Author: somoyernurnews

  • লক্ষ্মীপুরে সরকারি অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন! | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে সরকারি অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন! | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারের দেওয়া ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্সে এবার যাত্রী পরিবহনের ঘটনা ঘটেছে।

    শনিবার (২২ জুন) দুপুরে শহরের ঝুমুর এলাকায় অ্যাম্বুলেন্সে কয়েকজন ঢাকাগামী যাত্রী দেখা গেছে। ওই যাত্রীরা জানিয়েছেন, তারা জনপ্রতি ৭০০ টাকা ভাড়ায় অ্যাম্বুলেন্সে উঠেছেন। এ নিয়ে এক সংবাদকর্মীর করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

    এদিকে মোবাইল অ্যাপসের মাধ্যমে এই অ্যাম্বুলেন্সে কম খরচে জনগণ সুফল পাওয়ায় সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩’ পেয়েছিলেন সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোসেন আকন্দসহ কয়েকজন কর্মকর্তা।

    শনিবারের ওই ভিডিওতে এক পর্যায়ে ড্রাইভার নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘ঈদ পরবর্তী সড়কে ঢাকাগামী প্রচুর যাত্রী। কিন্তু সে তুলনায় গাড়ি নেই। ঝুমুর দিয়ে যাওয়ার সময় কয়েকজন তাকে ডেকেছে। এজন্য গাড়িতে যাত্রী নিয়েছেন। যাত্রীদের অনুরোধেই তাদেরকে নিয়ে ঢাকায় যাচ্ছেন। সরকার অ্যাম্বুলেন্স দিয়েছেন জনগণের জন্য। এখন যাত্রীদেরই সেবা দিচ্ছেন।’

    তবে পরবর্তীতে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সের চালক নুরুল আমিন বলেন, ‘আমার ভুল হয়েছে। চেয়ারম্যান আমাকে ফোন দিয়ে গাড়ি দিয়ে দিতে বলেছেন। এ ধরনের ভুল আর হবে না।’

    শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিক ড্রাইভারকে কল দিয়েছি। তার কাছ থেকে গাড়িটি নিয়ে নেওয়া হবে। কোনোভাবেই রোগীর পরিবর্তে অ্যাম্বুলেন্সে যাত্রী ওঠানোর সুযোগ নেই। আমি ইউনিয়ন পরিষদে গিয়ে গাড়ি রাখতে বলেছি।

    এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, ঘটনাটি আমি জেনেই ইউপি চেয়ারম্যানকে বলেছি গাড়িটি ওই ড্রাইভারের কাছ থেকে নিয়ে নিতে। এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হবে। অ্যাম্বুলেন্সে যাত্রী বহনের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    জেলায় প্রান্তিক অঞ্চলের মানুষের সেবা নিশ্চিত করতে স্বপ্নযাত্রা নামকরণ করে দুটি ওয়াটার অ্যাম্বুলেন্সহ ১৭টি অ্যাম্বুলেন্স চালু করা হয়। এ অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩’ পেয়েছে জেলা প্রশাসন।

  • লক্ষ্মীপুরে স্কুটি শিখতে আসা নারীদের পছন্দের নাম শাহেলা | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে স্কুটি শিখতে আসা নারীদের পছন্দের নাম শাহেলা | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর স্কুটি শিখতে আসা নারীদের পছন্দের নাম শাহেলা। প্রশিক্ষণার্থী নারীদের প্রথমেই দিচ্ছেন আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এরপর স্কুটি চালানোর বিভিন্ন কৌশল দেখিয়ে দিচ্ছেন নিজ হাতে। পড়ে গেলে ফের দিচ্ছেন উঠে স্কুটি চালানোর সাহস। কণ্ঠে আত্মবিশ্বাস সৃষ্ব শ্বাসের অমিয় বাণী; আপনিই পারবেন, হাল ছাড়বেন না!

