Author: somoyernurnews

  • চন্দ্রগঞ্জে ল্যান্ডলর্ড ছিদ্দিক হুজুরের পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ ২জন আহত | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে ল্যান্ডলর্ড ছিদ্দিক হুজুরের পরিত্যক্ত ভবনের ছাদ ধসে ডাক্তারসহ ২জন আহত | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাধীন  চন্দ্রগঞ্জ বাজারে একটি পরিত্যক্ত ভবনের ছাদ ধসে দাঁতের ডাক্তার এবং চিকিৎসাধীন রুগী গুরতর আহত হয়েছে।

    মঙ্গলবার (৬ মে) দুপুর ১টার দিকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আল ফারাহ মার্কেটের (ছিদ্দিক হুজুরের) পরিত্যক্ত ভবনের জাবির ডেন্টাল কেয়ারে এই ঘটনা ঘটে।

    স্থানীয়ভাবে জানায়, মোবাইল ব্যাংকিং কোম্পানী নগদে চাকুরিজীবী আরমান হোসেনের হঠাৎ  করে প্রচন্ড  দাঁতের ব্যথা সহয্য করতে না পেরে ‘জাবের ডেন্ডাল কেয়ারে’র চিকিৎসক মো. জাকির হোসেনের নিকট  যায়।

    পরে চিকিৎসাধীন অবস্থায় আকস্মাৎ ভবনের ছাদ ভেঙ্গে পড়ে যায়। এতে আরমান হোসেন গুরুতর আহত হয়।

    আরমান হোসেনের বুকের উপর ছাদের বড় একটি অংশ পড়ে, এছাড়াও তার হাত এবং পায়ে রক্তাক্ত আহত হয়। তাকে স্থানীয় এসএমকে হসপিটালে নিগে গেলে তার হাতে ৫টি সেলাই দেয় এবং শ^াস কষ্টের জন্য তাকে অক্সিজেন দিয়ে রাখে। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

    আহত আরমান লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের মফিজ কমিশনারের বাড়ির কফিল উদ্দিনের ছেলে। সে মোবাইল ব্যাংকিং কোম্পানী নগদে চাকুরী করে। চাকুরী সুবাদে সে চন্দ্রগঞ্জে আসে এবং দাঁতের চিকিৎসার জন্য জাবির ডেন্টাল কেয়ারে যায়। অন্যদিকে এই ঘটনাায় ডাক্তার জাকির হোসেন তেমন গুরুতর আহত হয় নি। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।

    গুরুতর আহত আরমান হোসেনের স্বজন রুবেল জানান, ‘আমি ঘটনা শুনার সাথে সাথে চন্দ্রগঞ্জে চলে চাই এবং আহত আরমানকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুরে নিয়ে আসি। তার অবস্থা আশঙ্কাজনক, হাতে ৫টি সেলাই দেওয়া হয়েছে। বুকে ছাদের বড় অংশ পড়ায় বুক ব্যাথা এবং শ্বাসকষ্ট হচ্ছে।’

    স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছিদ্দিক হুজুরকে বার বার বলা হলেও তিনি কোন কর্ণপাত না করে ভবন ভাড়া দিয়ে রেখেছেন। দ্রুত এই ভবনকে পরিত্যক্ত ঘোষণা করে সকল কার্যক্রম বন্ধ করার দাবীও জানান তারা।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘ঘটনা শুনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাই, নতুন করে যাতে কোন হতাহতের ঘটনা না ঘটে এজন্য দাঁতের ডাক্তারের দোকান বন্ধ আছে। অভিযোগ পেলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

  • লক্ষ্মীপুরে অবৈধ তিন ইটভাটা বন্ধ, ৮ লাখ টাকা জরিমানা | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে অবৈধ তিন ইটভাটা বন্ধ, ৮ লাখ টাকা জরিমানা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে পরিচালিত তিন ইটভাটার মালিককে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় ভাটাগুলো বন্ধ করে দেওয়ার পর চিমনি, ভাটা ও বিপুলসংখ্যক কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে।

    সোমবার (২৮ এপ্রিল) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ভাটাগুলো বন্ধসহ মালিকদের অর্থদণ্ড করেন।  ইউএনও সৈয়দ আমজাদ হোসেন গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

    উপজেলার চররমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের রামগতি উপজেলা টিম সহযোগিতা করেন।

