Author: somoyernurnews

  • লক্ষ্মীপুরের রতনের খিলে ১৭ বছর পর যুবদলের নেতৃত্বে মিছিল | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের রতনের খিলে ১৭ বছর পর যুবদলের নেতৃত্বে মিছিল | দৈনিক সময়ের নুর ডট কম

    মোহাম্মদ আবুল বাশার :

    লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাধীন ১১নং হাজির পাড়া ইউনিয়নের রতনের খিল এলাকায় দীর্ঘ ১৭ বছর পর    বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে যুবদলের নেতৃত্ব এক  বিশাল মিছিলের আয়োজন করা হয় ।

    শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে  ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়। এ মিছিলে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর সকল অংঙ্গ সংগঠন অংশ গ্রহন করেন।

    মিছিলে আয়োজক ও নেতৃত্বে ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জননেতা মোহাম্মদ সেলিম ভূঁইয়া।

    মিছিলে শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন, আয়োজক সেলিম ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা আহসান উল্লাহ,সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন, জেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সেলিম, কফিল উদ্দিন মহাবিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার।

    উপস্থিত ছিলেন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা মোঃ খোরশেদ আলম ও ইউনিয়ন যুবদলের নেতা মানিক মোল্লা প্রমূখ।

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা জামায়াতের কর্মী সম্মেলনে মানুষের ঢল | দৈনিক সময়ের নুর ডট কম  

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা জামায়াতের কর্মী সম্মেলনে মানুষের ঢল | দৈনিক সময়ের নুর ডট কম  

    নিজস্ব প্রতিনিধি :

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন,”শুধু রাষ্ট্র সংস্কার করলেই হবে না প্রয়োজন দল ও ব্যক্তির সংস্কার। নাহলে জনগণের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়।”

    আজ শনিবার (৯ নভেম্বর) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন প্রতাপগঞ্জ স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দ্রগঞ্জ থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

    আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের সংসদ ও মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করছেন। শতচেষ্টা করেও তাদের কাউকে দূর্নীতির ছিটেফোঁটার সাথে সম্পৃক্ত করতে পারেনি।

    তিনি সম্মেলনে আগত জনসাধারণ ও নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, দেশকে দূর্নীতি মুক্ত করতে হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর সদর-৩ আসনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী ড. মোহাম্মদ রেজাউল করিমকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার সর্বাত্মক প্রস্তুতি গ্রহন করতে হবে।

    প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর ৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম।

    তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মৃতিচারণ করে বলেন, শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করছি তা নিয়ে কোন চক্রান্ত হলে তা বরদাস্ত করা হবে না । শহীদদের রক্ত দিয়ে কেনা এ লক্ষ্মীপুরকে আর কোন জালিমের হাতে ছেড়ে দেওয়া হবে না।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির, এস এউ এম রুহুল আমিন ভূঁইয়া।

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ কাউসার আহমেদ বিজয়ের গর্বিত পিতা ফিরোজ আলম সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন।

    শহীদ পরিবারের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন শহীদ পারভেজ এর গর্বিত পিতা মোহাম্মদ নুরনবী।

    থানা আমির মোস্তফা মোল্লার সভাপতিত্বে চন্দ্রগঞ্জ থানা নায়েবে আমীর নুর মোহাম্মদ রাসেলের পরিচালনায় থানা সেক্রেটারী সেক্রেটারী এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহ, জেলা জামায়াত সেক্রেটারী ফারুক হোসেন নুরনবী, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা অফিস সম্পাদক অধ্যাপক আবদুর রহমান,
    শহর জামায়াতের আমির এডভোকেট আবুল ফারাহ নিশান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী,

    আরো বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সাবেক আমির মাওলানা নাজমুল ইসলাম শামীম,শিবিরের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শহর শিবির সভাপতি, আরমান পাটোয়ারী,চন্দ্রগঞ্জ থানা সহকারী সেক্রেটারি মাওলানা ইকবাল হোসেন, চন্দ্রগঞ্জ থানা কর্মপরিষদ সদস্য কাউসার হামীদ,আবিদুর রহমান, মাওলানা আব্দুল হাই ও ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আমির আব্দুল হান্নান প্রমুখ।

  • চিরকুট লিখে স্কুল ছাত্রীর আত্মহত্যা, যুবক গ্রেফতার | দৈনিক সময়ের নুর ডট কম

    চিরকুট লিখে স্কুল ছাত্রীর আত্মহত্যা, যুবক গ্রেফতার | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের কমলনগরে কুৎসা রটানোর কারণে মাদরাসাছাত্রী মাইমুনা আক্তারের (১৫) আত্মহত্যার ঘটনায় দায়ের করা প্ররোচনা মামলায় অভিযুক্ত মো. ওমর রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮ টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে।

