Author: somoyernurnews

  • লক্ষ্মীপুরের হামছাদীতে সুপারি বাগানে মিললো নারীর মরদেহ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের হামছাদীতে সুপারি বাগানে মিললো নারীর মরদেহ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের  সুপারি বাগান থেকে মিনু বেগম (৪৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৯টার দিকে ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের মৃধ্যা বাড়ির বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত মিনু দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর গ্রামের বটতলি এলাকার রহিম উদ্দিন মিঝি বাড়ির গাড়িচালক মমিন উল্যার স্ত্রী।

    নিহতের গলায় ও বাম হাতের কবজিতে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    নিহতের স্বজনরা জানান, দুপুর ১টার দিকে জ্বালানির জন্য বাগানে সুপারির খোল খুঁজতে যান মিনু। বিকেল পর্যন্ত বাসায় না আসায় সবাই তাকে খুঁজতে বের হয়। কিন্তু কেউ তাকে খুঁজে পায়নি। মাগরিবের পর ফের খুঁজতে বের হলে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে মৃধ্যা বাড়ির বাগানে রক্তাক্ত অবস্থায় মিনুর মরদেহ পড়ে থাকতে দেখেন তার স্বজনরা।

    পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

    অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, এটি হত্যাকাণ্ড। ওই নারীকে গলায় ও বাম হাতের কবজিতে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করতে হবে।

  • লক্ষ্মীপুরে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যার পর ডাকাতি | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যার পর ডাকাতি | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে প্রবাসীর বাসায় ‘ডাকাতি’ করতে ঢুকে নাজমুন নাহার (৫০) নামে এক নারীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় নুরু মাস্টারের বাড়িতে ঘটনাটি ঘটে। নাহার বাসায় একাই ছিলেন।

    নিহত নাজমুন নাহার মিয়ারবেড়ী এলাকার সৌদি প্রবাসী মো. নুরুজ্জামানের স্ত্রী।

    আজ মঙ্গলবার (৯ জুলাই) ভোরে প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে ওই বাসার দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীরা তার দুই মেয়েসহ স্বজনদের খবর দেন।

    প্রতিবেশী স্বজনদের দাবি, ডাকাতি করতে ঢুকে নাহারকে হত্যার পর বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাতদল। খবর পেয়ে সকাল ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা নিহতের স্বজনসহ আশপাশের মানুষজনের সঙ্গে কথা বলেন।

    স্বজনরা জানান, নাহারের দুই মেয়ে বিবাহিত। মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন। নাহারের স্বামী নুরুজ্জামান কর্মস্থল সৌদি আরবে আছেন। ফলে বাসায় তিনি একাই থাকেন। সোমবার রাতের কোনো এক সময় বাসার পাশের আমড়া গাছ দিয়ে ওপরে উঠে ভেন্টিলেটর ভেঙে ডাকাতরা ঘরে ঢোকে। পরে নাহারকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়।

    এক পর্যায়ে ডাকাতদল বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। তবে কী পরিমাণ জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা তা সঠিক তথ্য দিতে পারেনি কেউ। নাহারের মেয়ে জামাই দুবাই প্রবাসী মো. নজীর জানান, তার শাশুড়ি একাই বাসায় থাকতেন। ডাকাতরা ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে তার শাশুড়িকে হত্যা করেছে। বাসায় থাকা স্বর্ণালংকার ও টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতদল।

    অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’ জন নিহত | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’ জন নিহত | সময়ের নুর নিউজ ডট কম

    মোঃ ইসমত দ্দোহা :

    লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় যাত্রিবাহী বাসচাপায় শিশু মিম আক্তার ও তার নানা নছির মোল্লার মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) সকাল ৯ টার দিকেসদর উপজেলার পূর্ব হাজিরপাড়া (বটগাছ তলা ) এলাকায় সিয়াম পেট্টোল পাম্পের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিমি ও আহত নছির ভোলা জেলার বাসিন্দা।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মিম ও তার নানা নছির চট্টগ্রামগামী শাহী পরিবহণের একটি বাসের যাত্রী ছিলেন। ভোলা থেকে লঞ্চে এসে তারা সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে শাহী বাসে উঠেন। ঘটনাস্থল এসে বাসটি তেল নেওয়ার জন্য পাম্পে দাঁড়ায়। এসময় নাতনিকে নিয়ে বাস থেকে নেমে নছির রাস্তার বিপরীত পাশের দোকানে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় যমুনা পরিবহণের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মিম মারা যায়। এসময় তার নানা নছিরও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

    সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, দুর্ঘটনায় এক শিশুকে মৃত অবস্থায় আনা হয়েছে। আহত অবস্থায় নছির নামে আরও একজনকে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। সম্পর্কে তারা নানা-নাতনি বলে জানা গেছে।

    চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শিশুর মরদেহ ও আহত ব্যক্তিকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নছিরও মারা যান।এঘটনায় বাস আটক করলেও চালকে আটক করা যায়নি।

  • সাত মাসেই হাফেজ হলেন ১১ বছর বয়সী ফাহিম | সময়ের নুর নিউজ ডট কম

    সাত মাসেই হাফেজ হলেন ১১ বছর বয়সী ফাহিম | সময়ের নুর নিউজ ডট কম

    রামগঞ্জ প্রতিনিধি :

    মাত্র সাত মাসে পবিত্র কোরআন মুখস্ত করে হাফেজ হয়েছেন ১১ বছর বয়সী ওমর ফারুক ফাহিম। ফাহিম লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও মাদ্রাসা-ই দারুল উলূম মাদানিয়ার (সাবেক মনিকানন) মাদ্রাসার ছাত্র। কুরআনে হাফেজ হওয়া ফাহিম উপজেলার লামচর ইউনিয়নের কাশিমনগর গ্রামের বেপারী বাড়ির ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে।

    মাদ্রাসা-ই দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক মো. ইউসুফ বলেন, ফাহিম খুব অল্প সময়েই তার তুখোড় প্রতিভা দেখিয়েছেন। ফাহিমের প্রতিভা এবং আমাদের নিরলস প্রচেষ্টায় মাত্র ৭ মাসে পবিত্র কুরআন মুখস্ত করতে পেরেছে। আমি আশা করি তার মেধা কাজে লাগিয়ে একদিন অনেক বড় আলেম হবে।

    ফাহিমের বাবা মিজানুর রহমান বলেন, আমার স্বপ্ন ছিল ফাহিম পবিত্র কোরআন মুখস্ত করবে। আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমি আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি।

    মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, ফাহিম গত বছর আমাদের মাদরাসায় ভর্তি হয়েছিল। ফাহিম আমাদের আন্তরিকতায় একজন ভালো ছাত্র হিসেবে গড়ে উঠেছে। আল্লাহর অশেষ রহমতে পবিত্র কোরআন মুখস্ত করা সম্ভব হয়েছে। এই প্রতিভা নিয়ে ফাহিম অনেক দূর এগিয়ে যাবে।

    জানা যায়, মাদ্রাসা-ই দারুল উলূম মাদানিয়া মাদ্রাসায় নূরানী ও হেফজ বিভাগ মিলে মোট ৬ শতাধিক শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি নূরানী তালিমুল কোরআন বোর্ড পরীক্ষায় সারাদেশে সপ্তম ও লক্ষ্মীপুরে দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়াও প্রতিবছর হেফজ বিভাগ থেকে শতাধিক শিক্ষার্থী হেফজ সম্পন্ন করেন।

  • ভাইস চেয়ারম্যানের ঘোষণা: সরকারি সার-বীজ বিএনপি-জামায়াত পাবে না | সময়ের নুর নিউজ ডট কম

    ভাইস চেয়ারম্যানের ঘোষণা: সরকারি সার-বীজ বিএনপি-জামায়াত পাবে না | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের এক ভাইস চেয়ারম্যান সরকারের প্রণোদনা উচ্চ ফলনশীল বীজ ও সার আওয়ামী লীগের কর্মী ব্যতিত অন্যদের বিতরণ না করার ঘোষণা দিয়েছেন। অভিযোগ উঠেছে ভুক্তভোগী কৃষকদের ‘বিএনপি-জামায়াত’ কর্মী আখ্যা দিয়ে প্রণোদনা প্রাপ্তির কার্ড রেখে দেন ওই চেয়ারম্যান।

    অভিযুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলার পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইউসুফ পাটোয়ারী। ভুক্তভোগী কৃষক একই উপজেলার হাজীরপাড়া ইউনিয়নের চর মোহাম্মদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মনির হোসেন। অপর কৃষক একই এলাকার আবু তাহেরের ছেলে আবু ছিদ্দিক।