    আজ রবিবা (২৩জুন) ঘড়িতে সময় তখন দুপুর স বারোটা, শহরের আকাশজুড়ে ঝলমলে রোদের আবরণ। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে চোখে পড়ে নারীদের স্কুটি চালানোর প্রশিক্ষণের দৃশ্য।

    জানতে চাইলে স্কুটি প্রশিক্ষক শাহেলা জানান, আমি একটা প্রাইভেট জব করি, বাড়ি থেকে অফিস দূরে হওয়ায় সিএনজিতে আমাকে যাতায়াত করতে হয়। গাড়িতে চলাচলের ক্ষেত্রে পুরুষদের পাশে বসলে কিংবা গাড়িতে-ই অন্যরকম দৃষ্টিভঙ্গি দৃষ্টি গোচর হয়। সেজন্য-ই আমি স্কুটি চালানো শিখি এবং এর মাধ্যমে-ই আমি বিভিন্ন জায়গায় আসা যাওয়া করি।

    শাহেলা আরো জানান, স্কুটি শেখার পর আমি বিভিন্ন আপুর সাড়া পাই ফেসবুকের মাধ্যমে। গত দুই মাস থেকে একজন প্রশিক্ষক হিসেবেও আমি কাজ করছি। আমার কাছে ভালো-ই লাগছে।
    আমি স্কুটি শেখানোকে পেশা হিসেবে বেছে নিয়েছি। নামমাত্র কোর্স ফি নিয়ে প্রশিক্ষিত করে তুলছি নারীদের।

    নারীদের আত্মবিশ্বাসী ও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দুই মাসে দশজন নারীকে স্কুটি চালানো শিখিয়েছেন শাহেলা।

    সরেজমিনে দেখা যায়, একজন শিক্ষিকা স্কুটি চালানো শিখছেন । স্কুটির পাশে দাঁড়িয়ে বিভিন্নরকম দিক নির্দেশনা দিচ্ছেন শাহেলা।

    ঐ প্রশিক্ষণার্থী জানান, আমি আমার কলিগদের দেখি স্কুটি চালিয়ে স্কুলে আসেন। নিউজফিড স্ক্রল করতে-করতে এই আপুর খোঁজ পাই।
    এরপর শিখতে আসি। শিখতে এসেও প্রথমে কিছুটা বিড়ম্বনায় পড়ি, ভাবছি হাল ছেড়ে দিবো। কিন্তু আপুর জোগানো সাহসে এখন মনে হচ্ছে আমি পারবো।
    শাহেলা অদম্য ইচ্ছা-শক্তি নিয়ে মে মাস থেকে নিজের চাকুরির পাশাপাশি জেলা স্টেডিয়ামে সপ্তাহে দুই-তিন দিন স্কুটি চালানো শেখান। তিনি শুরু থেকে পুরোপুরি পাকাপোক্ত হওয়া পর্যন্ত প্রশিক্ষণার্থীদের শিখিয়ে থাকেন।

  • লক্ষ্মীপুরে ১৫ কেজি গাঁজাসহ তিন নারী আটক | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে ১৫ কেজি গাঁজাসহ তিন নারী আটক | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :
    লক্ষ্মীপুরে ১৫ কেজি গাঁজাসহ বিথি আক্তার, জোবেদা বেগম ও মাহফুজা আক্তার নামে তিন নারীকে আটক করা হয়েছে। গাঁজাগুলো প্যাকেট করে তারা
    প্রতিজনে ৫ কেজি দেহে বেঁধে ভোলার উদ্দেশ্যে কুমিল্লা থেকে আসেন।
    শুক্রবাব দুপুরে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটের সদর উপজেলার মজুচৌধুরীরহাট লঞ্চঘাট থেকে ওই নারীদের আটক করে নৌ-পুলিশ।
    পরে বিকেলে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট নৌ-পুলিশের পরিদর্শক (ইনচার্জ) বিকাশ চন্দ্র চৌধুরী বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
    আটক জোবেদা গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন গুয়াবাহার গ্রামের ইয়াদ আলীর স্ত্রী, বিথি কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কাইকার চর গ্রামের মো. সাগরের স্ত্রী ও মাহফুজা একই জেলার চান্দিনা থানাধীন ভোমরকান্দি দক্ষিণ পাড়া গ্রামের মো. জালাল হোসেনের স্ত্রী।
    নৌ-পুলিশ জানায়, বাসযোগে ওই তিন নারী কুমিল্লা থেলে মজুচৌধুরীরহাট আসে। তাদের লঞ্চযোগে ভোলায় যাওয়ার কথা ছিল। কিন্তু লঞ্চঘাটে তাদের গতিবিধি সন্দেহজনক ছিল। এসময় ঘাটে দায়িত্বপ্রাপ্ত নৌ-পুলিশের সদস্যরা তাদের আটক করে। পরে একজন নারীকে দিয়ে তাদের দেহ তল্লাশি করা হয়। এতে তাদের দেহে বাঁধা ৩টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতি প্যাকেটে পাঁচ কেজি করে মোট ১৫ কেজি গাঁজা ছিল।
  • লক্ষ্মীপুরে স্ত্রীকে কুপিয়ে মারলেন পাষণ্ড স্বামী | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে স্ত্রীকে কুপিয়ে মারলেন পাষণ্ড স্বামী | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় শিহাব উদ্দিন নামে এক মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী শাহনাজ বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘরে
    স্ত্রীর রক্তাক্ত মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছেন শিহাব উদ্দিন।

    বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলার সুজন গ্রামে ভাড়া বাসায় শাহনাজকে হত্যা করা হয়। অভিযুক্ত শিহাব একই উপজেলার শ্যামল গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিনের চাকুরী করছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, মুয়াজ্জিনের চাকরি করায় শিহাব তার স্ত্রী শাহনাজকে নিয়ে সুজন গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন৷ ঘটনার সময় শিহাব ছাগলের মাংস কাটছিলেন। এরমধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়।
    পরে শিহাব তার হাতে থাকা ধারালো চুরি দিয়ে শাহনাজকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন। এতে ঘটনাস্থলেই শাহনাজ মারা যান৷ এক পর্যায়ে মরদেহ ঘরে রেখে শিহাব পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

    রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, অভিযুক্ত পলাতক রয়েছেন। পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

  • লক্ষ্মীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

    লক্ষ্মীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের দাফন সম্পন্নের পাশাপাশি সেনাপ্রধানের পক্ষ থেকেও তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (১৮ জুন) বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহরকসবা গ্রামে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

    এর আগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাসের নেতৃত্বে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়।
    এছাড়া সেনাপ্রধানের পক্ষ থেকে কুমিল্লা ক্যান্টনমেন্টের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে। এসময় এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত মুসল্লিরা।

    এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা গাজী আবু জাহের, নজির আহম্মেদ, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাইন ভুলু প্রমুখ।

  • লক্ষ্মীপুরে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের কারণে স্পিডবোডে ধাওয়া করে জরিমানা |  সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের কারণে স্পিডবোডে ধাওয়া করে জরিমানা | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    অতিরিক্ত যাত্রী বহনের কারণে লক্ষ্মীপুরে এমভি পারিজাত-১ নামে একটি লঞ্চের মালিককে ১০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

    শনিবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুজিবুর রহমান সদরের মজু চৌধুরীর হাট লঞ্চ ঘাট এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।

    এসময় উপস্থিত ছিলেন, নৌ-পুলিশের সহকারী উপ পরিদর্শক মো.সাইফুজ্জামান ও বিআইডব্লিউটিএ ট্রাফিক ইন্সপেক্টর আবদুর রহমান ।

    লক্ষ্মীপুর ভোলা-বরিশাল নৌ-রুটে ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের উপচে পরা ভিড় থাকে। এ সুযোগে লঞ্চগুলো সরকারের নির্দেশনা অমান্য করে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন করে থাকে।

    এমন অভিযোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটেরনেতৃত্বে মজুচৌধুরীর হাট লঞ্চঘাট এলাকায় অভিযান চালানো হয়। এমভি পারিজাত-১ নামে একটি লঞ্চ অতিরিক্ত যাত্রী পরিবহন করে ভোলার উদ্দেশ্য রওনা হয়।

    এসময় বারবার বারণ করা সত্ত্বেও লঞ্চটি না থেমে চলতে থাকে। পরে স্পিডবোডে ধাওয়া করে মাঝ নদীতে লঞ্চটি থামানো হয় এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুজিবুর রহমান বলেন, ঈদ এলেই লক্ষ্মীপুর ভোলা-বরিশাল নৌ-রুটে ঘরমুখো যাত্রীদের ভিড় থাকে। এ সুযোগে কিছু অসাধু লঞ্চ ঝুঁকি জেনেও অতিরিক্ত যাত্রী নিয়ে নদীপথে যাতায়াত করে। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

  • লক্ষ্মীপুরে রাতের আঁধারে বিক্রি হচ্ছে মেঘনার বাঁধ প্রকল্পের পাথর | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে রাতের আঁধারে বিক্রি হচ্ছে মেঘনার বাঁধ প্রকল্পের পাথর | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগতি উপজলায় মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের পাথর ও বালু বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস বিল্ডার্স কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে।