    রাত ১১টার দিকে র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ঘটনার পর থেকে ওমর পলাতক ছিল। তাকে গ্রেপ্তারে আমরা গোয়েন্দা কার্যক্রম শুরু করি। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

    প্রাথমিকভাবে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

    গ্রেপ্তার ওমর লক্ষ্মীপুরের কমলনগর থানায় দায়েরকৃত আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি ও একই উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরলরেন্স গ্রামের জাকের হোসেনের ছেলে।

    নিহত মাইমুনা চরলরেন্স গ্রামের আবুধাবি প্রবাসী মো. মামুনের মেয়ে ও উপজেলার আল আরাফা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী।

    র‍্যাব ও মামলা সূত্রে জানা যায়, মাদরাসায় যাওয়া-আসার পথে একই এলাকার ওমর বিভিন্ন সময় মাইমুনাকে উত্ত্যক্ত করতো।

    ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে ওমর আরও ক্ষিপ্ত হয়ে যায়। একপর্যায়ে মাইমুনাকে নিয়ে ওমর এলাকায় বিভিন্ন কুৎসা রটায়। ২৩ অক্টোবর সকালে মেয়েকে বাসায় রেখে তার মা কেনাকাটার জন্য স্থানীয় করইতলা বাজারে যায়। এরিই মধ্যে সে ঘরে গলায় ফাঁস দেয়। ওমরের কুৎসা রটানোর ঘটনা সহ্য করতে না পেরেই সে আত্মহত্যা করে।

    এর আগে তার মৃত্যুর জন্য ওমরকে দায়ীসহ বিচার দাবি করে চিরকুট লেখে গেছে মাইমুনা। পরে পুলিশ ওই চিরকুটটি উদ্ধার করে। এ ঘটনায় একইদিন ছাত্রীর মা বাদী হয়ে কমলনগর থানায় ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

  • লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা ছোট কাউসারের বহিষ্কারাদেশ প্রত্যাহার | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা ছোট কাউসারের বহিষ্কারাদেশ প্রত্যাহার | দৈনিক সময়ের নুর ডট কম

    মিজানুর রহমান মল্লিক (নিজস্ব প্রতিনিধি) :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাউসার মানিক বাদলের (ছোট কাউসার) বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল। রোববার (৩ নভেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাউসার মানিক বাদলের (ছোট কাউসার) বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

    এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইলো না।

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

    এর আগে গত ৭ আগস্ট দলীয় সিদ্ধান্ত মতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাউসার মানিক বাদলকে (ছোট কাউসার) ছাত্রদলের সকল কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল।

  • চন্দ্রগঞ্জে হোটেল ব্যবসায়ীর উপর দুর্বৃত্তদের হামলা | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে হোটেল ব্যবসায়ীর উপর দুর্বৃত্তদের হামলা | দৈনিক সময়ের নুর ডট কম

    মিজানুর রহমান মল্লিক (নিজস্ব প্রতিনিধি) : 

    লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ বাজারের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী ‘ক্যাফে মিলন হোটেলে’র স্বত্বাধিকারী শাহ আলমের উপর একদল দুর্বৃত্ত নির্মমভাবে হামলা করেছে।

    সোমবার (৪ নভেম্বর) রাতে তিনি তার ব্যাবসা প্রতিষ্ঠান থেকে নোয়াখালী সদরের চরমটুয়া ইনিয়নের মহতাপুর এলাকায় তার গ্রামের বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে এ ঘটনা ঘটে।

    আহত  শাহ আলম ও তার স্বজনরা জানান, তিনি তার গ্রামের বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে রাত আনুমানিক সাড়ে ৮টার সময় চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের গাছি বাড়ির দরজায় সিএনজি চালিত অটো রিকসার গতিরোধ করে একদল দুর্বৃত্ত তার উপর হামলা করে তার দু’টি পা’ ভেঙ্গে দেয়।

    গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী প্রাইম হসপিটালে ভর্তি করানো হয়েছে।

    এ দিকে প্রবীণ এ হোটেল ব্যবসায়ীর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে চন্দ্রগঞ্জ বাজারের সাধারণ ব্যবসায়ীরা চরম ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।

  • লক্ষ্মীপুরে মেঘনা উপকূলে ৬০০ চারা রোপণ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে মেঘনা উপকূলে ৬০০ চারা রোপণ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার মেঘনা নদীর উপকূলীয় এলাকায় ৬০০ ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

    সোমবার (৪ নভেম্বর) সকালে পূবালী ব্যাংক পিএলসির

    উদ্যোগে এ চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

    উদ্যোক্তারা জানান, রামগতি ও কমলনগরের ১১টি স্থানে ৬০০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। তবে ফলজ গাছের মধ্যে নারিকেল গাছ রোপণে গুরুত্ব দেওয়া হচ্ছে ।