    প্রণোদনা বিতরণের কার্যক্রম শনিবার (৬ জুলাই) সকালে সাড়ে ১১ টায় উদ্বোধন করেন স্থানীয় সাংসদ গোলাম ফারুক পিংকু। এরপর থেকে প্রণোদনা প্রাপ্তি কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করছেন উপজেলা কৃষি বিভাগ।

    তবে উদ্বোধন পরবর্তী অপর ও তাঁর সহযোগী সাবেক ছাত্রলীগ নেতা মো. আলম আওয়ামী লীগ কর্মী ব্যতিত অন্যদের সার-বীজ না দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি দুইজন কৃষকের প্রণোদনা প্রাপ্তি কার্ড রেখে দেন তারা। বিষয়টি উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সামনে ঘটলেও তারা কোন প্রতিবাদ করেননি।

    পরবর্তীতে ঘটনাস্থল (উপজেলা চত্তর) থেকে ওই ভাইস চেয়ারম্যান চলে গেলে স্থানীয় জনপ্রতিনিধির (মেম্বার) হস্তক্ষেপে প্রণোদনা উপকরণ পায় কৃষকরা।

    জানা গেছে, সদর উপজেলার ৬ হাজার ৫৯ জন কৃষককের মধ্যে আমন চাষে প্রণোদনা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রত্যেক কৃষককে প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি উচ্চ ফলনশীল আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

    ভুক্তভোগী কৃষককৃষক আবু ছিদ্দিক বলেন, আজ সকালে সার-বীজ নেওয়ার জন্য উপজেলায় মেম্বারের দেওয়া কার্ড নিয়ে এসেছি। কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান ও তাঁর সহযোগী আমাদের কার্ড আটকিয়ে রাখছে। আমরা নাকি বিএনপি-জামায়াতের লোক। এজন্য আমাদের সরকারী সার-বীজ দেওয়া হবে না। অথচ আমরাও আওয়ামী লীগ করি। সদর আসনের এমপির বাড়ির পাশে আমাদের বাড়ি। তিনি মেম্বারের মাধ্যমে আমাদের কার্ডগুলো দিয়েছেন।

    জানতে চাইলে ভাইস চেয়ারম্যান বলেন,   কৃষক মনির হোসেন বলেন, আমি কৃষি কাজ করি। আমার বাবা ও দাদারা একই কাজ করেছেন। কৃষক হওয়ায় আমন চাষে  কার্ড পেয়েছি। আজ উপজেলায় সার-বীজ নিতে আসলে আমাদের কার্ডগুলো ভাইস চেয়ারম্যান ও তাঁর সহযোগী রেখে দেন। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্যদের সরকারের দেওয়া প্রণোদনার সার-বীজ দেওয়া হবে না।

    এ বিষয়ে জানতে চাইলে ভাইস চেয়ারম্যান বলেন, সরকার কৃষি বান্ধব বলে বিনামূল্যে সার ও বীজ দিচ্ছে। কিন্তু প্রকৃত কৃষক যদি ওই সুবিধা না পায় তাহলে সরকারের পরিকল্পনা ভেস্তে যাবে। আমরা আওয়ামী লীগের কর্মী ও জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব হচ্ছে কৃষি খাতে সরকারের সুবিধাগুলো প্রান্তিক পর্যায়ে কৃষকদের মধ্যে বিতরণের তদারকি রাখা। আজও সেটি করেছিলাম। কিন্তু কেউ কেউ এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে সাংবাদিকদের জানিয়েছেন।

    উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমাম বলেন, আমন চাষে সরকার প্রণোদনা দিয়েছেন প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিতরণ করার জন্য। নির্দিষ্ট কোন দল বা গোষ্ঠীর মধ্যে বন্টনের জন্য নয়। উপজেলা ভাইস চেয়ারম্যান কেন ঘটনাটি ঘটিয়েছেন বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনা পরবর্তী ভুক্তভোগী কৃষকদের সার ও বীজ দেওয়া হয়েছে।

  • ঢাকা মিরপুর প্রেসক্লাবের সভাপতি রিপন, সম্পাদক আমির, সহ-সভাপতি পলাশ | সময়ের নুর নিউজ ডট কম