    চোরাইভাবে বিক্রিকৃত পাথর ও সিলেকশান বালু সরবরাহকালে স্থানীয় লোকজন তিনটি ট্রলিযুক্ত ট্রাক্টর হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে। এ সময় অন্য আরও ছয়টি ট্রলিযুক্ত ট্রাক্টর দ্রুতগতিতে পালিয়ে যায়।

    এ ঘটনায় লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তন্ময় চৌধুরী ও রামগতি পৌরসভার সার্ভেয়ার মামুন, উপ-প্রকৌশলী রিফাত ও স্থানীয় বালু ব্যবসায়ী মাঈন উদ্দীনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

    গত বুধবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ৯নং ওয়ার্ড সেবাগ্রাম এলাকার মেঘনানদীর তীরে এ ঘটনা ঘটে। এ নিয়ে নদী ভাঙন কবলিত এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছেন।

    স্থানীয়রা জানান, রাত ঘনিয়ে আসলেই প্রতিনিয়ত ট্রাকে ট্রাকে বিক্রি হতো মেঘনার তীর সংরক্ষন বাঁধের পাথর ও সিলেকশন বালু। গত তিন মাস ধরে এমন ঘটনা ঘটলেও অবশেষে স্থানীয় জনতা হাতে-নাতে আটক করেছে তিনটি ট্রাক্টরট্রলি। পালিয়ে গেছে আরো ছয়টি ট্রাক্টরট্রলি এবং ঠিকাদারী প্রতিষ্ঠান বিশ্বাস বিল্ডার্স কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজারসহ ট্রাক্টর টলির মালিক মাঈন উদ্দীন।

    নদীর তীর সংরক্ষণ বাঁধের ব্লক বানাতে আনা এসব পাথর বালি বিক্রির সাথে সম্পৃক্ত বিশ্বাস বিল্ডার্স কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার মোজাম্মেল হক, আটককৃত ট্রাক্টর টলির মালিক ও স্থানীয় বালু ব্যবসায়ী মাঈন উদ্দীন ও রায়হান।

    নদী বাঁধ প্রকল্প নিয়ে ছিনিমিনি খেলা এসব দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও রামগতিবাসীকে এগিয়ে আসতে দাবী জানিয়েছেন নদীর পাড়ে বসবাসরত স্থানীয় বাসিন্দারা।

  • লক্ষ্মীপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের  দায়ে যুবক গ্রেপ্তার | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার সমসেরাবাদে বুদ্ধি ও বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ মামলায় মো. শরিফ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে বুধবার (১২ জুন) রাতে চট্টগ্রামের চাঁদগাঁও থানাধীন পূর্ব ফরিদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শরিফকে গ্রেপ্তার করা হয়। তাকে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    জানা গেছে, গত ১০ জুন ভিকটিম কিশোরীর ভগ্নিপতি বাদি হয়ে সদর থানায় শরিফের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। আসামি শরিফ সমসেরাবাদ গ্রামের নুর নবী স্বপনের ছেলে। ভিকটিমও একই এলাকার বাসিন্দা।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, কিশোরী তার বোনের শ্বশুর বাড়িতে থাকতো। আসামি শরীফ তাদের প্রতিবেশী হওয়ার সুযোগে ওই কিশোরীকে প্রায়শই কু-প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যাক্ত করতো।

    কিশোরীর ভগ্নিপতি কর্মসূত্রে চট্টগ্রামে থাকে। আর দুইবোন গ্রামের বাড়িতে থাকে। ৮ জুন ভিকটিমের বোন বাবার বাড়িতে যায়। সেই সুযোগে শরিফ ভিকটিমকে একা পেয়ে মুখ চেপে ধরে বসত ঘর সংলগ্ন আখ ক্ষেতের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শরিফ।

    র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ বলেন, আসামি শরিফ পলাতক ছিল। তাকে গ্রেপ্তারে আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • লক্ষ্মীপুরে প্রবাসীর বসতঘর আগুনে পুড়ে চাই

    লক্ষ্মীপুরে প্রবাসীর বসতঘর আগুনে পুড়ে চাই

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর জেলা শহরে নুর নবী নামে এক কুয়েত প্রবাসীর বসতঘর ও একটি ফলের গোডাউন আগুনে পুড়ে চাই হয়েছে। এতে কোরবানীর গরু ক্রয়ের জন্য প্রবাসীর ঘরে গচ্ছিত রাখা নগদ দেড় লক্ষ টাকা সহ ১০ লক্ষ টাকার ক্ষতির দাবী ওই প্রবাসীর স্ত্রী শাহিনুর বেগমের।