    অবৈধ ভাটাগুলো হলো- মেসার্স আমানত ব্রিকস, মেসার্স জে এস ব্রিকস এবং মেসার্স চৌধুরী ব্রিকস। এরমধ্যে আমানত ব্রিকসের মালিক মো. নোমানকে ৩ লাখ টাকা, জে এস ব্রিকসের মো. সারোয়ারকে ২ লাখ ৫০ হাজার টাকা ও চৌধুরী ব্রিকসের মো. আলাউদ্দিনকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

    ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ৩ ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চিমনি, ভাটা ও কাঁচা ইট বিনষ্ট করে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

    এর আগে গত শনিবার চর আফজল গ্রামে অভিযান চালিয়ে ৪ ইটভাটা বন্ধসহ মালিকদের সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

  • বেগমগঞ্জের ছয়ানীতে কিশোরকে গুলি করে হত্যা, আটক ৩ | দৈনিক সময়ের নুর ডট কম

    বেগমগঞ্জের ছয়ানীতে কিশোরকে গুলি করে হত্যা, আটক ৩ | দৈনিক সময়ের নুর ডট কম

                               নিহত শাকিল 

    নিজস্ব প্রতিনিধি :

    নোয়াখালীর বেগমগঞ্জে শাকিল (১৯) নামের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে কিশোর গ্যাং এর সদস্যরা।

    সোমবার রাত (২৮ এপ্রিল) সাড়ে ৮ টার দিকে উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের পাশের বড় বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

    নিহত শাকিল গঙ্গাবর গ্রামের নোয়া বাড়ির খোকা মিয়ার পুত্র ও পেশায় সে দিনমজুর। আগামী মাসে সে বিদেশ যাওয়ার কথা রয়েছে।

    এ সময় স্থানীয়রা তিন জনকে আটক করে গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে একদল কিশোর গ্যাং ওই এলাকায় মহড়া দেয়। এ নিয়ে শাকিলের সাথে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে তারা শালিককে লক্ষ করে গুলি করে। গুলি শাকিলের নাভির নিচে লেগে গুরুতর আহত হয়।

    এলাকাবাসী তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

    এ দিকে ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পার্শ্ববর্তী ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের মজিদ পাটোয়ারী বাড়ির খোকন মেম্বারের ছেলে মোরশেদ আলম (২৫), একই এলাকার আবদুস সাত্তারের ছেলে জীবন (২৪) ও তাদের বন্ধু মনিরকে (২২) আটক করে গণপিটুনি দিয়ে যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে।

    ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে সেনা বাহিনী ও পুলিশ রয়েছে।
    বেগমগঞ্জ মডেল থানার ওসি(তদন্ত) হাবিবুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। তদন্ত করে পরে বিস্তারিত বলা যাবে।

  • চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মিঠু, অভিভাবক সদস্য মানিক | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মিঠু, অভিভাবক সদস্য মানিক | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিবেদক:

    নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, অভিজ্ঞ সংগঠক, আলাইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মীর জুমলা মিঠু, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি এস এম সামছুল আলম এবং অভিভাবক সদস্য নুর হোসেন মানিক মনোনীত হয়েছেন।
    অভিভাবক সদস্য নুর হোসেন মানিক বলেন, চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়কে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো। শিক্ষার্থীদের নিরাপদ, সুস্থ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, একটি শিক্ষিত প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়তে পারে। তাই শিক্ষার পরিবেশ উন্নয়নে কোন আপস করা হবে না।
    সভাপতি মীর জুমলা মিঠু বলেন, চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার একটি গৌরবময় প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। আমরা শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমের প্রসারের জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করবো। শিক্ষার্থীদের মেধা ও নৈতিক গুণাবলি বিকাশের জন্য আধুনিক শিক্ষাপদ্ধতি চালু করাসহ বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বিদ্যালয়ের উন্নয়ন কোনো একক ব্যক্তির কাজ নয়, এটি একটি সম্মিলিত প্রয়াস। তাই সকল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। আসুন, আমরা সবাই মিলে চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি।
    এদিকে নতুন এডহক কমিটি গঠনের খবরে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ও আশাবাদের সঞ্চার হয়েছে। অনেকে আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন ও সুনাম আরও উজ্জ্বল হবে।

  • লক্ষ্মীপুরের ১১ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    লক্ষ্মীপুরের ১১ বছর পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. শাহ জালাল নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।শুক্রবার (২৫ এপ্রিল) রাতে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

    এরআগে সন্ধ্যায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

    সদরের চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ভূঁইয়াকে ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি     জবাই করে হত্যার ঘটনায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