    ঢাকা মিরপুর প্রেসক্লাবের সভাপতি রিপন, সম্পাদক আমির, সহ-সভাপতি পলাশ | সময়ের নুর নিউজ ডট কম

    মোঃইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টার :

    আমিনুল ইসলাম রিপনকে সভাপতি ও আমিরুজ্জামান আমিরকে সাধারণ সম্পাদক করে মিরপুর প্রেসক্লাবের ৪৫ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) মিরপুর প্রেসক্লাবের কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।

    কমিটির অন্য সদস্যরা হলেন, সেলিম রাহয়ান, সিনিয়র সহ-সভাপতি; এস এম বদরুল আলম, সিনিয়র সহ-সভাপতি; এস এ এম সুমন, সহ-সভাপতি, লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ, সহ-সভাপতি; আজিজুর রহমান টুটুল, সহ-সভাপতি; শেখ মিজানুর রহমান, সহ-সভাপতি; হায়দার আলী, সহ-সভাপতি; হেদায়েতুর ইসলাম নাসিম, সহ-সভাপতি; মিজান খন্দকার, সহ-সভাপতি; কাজী সফিউল ইসলাম, সহ-সভাপতি; মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি; আফজাল হোসেন জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক; আবু তাহের শামসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক, লায়ন রাশিদা হামিদ অনি, যুগ্ম সাধারণ সম্পাদক; মেহেদি হাসান মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক; হাসান তারেক আরিফিন, সহ-সাধারণ সম্পাদক; শফিকুর রহমান শফি, সহ-সাধারণ সম্পাদক; সর্দার মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক; মোঃ মাসুদ মৃধা, সহ-সাধারণ সম্পাদক; সোহেল আহমেদ বাপ্পী, সহ-সাধারণ সম্পাদক; এস এম নিপু, সাংগনিক সম্পাদক; নজরুল ইসলাম, সহ-সাংগনিক সম্পাদক; ফরিদা পারভীন ববি, সহ-সাংগনিক সম্পাদক; মাহাবুব আলম, সহ-অর্থসম্পাদক; মোঃ নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক; সোহরাব হোসেন বাবু, সহ-প্রচার সম্পাদক; রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক; সুলতানা জসীম সিমা, সাংস্কৃতিক সম্পাদিকা; রুদ্র রায়হান পিয়াল, আইন সম্পাদক; কাকলি আক্তার, মহিলা বিষয়ক সম্পাদিকা;  মজিবর রহমান আসলাম, ক্রিয়া সম্পাদক; সুমি রহমান, সমাজ কল্যাণ সম্পাদক, সুমি খানম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক; মোঃ ইসমত দোহা, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক; আব্দুল্লাহ সালেহীন, নির্বাহী সদস্য; আব্দুর রহিম, নির্বাহী সদস্য; মাসুদ ব্যাপারী, নির্বাহী সদস্য; জাহাঙ্গীর আলম মামুন, নির্বাহী সদস্য; সৌরভ- নির্বাহী সদস্য; শরিফুল ইসলাম মিলন, নির্বাহী সদস্য; লুৎফা আলী, নির্বাহী সদস্য; সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য; লিমন করিম, নির্বাহী সদস্য;  রিয়াদ হোসেন, নির্বাহী সদস্য; সাদ্দাম হোসেন মুন্না, নির্বাহী সদস্য; মোঃ মানিক সর্দার, নির্বাহী সদস্য; মোঃ সোহেল রানা; নির্বাহী সদস্য, মোঃ সালাউদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য।

    উল্লেখ্য ঢাকায় অবস্থিত মিরপুর প্রেসক্লাব ১৯৯৫ ইং থেকে সংবাদপত্র ও সাংবাদিকদের অধিকার আদায়ে সচেষ্ট রয়েছে। রাষ্ট্রিয় কর্মকান্ডের পাশাপাশি সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

  • রামগঞ্জে সাব রেজিষ্টারের কার্যালয়ে দুদকের আভিযান | সময়ের নুর নিউজ ডট কম

    রামগঞ্জে সাব রেজিষ্টারের কার্যালয়ে দুদকের আভিযান | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগঞ্জে সাব রেজিষ্টারের কার্যালয়ে দলিল রেজিষ্ট্রতে অতিরিক্ত অর্থ আদায়ে অভিযোগে মুল ফটকে তালা দিয়ে দুই ঘন্টা ধরে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে দূর্নীতি দমন কমিশন দুদক।