    ব্যাংকটির নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মাইনুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করে ।

    মাইনুল ইসলাম বলেন, বনায়ন আমাদের সামাজিক দায়বদ্ধতা। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসসহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় বনায়নের গুরুত্ব অপরিসীম।

  • লক্ষ্মীপুর হাজিরপাড়ায় উদ্বোধন হলো শহীদ মনির হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুর হাজিরপাড়ায় উদ্বোধন হলো শহীদ মনির হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ | দৈনিক সময়ের নুর ডট কম

     

    মোঃ ইসমত দ্দোহা (নিজস্ব প্রতিনিধি) :

    লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো শুরু হলো “শহীদ মনির হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৪।

    হাজিরপাড়া ক্রীড়া সংঘের সভাপতি আবদুর রহমান টিংকু ‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন এর সঞ্চালনায় স্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি,

    সম্প্রতি তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় হাজিরপাড়া ক্রীড়া সংঘের পক্ষ হতে সংর্বধনা দেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানে।

    রবিবার বিকেলে হতে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করে।

    উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয় জিসান স্মৃতি ক্রীড়া সংঘ বনাম HP রক সোয়েল ইউনাইটেড। নির্ধারিত সময়ে গোল শূন্য হওয়ায় ট্রাইবেকারে HP রক সোহেল ইউনাইটেড এর কাছে হেরে যায় জিসান স্মৃতি ক্রীড়া সংঘ।

    দীর্ঘদিন পর হাজিরপাড়ায় এই ধরনের উন্মুক্ত খেলার আয়োজনে দর্শকের উপস্থিতি ছিলো অনেক ও আনন্দঘন পরিবেশ।

    স্থানীয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতির উন্নয়ন ও তরুণ সমাজকে আলোকিত করতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিবৃন্দ।

    পাশাপাশি খেলাধুলার উন্নয়নে যে কোন ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যাতে করে তরুণ প্রজন্ম কোন অন্যায় কাজের সাথে যুক্ত না হয়।

    উল্লেখ্য ২০১১ সালের ১৬ ই ডিসেম্বর রাতে দুর্বৃত্তের হামলায় নিহত হন হাজিরপাড়া ইউনিয়নের যুবদল সভাপতি মনির হোসেন।

    তাঁর স্মৃতি রক্ষার্থে হাজিরপাড়া ক্রীড়া সংঘ ও শহীদ মনির হোসেন এর পারিবারিক পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয় প্রথমবারের মতো এই ফুটবল টুর্নামেন্ট।

    হাজিরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক এর ছেলে, মনির হোসেন এর ভাতিজা হাজিরপাড়া ক্রীড়া সংঘের উপদেষ্টা তরুণ রাজনীতিবিদ ইমন ওমর সার্বিকভাবে সহযোগিতা করেন এই টুর্নামেন্ট আয়োজনে।

    মাঠ পর্যায়ে টুর্নামেন্ট পরিচালনায় থাকবেন হাজিরপাড়া ক্রীড়া সংঘের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ ও ক্লাবের অনান্য সদস্যগণ।

    টুর্নামেন্ট সফলভাবে পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও ক্রীড়া প্রেমী ব্যক্তিগণ।

    উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ম -আহবায়ক সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, হাজিরপাড়া ক্রীড়া সংঘের প্রধান উপদেষ্টা কামাল হোসেন (দাদা কামাল) , হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল হাই, হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুম উদ্দিন তুহিন চৌধুরী, সৌদি আরব প্রবাসী ও বিএনপি নেতা বাহার পাটোয়ারী প্রমুখ।

  • স্বামীদের যে পাঁচটি অভ্যাস দাম্পত্য সম্পর্কে বিঘ্ন ঘটাতে পারে | দৈনিক সময়ের নুর ডট কম

    স্বামীদের যে পাঁচটি অভ্যাস দাম্পত্য সম্পর্কে বিঘ্ন ঘটাতে পারে | দৈনিক সময়ের নুর ডট কম

    লাইফ স্টাইল ডেস্ক :

    দাম্পত্য জীবনে নানা কারণে সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, স্বামীদের কিছু দৈনন্দিন অভ্যাস সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে। এই অভ্যাসগুলি সময় থাকতে সংশোধন না করলে তা সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে।

    সমস্যা সৃষ্টিকারী প্রধান অভ্যাসগুলি

     

    ১. অগোছালো জীবনযাপন

    * পোশাক-আশাক এলোমেলোভাবে রাখা

    * ব্যক্তিগত জিনিসপত্র অগোছালো রাখা

    * গৃহস্থালির নিয়মশৃঙ্খলা না মানা

     

    ২. যোগাযোগের অভাব

    * কথোপকথনে মনোযোগের অভাব

    * শুধু ‘হুম’ বা মাথা নেড়ে প্রতিক্রিয়া দেখানো

    * গুরুত্বপূর্ণ আলোচনা এড়িয়ে যাওয়া

     