    ঘটনার পর ১১ বছর তিনি পলাতক ছিলেন। গ্রেফতার এড়ানোর লক্ষ্যে তিনি দেশের বিভিন্ন এলাকায় অবস্থান নেন।

    গ্রেফতার জালাল সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল হক বেপারীর ছেলে।

    র‌্যাব ও মামলা সূত্র জানায়, ২০১৪ সালের ২১ মে রাতে ঘর থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতা মান্নানকে জবাই করে হত্যা করা হয়। রাতেই বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

    ঘটনার ৪ দিন পর নিহতের স্ত্রী আঞ্জুম আরা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন। ২০১৫ সালের ২ জুন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

    ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

    এছাড়া প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তবে রায়ের দিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কফিল উদ্দিন ছাড়া বাকিরা পলাতক ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আবদুর রহমান ও মো. জয়নাল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন মো. জুলফিকার, খোরশেদ আলম, ইয়াসিন আরাফাত রাফি, মো. মুক্তার।

    র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু জানান, মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা কার্যক্রম চালায়। গোপন সংবাদের ভিত্তিতে রামপুর গ্রামে অভিযান চালিয়ে জালালকে গ্রেফতার করা হয়। তিনি নিজেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বেগমগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী ১১টি অস্ত্র-শস্ত্র উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম

    বেগমগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী ১১টি অস্ত্র-শস্ত্র উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম

    বিশেষ প্রতিনিধি:

    নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের একটি বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ১১টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এই অভিযান পরিচালিত হয়।

    শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুস সবুর সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন এইঅভিযান পরিচালনা করে।

    অভিযান চলাকালীন শনিবার ভোর রাত বেগমগঞ্জ মডেল থানাধীন ১নং আমানউল্যাপুর ইউনিয়নের আমানউল্যাপুর বাজারে ইসলামী ব্যাংকের সামনে পাকা রাস্তার পশ্চিম পাশে সরু গলির ভিতরে বাঁশঝাড়ের মধ্যে একটি বস্তা পাওয়া যায়। বস্তাটির ভিতর থেকে ০৫টি বড় ছোরা, ০১টি রামদা, ০৩টি কিরিচ, ০১টি কাঁছি ও ০১টি চাকুসহ মোট ১১টি দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।
    পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো রাত ৩টা ১৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুযায়ী গ্রহণ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ এই অস্ত্রগুলোর মালিকানা স্বীকার করেনি, কিংবা কে বা কারা এগুলো ওই স্থানে রেখেছে তা জানা যায়নি।

    এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালাই এবং সফলভাবে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। কারা এসব অস্ত্র রেখেছে সে বিষয়টি তদন্তাধীন রয়েছে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
    এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৮০, তারিখ-১৯/০৪/২০২৫) করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে।

  • লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে রাতের আঁধারে যুবককে গুলির ঘটনায় মামলা, গ্রেফতার ২ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে রাতের আঁধারে যুবককে গুলির ঘটনায় মামলা, গ্রেফতার ২ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে রাতে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় মো. রুবেল(২৮) নামের এক যুবককে গুলি করেছে দুবৃর্ত্তরা। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় রুবেলকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    এঘটনার পর পরই এজাহার নামীয় ২জনকে গ্রেফতার করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

    শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১ .৩০ মি. দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের টেকরাজ বাহাদুর গ্রামের মিঝি বাড়ি সামনে এ ঘটনা ঘটে।

    পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আহত রুবেলের মা বিলকিছ আক্তার বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ৮জনের নাম উল্লেখ করে এবং ৩১জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ৯নং উত্তরজয়পুর ইউনিয়নের গণেশ্যামপুর গ্রামের মিছাব বাড়ির শরীয়ত উল্যাহ ছেলে মো. আলমগীর হোসেন এবং একই ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের ভূঁয়া বাড়ির মৃত হাজী মোস্তফা মিয়ার ছেলে আজাদ হোসেন বাবলু প্রকাশ ফাইটার।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ে রুবেল ও কদু আলমগীরের মধ্যে বিরোধ চলে আসছে। দুইজন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

    ঘটনার সময় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে রুবেলকে দুর্বৃত্তরা গুলি করে। দুবৃর্ত্তরা আগে থেকেই ঘটনাস্থলে ওঁৎ পেতে ছিল।