    বুধবার (৩ জুলাই) বেলা তিনটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাব রেজিষ্টারের কার্যালয়ের মুল ফটকের ভিতর দিয়ে তালা লাগানো। বাহিরে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে জমি রেজিষ্ট্রি করতে আসা সেবা গ্রহিতাদের ভিড়। সংবাদকর্মীদের ভিতরে ঢুকতে না দেয়ায় তথ্য সংগ্রহের জন্য তারাও দাড়িয়ে ছিলেন মূল ফটকের বাহিরে।

    এসময় সেবা নিতে আসা কয়েকজন সেবাগ্রহিতা জানান, সাব রেজিষ্টারের বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতির আভিযোগ তুলে গত কয়েকদিন আগেও কর্মবিরতি করেছে দলিল লেখকরা। তখনও দলিল রেজিষ্ট্রি করতে এসে ভোগান্তিতে পড়েছি।

    আজও দলিল রেজিষ্ট্রি করতে এসেছি কিন্তু অফিসের লোকজন আমাদের বের করে দিয়ে গেইটে তালা ঝুলিয়ে দিয়েছে, তাই দাঁড়িয়ে আছি। পরে বিকাল পাঁচটার দিকে আভিযান শেষ করে বাহিরে আসে দুদকের কর্মকর্তারা ।

    এসময় দূর্নীতি দমন কমিশনের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজগর হোসেন  গণমাধ্যমকর্মীদের বলেন, দলিল রেজিষ্ট্রি করার সময় সাব রেজিষ্টারের নাম ভাঙ্গিয়ে সেবা গ্রহিতার কাছ থেকে আতিরিক্ত দশ হাজার টাকা নিয়েছে অভিযুক্ত দলিল লেখক মমিন উদ্দিন জামান। সরেজমিনে এসে আমরা এর সত্যতা পেয়েছি, তবে এঘটনায় সাব রেজিষ্টারের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। দলিল লেখকের বিরুদ্ধে আমরা কমিশনের কাছে লিখিত অভিযোগ দাখিল করবো। পরবর্তিতে কমিশন এব্যাপারে ব্যাবস্থা নিবে।

    সাব রেজিষ্টার সিরাজুল ইসলাম খান বলেন, দলিল রেজিষ্ট্রি করার সময় আমার নাম ভাঙ্গিয়ে সেবা গ্রহিতার কাছ থেকে আতিরিক্ত দশ হাজার টাকা নিয়েছে দলিল লেখক মমিন হোসেন জামান। যা আইনত দন্ডনীয় অপরাধ। পরবর্তিতে অভিযুক্ত দলিল লেখকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে উর্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবো। তবে সেরেস্তা খরচ দেখিয়ে আতিরিক্ত ৬ শতাংশ টাকা আদায়ের বিষয়টি সঠিক নয়।

  • আমরা জনগণের জন্য আন্দোলন করছি: এ্যানী | সময়ের নুর নিউজ ডট কম

    আমরা জনগণের জন্য আন্দোলন করছি: এ্যানী | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    বিএনপির নবনির্বাচিত যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আমরা দেশের জন্য আন্দোলন করছি। ভোটের ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। আমরা জনগণের জন্য আন্দোলন করছি।

    তিনি আরও বলেন, একটি দল দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে অনেকগুলো দল লাগে। শুধু ক্ষমতাসীন দল দিয়ে হবে না, বিরোধীদলও থাকতে হবে।

    বুধবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এসব কথা বলেন।

    এ্যানী বলেন, ‘দেশে যদি সার্বজনীন শান্তিপূর্ণ একটি নির্বাচন হতো, সংসদে ৩০০ জন সংসদ সদস্যের একেকজন একেক মতের পক্ষে কথা বলতেন। ভিন্ন ভিন্ন দলের কথা বলতেন। সেখানে সরকারি দল, বিরোধীদল ও স্বতন্ত্র প্রতিনিধিরা থাকতেন। এটি হতো দেশের স্বার্থ, জনগণের স্বার্থ। সেই স্বার্থের জন্য আমরা আন্দোলনরত আছি।’