    ৩. দায়িত্বহীন আচরণ

    * নিজের কাজের পরিসর পরিষ্কার না করা

    * বাথরুম ব্যবহারের পর অপরিচ্ছন্ন রেখে যাওয়া

    * গৃহস্থালির দায়িত্ব এড়িয়ে যাওয়া

     

    ৪. অপরিপক্ব আচরণ

    * অতিরিক্ত সান্ত্বনা চাওয়া

    * ছোটখাটো অসুস্থতায় অতিরিক্ত প্রতিক্রিয়া

    * অযথা আবদার করা

    * ছোটখাটো অসুস্থতায় অতিরিক্ত প্রতিক্রিয়া

    * অযথা আবদার করা

     

    ৫. প্রাক্তন সম্পর্ক নিয়ে সমস্যা

    * প্রাক্তন সঙ্গীর সাথে যোগাযোগ রাখা

    * পুরনো সম্পর্ক নিয়ে আলোচনা করা

    * বর্তমান সম্পর্কে অতীতের ছায়া ফেলা

     

    বিশেষজ্ঞদের পরামর্শ :

    পারিবারিক পরামর্শদাতারা বলছেন, এই অভ্যাসগুলি পরিবর্তন করা সম্ভব এবং প্রয়োজন। তাঁদের মতে:

    * পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা অপরিহার্য

    * দৈনন্দিন দায়িত্বগুলি ভাগ করে নেওয়া উচিত

    * যোগাযোগের মান উন্নত করা প্রয়োজন

    * ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ

     

    একটি সুস্থ দাম্পত্য জীবনের জন্য উভয় পক্ষের সচেতনতা ও প্রচেষ্টা প্রয়োজন। সময় থাকতে এই অভ্যাসগুলি সংশোধন করলে সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সুখী হতে পারে।

  • লক্ষ্মীপুরে আত্মহত্যার প্ররোচনায় ৪ সাংবাদিক গ্রেফতার | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে আত্মহত্যার প্ররোচনায় ৪ সাংবাদিক গ্রেফতার | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগঞ্জে পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবাল পাটওয়ারীর (৪০) মৃত্যুর ঘটনায় চার সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রোববার(২৭ অক্টোবর) রাতে হুমকি ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

    রোববার দুপুরে রামগঞ্জ পৌর এলাকার আঙ্গারপাড়ায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে মৃত্যুবরণ করেন ইকবাল পাটওয়ারী, যিনি পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় জুনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা।

    ঘটনার পর ব্যাংক কর্মকর্তার স্ত্রী শারমিন আক্তার রামগঞ্জ থানায় হুমকি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

    মামলায় ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, যায়যায়দিনের বেলায়েত হোসেন, সমকালের জাকির হোসেন, এবং মানবকণ্ঠের শাখায়াত হোসেনকে আসামি করা হয়।

    শারমিন আক্তার অভিযোগ করেন, পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত চলছে, এবং এ নিয়ে সাংবাদিকদের সাথে তাঁর স্বামীর বেশ কয়েকবার আলোচনা হয়েছে। সর্বশেষ রোববার দুপুরে সাংবাদিকরা আবার ব্যাংকে এসে তাঁর স্বামীর সাথে তর্কে জড়ান।

    অভিযোগে বলা হয়, সংবাদ প্রকাশের হুমকি দিয়ে তাঁরা মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবিকৃত টাকার জন্য চাপ সহ্য করতে না পেরে ইকবাল ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।

    রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাসার জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আজ তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

  • চন্দ্রগঞ্জে” জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪” উদযাপন | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে” জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪” উদযাপন | দৈনিক সময়ের নুর ডট কম

    মো: ইসমত দ্দোহা (নিজস্ব প্রতিনিধি) :

    “ছাএ জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই স্লোগান নিয়ে সারা দেশে একযোগে উদযাপন হচ্ছে নিরাপদ সড়ক দিবস ২০২৪।

    মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগ চন্দ্রগঞ্জে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

    র‌্যালীটি চন্দ্রগঞ্জ বাজারের নিউমার্কেট হতে শুরু হয় চালক ও জনসাধারণের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করে আফজাল রোড এলাকায় গিয়ে শেষ হয়।

    চন্দ্রগঞ্জ থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাবু সমীর কর্মকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলু হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু।

    বিশেষ অতিথির বক্তব্যে আনোয়ার
    হোসেন বাচ্চু বলেন, নিরাপদ সড়ক আমাদের সবার প্রয়োজন, চিএ নায়ক ইলিয়াস কাঞ্চন তার প্রিয়জনকে হারিয়ে সামাজিক উদ্যোগ হিসেবে এই কার্যক্রম শুরু করলেও আজ তা জাতীয় আন্দোলনে রুপ নিয়েছে।