    সোমবার (১০ জুন) বিকেল ৩ টার দিকে শহরের মেহেরখা সড়কের ওয়াজ উদ্দিন ছৈয়াল বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিযে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শণ করেন।

    ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, বিকেল ৩ টার দিকে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই প্রবাসীর বসতঘরসহ একটি ফলের গোডাউন ঘর আগুনে পুড়ে যায়। এসময় স্থানীয়রা খবর দিলে প্রথমে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে এর মধ্যে আগুনের তীব্রতা আরো বেড়ে যায়।

    পরে রায়পুর থেকে ফায়ার সার্ভিসের আরো ইউনিট এনে মোট ৫টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে আগুরে পুরে যায় প্রবাসীর ঘরে থাকা নগদ দেড় লক্ষ টাকারসহ আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল।

    লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসে উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ৫টি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্তণে আনে। তবে গ্যাস লাইনের লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা সম্ভব হয়নি।

    ক্ষতিগ্রস্ত প্রবাসীর স্ত্রী শাহিনুর বেগম বলেন, কোরানীর গরু ক্রয়ের জন্য তার স্বামী দেড় লক্ষ টাকা পাঠিয়েছিলো। আগুনে সে টাকাসহ ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে চাই হয়ে গেছে। এখন মাথা গোঁজার ঠাঁই টুকুও নেই সব পুড়ে চাই।

    এদিকে পরিদর্শণ কালে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া জানান, আগুনে পুড়ে প্রবাসীর পাঠানো কোরবানীর খরচের দেড় লক্ষ টাকাসহ ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তার পরিবারের মাথা গোঁজার ঠাঁই টুকুও শেষ। ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা দেয়া হয়েছে। পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তকে একটি ঘর করে দেযার আশ্বাস দেন মেয়র।

  • গরুর খামার করে সফল ছয় চাকুরীজীবি বন্ধ | সময়ের নুর নিউজ ডট কম

    গরুর খামার করে সফল ছয় চাকুরীজীবি বন্ধ | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর চাকরির পাশাপাশি গরুর খামার করে সফল ৬ চাকুরীজীবি বন্ধু। এই ৬ জনই প্রতিষ্ঠিত চাকুরিজীবি। এদের মধ্যে দু’জন ব্যারিস্টার, তিনজন ব্যাংকার এবং একজন ইঞ্জিনিয়ার।

    ২০২১সাল থেকে শুরু করেছেন এ কার্যক্রম। শুরুতে ৪০টা গরু দিয়ে যাত্রা শুরু হয় সিক্স ফার্মার্স বাংলাদেশের।

    প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর জেলা শহর থেকে ভোলা-মজুচৌধুরীর হাট সড়কের সাহেব বাজার সড়ক সংলগ্ন, জেলার সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত। সারাদেশে প্রতিষ্ঠানটি গরু ডেলিভারি দিয়ে থাকে।

    বর্তমানে এই ইদে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রতিষ্ঠানটির ১০০টি গরু। এদের মধ্যে জাতে শাহীয়াল, সিন্দি এবং দেশীয় গরু রয়েছে।

    গরুগুলোর দাম ৮৫ হাজার থেকে ৫লাখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দেশের প্রচলিত নিয়ম এবং ট্রেন্ড হিসেবে মোটাতাজা এবং বিশাল দেহের গরুর ব্যতিক্রমী নাম রাখার প্রচলণ এখন সারা দেশজুড়ে বিদ্যমান, তাইতো সব থেকে বড়ো গরুটির নাম রাখা হয়েছে সুন্দরি, যার দাম নির্ধারণ করা হয়েছে ৫লাখ টাকা। ক্রেতার হাকাহাকিতে গরুটির দাম এখন পর্যন্ত সাড়ে তিন লাখ পর্যন্ত উঠেছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে আরো কিছু দাম উঠলেই ছাড়া হবে এ গরুটি। এছাড়াও সুন্দরির পাশাপাশি রয়েছে আদুরি নামের একটি গরু, যার দাম নির্ধারণ করা হয়েছে আড়াই লাখ টাকা।