১৩. ৭৪ শতাংশ।

    এর আগে দিনব্যাপী নির্বাচনে ভোটগ্রহণ অবাধ সুষ্ঠু ও সকলের নিকট গ্রহণযোগ্য করতে ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা ছিলেন সতর্ক অবস্থানে। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ২৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪ প্লাটুন বিজিবি ও র্যাব সদস্য স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেন

  • লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত ৬৪ মেডিকেল টিম | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত ৬৪ মেডিকেল টিম | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুর প্রতিটি প্রাকৃতিক দুর্যোগেই ঝুঁকিপূর্ণ থাকে। কারণ বঙ্গোপসাগর থেকে খুব কাছেই অবস্থিত এ জেলা। তাই বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালে লক্ষ্মীপুরও ঝুঁকির তালিকায় রয়েছে।

    রিমালের প্রভাবে নদীতে জোয়ারের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়া ৩-৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে।

    এমন পরিস্থিতি থেকে মানুষ ও গবাদিপশু রক্ষায় লক্ষ্মীপুরে ১৮৯ টি স্থায়ী ও অস্থায়ী সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়কালীন মানুষের সেবা নিশ্চিত করতে ৬৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

    শনিবার (২৫ মে) রাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান দুর্যোগ ব্যবস্থাপনা কমটির প্রস্তুতি সভায় এসব তথ্য জানান।

    দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগারসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভায় জানানো হয়, দুর্যোগকালীন ত্রাণ তহবিলে ১৯ লাখ ২০ হাজার টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল রয়েছে। দুর্যোগ থেকে মানুষ ও গৃহপালিত প্রাণী রক্ষায় ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টসহ স্বেচ্ছাসেবীরা কাজ করবে।

    জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, উপজেলা প্রশাসনও ঘূর্ণিঝড় থেকে রক্ষায় বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণে সভা করেছে। এর থেকে রক্ষায় আমাদেরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে চরাঞ্চলসহ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার কাজ শুরু করা হবে।

  • লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা-মামলা, গ্রেপ্তার ১ | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা-মামলা, গ্রেপ্তার ১ | সময়ের নুর নিউজ ডট কম

    বিশেষ প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের হামলা। এ ঘটনা রোববার (৫মে) হারুনুর রশিদ বাদী হয়ে এজাহর নামিয়ে পাঁচজনসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে বিবাদী করে মামলা করে।

    উক্ত ঘটনায় গ্রেপ্তার জহিরুল ইসলামকে শনিবার (১১মে) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

    গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের নজির আহাম্মদের ছেলে।

    জানাযায়, গত রোববার চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুরের ইয়াছিন পাটোয়ারী বাড়ির মসজিদের উত্তরে আফজাল রোডের পূর্ব পাশে জোরপূর্বক জমি দখলে বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন হারুনুর রশিদ।

    মামলার সুত্রে জানাযায়, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্গত ১৭৮নং পশ্চিম লতিফপুর মৌজার ২৬ শতক জমি হারুনুর রশিদ গংরা দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন। ওই জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করতে আসে মো. ইব্রাহিম খলিল (৩৯), মো. ইসমাইল হোসেন (৪৮), মো. নুরুল ইসলাম (৫২), মুরুল আমিন (৫৫), আহাম্মদ আলী (৪১), অজ্ঞাতনামা ৮/১০ জন।

    তাদেরকে বাধা দিতে গেলে হারুনুর রশিদের ওপর হামলা করে। এতে হারুনুর রশিদ গুরুতর আহত হন। হারুনুর রশিদের শোর চিৎকারে বর্ণিত মামলার স্বাক্ষীরা ও স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় হারুনুর রশিদকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

    হারুনুর রশিদ জানান, উক্ত বিষয় আমি কোন প্রকার আইনের আশ্রয় নিলে এবং থানা পুলিশের কাছে গেলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয় মামলায় বর্ণিত বিরোধীরা।

  • লক্ষ্মীপুরে এমপির বিরুদ্ধে উপজেলা নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে এমপির বিরুদ্ধে উপজেলা নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিদিন :

    লক্ষ্মীপুর-১ (রামগঞ্জে) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদেরকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর পক্ষে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন।

    বৃহস্পতিবার (৯ মে) রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমতিয়াজ আরাফাত (আনারস) এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান নির্বাচন ” ৭টি দপ্তরে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। এরমধ্যে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাও রয়েছেন।

    সংশ্লিষ্টরা বলছেন, এমপির পিএস এলজিইডির কাবিটা প্রকল্পের বরাদ্দের লোভ দেখিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ওই প্রার্থীর জন্য ভোট চাচ্ছেন। এছাড়া নির্বাচনকালীন এলাকায় এমপিদের উপস্থিত থাকা নিয়ে বিধিনিষেধ থাকলেও আনোয়ার খান তা মানতে ‘নারাজ’। শনিবারের পর তার মালিকানাধীন আনোয়ার খান ডায়াগনস্টিক হাসপাতাল উদ্বোধন করতে ৩ দিনের জন্য নির্বাচনী এলাকায় আসার কথা রয়েছে। মূলত মোটরসাইকেলের প্রার্থীর পক্ষে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বসে নির্বাচনী কাজ পরিচালনা করতেই আসবেন তিনি।

    দলীয় নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি না মেনে আনোয়ার খান এমপি ১৪ এপ্রিল রাতে রামগঞ্জের ডাকবাংলোতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সমঝোতা বৈঠক করেন। টানা ৭ ঘণ্টা চলে ওই বৈঠক। সেখানে ৩ কোটি টাকা খরচ করার প্রতিশ্রুতি দেওয়ায় দেলোয়ার হোসেন দেওয়ানকে একক প্রার্থী ঘোষণা করা হয়। এ নিয়ে তুমুল সমালোচনা হয়।

    ইমতিয়াজের অভিযোগে উল্লেখ করা হয়, এমপি আনোয়ার খান নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে পৌর মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদেরকে বাচ্চুর ভোট করার জন্য নির্দেশ দিয়েছেন। সম্প্রতি এমপি এলজিইডির কাবিটা প্রকেল্পের ২৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন। ওই বরাদ্দের লোভ দেখিয়ে এমপি তার পিএস রফিককে দিয়ে জনপ্রতিনিধিদের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে কল করে বাচ্চুর পক্ষে ভোট করার জন্য নির্দেশ দিয়েছেন