    রাজনৈতিক সৌহার্দ্যের ওপর গুরুত্বারোপ করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি যার যার জায়গায় থাকবে। কিন্তু সেখানে যদি রাজনৈতিক সৌহার্দ্য না থাকে, স্বাভাবিক রাজনীতি না থাকে, তাহলে দেশের মানুষ বঞ্চিত হবে। এভাবে বঞ্চিত হতে হতে একদিন রাজনীতি শেষ হয়ে যাবে। হানাহানি, কাটাকাটি, মারামারির দিকে চলে যাবে।’

    বিএনপি নেতা বলেন, আমরা চাই সত্যিকারের রাজনীতির মধ্যদিয়ে নেতার নেতৃত্ব বিকশিত হোক। সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক।

    আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সভাপতি কামাল হোসেন প্রমুখ।

  • লক্ষ্মীপুরে কৃষি বিপণন অধিদপ্তরের মতবিনিময় সভা | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে কৃষি বিপণন অধিদপ্তরের মতবিনিময় সভা | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে ব্যবসায়ী, উদ্যোক্তা, এনজিওকর্মী ও কৃষক সংগঠকদের নিয়ে মতবিনিময় সভা করেছে।

    রবিবার (৩০জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের বাগবাড়ির করিম টাওয়ারের ৩য় তলায় অধিদপ্তরের হল রুমে এ আয়োজন করা হয়।

    মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠকগণ অংশগ্রহণ করেন এবং কৃষিপণ্য নিয়ে সমস্যা, সফলতা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন।

    বিভিন্ন সংগঠনের সংগঠকদের অংশগ্রহণে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষি বিপণন অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন, আইএফআইসি ব্যাংক লক্ষ্মীপুর শাখার জেনারেল ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন।

    কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মনির হোসেন সংগঠকদের বলেন, অধিদপ্তর থেকে যেসকল সুযোগ-সুবিধা আসছে তা আমি প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছানের চেষ্টা করছি। কৃষক ও উদ্যোক্তাদের জন্য ডিজিটাল প্রযুক্তি ‘কৃষি অ্যাপ’ তৈরি করছে আমাদের ডিপার্টমেন্ট। আশা করছি এটি সকলের পণ্য বিক্রিতে সহায়ক ভূমিকা পালন করবে।

    আইএফআইসি ব্যাংক লক্ষ্মীপুর শাখার জেনারেল ম্যানেজার মোঃ শাহাদাত হোসেন বলেন, কৃষক, সংগঠক বা উদ্যোক্তা যাই হোক, আমাদের ব্যাংকিং কার্যক্রমের অংশ হিসেবে এসকল ব্যক্তিদের জন্য রয়েছে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা। যা সবার ব্যবসা কিংবা উদ্যোক্তা হওয়ার পেছনে অগ্রণী ভূমিকা রাখবে। এছাড়াও এসময় তিনি ব্যাংকিং কার্যক্রম এবং ক্ষুদ্র ঋণ বিষয়ক বিভিন্ন সুবিধা সম্পর্কে ইতিবাচক ধারনা দেন।

  • লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

    লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের কমলনগ উপজেলায় আলোচিত গৃহবধূ জোসনা আক্তার মুন্নিকে হত্যার বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সোমবার (২৪ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের কোম্পানি রাস্তার মাথা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

    মানবন্ধনে নিহত গৃহবধূ জোসনা আক্তার মুন্নির স্বজনরা অভিযোগ করে বলেন, ‘মুন্নিকে নির্মমভাবে নির্যাতন করেন তাঁর স্বামী আলাউদ্দিনসহ তাঁদের পরিবারের লোকজন। শ্বশুরবাড়ির লোকজন নিযার্তনের একপর্যায়ে তাঁকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে।

    তার শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের দাগ ছিল। হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িত সকলের দ্রুত গ্রেপ্তারসহ প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজনরা ও এলাকাবাসী।

    মানববন্ধনে বক্তব্য দেন নিহতের স্বজন আলী আহম্মদ হাজী, নুরুজ্জামান, রোকসানা নেহার, মো: খোকনসহ স্থানীয়রা।

    উল্লেখ্য, গত ২৯ মে কমলনগর উপজেলার চর লরেন্স এলাকায় শ্বশুড়বাড়ির বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগানো গৃহবধূ জোসনার আক্তার মুন্নির মরদেহ উদ্ধার করে পুলিশ।