    এজাহার সূত্রে জানাযায়, এজাহারে উল্লেখিত আসামীরা বাদীনি ও ভিকটিম রুবলের নিকট থেকে ৫লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামীরা বাদীনি ও ভিকটিমকে খুন জখম করবে মর্মে হুমকি প্রদান করে।

    পরে ঘটনার তারিখ ও সময়ে রুবেল বাড়ি যাওয়ার সময় আসামীরা অস্ত্র ও গোলা বারুদ নিয়ে তার গতি রোধ করে। এসময় রুবেল দৌড়ে পালানোর সময় তাকে পেছন থেকে গুলি করে আসামীরা। গুলি তার বাম হাতের কব্জির উপর হইতে কনুই পর্যন্ত স্থানে গুরুতর মারাত্নক জখম করে।

    আহত রুবেল জানান, চৌপল্লী বাজার থেকে ঘটনার সময় তিনি বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছালে পেছন থেকে তাকে এজাহার নামীয় সন্ত্রাসীরা গুলি করে। গুলিটি তার বাঁ হাতের কব্জিতে লাগে।

    একপর্যায়ে তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান। তিনি আরো বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী কদু আলমগীর আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়েছে। এলাকায় থাকতে হলে টাকা দিতে হবে। তা না হলে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। তিনবার আমার বাড়িতে লোকজন পাঠিয়ে হুমকি দিয়েছে।

    সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, বাম হাতের কব্জিতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি এসেছেন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘রুবেল নামের একজনকে গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে যাই। তড়িৎ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত ২জনকে গ্রেফতার করা হয়। বাকীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

  • লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের ছাত্রদল ও ছাত্রশিবিরের মটরসাইকেল রাখার ঘটনাকে কেন্দ্র করে শিবিরকর্মীকে লাঞ্ছিত  করার অভিযোগে জামায়াত-শিবির সড়ক অবরোধ করে জনভোগান্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদল।

    রবিবার (৬ এপ্রিল) কফিল উদ্দিন বিশ্বিবদ্যালয় কলেজ মাঠ হতে চন্দ্রগঞ্জ বাজার পর্যন্ত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এসময় ঢাকা-রায়পুর মহাসড়কে অধিক জনবলের কারনে যানযটের সৃষ্টি হয়।

    বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এড. সাইফুল ইসলাম দিপু চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাইফ উদ্দিন জাবেদ, সদস্য সচিব নাজমুল হাসান কাউসার, কফিল উদ্দিন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ হোসেন রাজু, কলেজ সভাপতি প্রার্থী রিংকু পাটোয়ারী ছাত্রদলনেত ইয়াকুব মুন্না রিপনসহ  ইউনিয়ন, কলেজ ও ওয়ার্ড শাখার ছাত্রদলের কয়েকশত নেতাকর্মী।

    বক্তব্যে ছাত্রদলের নেতারা জামায়াত ও ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে বলেন, ‘বিগত দিনে আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের সহযোদ্ধা ছিলেন, আমাদের কোন নেতা বা কর্মী যদি কোন ভুল করে তা আলোচনা করে সমাধান করা যেত। এইভাবে জনগণকে হয়রানী করে রাস্তা অবরোধ করে প্রতিবাদ করা কখনই কাম্য নয়।

    প্রসংগত, গত শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ নিউমার্কেটের সামনে মটর সাইকেল রাখাকে কেন্দ্র করে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান কাউসার ও ৪নং আলাইয়ারপুর ইউনিয়ন ছাত্রশিবিরের পাঠাগার ও অফিস সম্পাদক ইয়াছিন আরাফাত ইমনের সাথে বাকবিতন্ডা ও এক পর্যায়ে শিবিরকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে উঠে। বিষয়টির সুষ্ঠু সমাধান না পাওয়ায় চন্দ্রগঞ্জ ও আলাইয়ারপুর ইউনিয়ন জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করে।

    পরে, চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হান্নান ও বিএনপির নেতারা আলোচনা করে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ঘটনার সুষ্ঠু সমাধান করবে বলে মহাসড়ক থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সরানো হয়।

    এই সময় আব্দুল হান্নান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সমাধান না হয় তাহলে আগামীতে  আরো কঠোর কর্মসূচি দাওয়া হবে।

  • চন্দ্রগঞ্জে শিবির নেতাকে ছাত্রদল নেতার মারধর : প্রতিবাদে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে শিবির নেতাকে ছাত্রদল নেতার মারধর : প্রতিবাদে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ | দৈনিক সময়ের নুর ডট কম

    বিশেষ প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদের চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ নিউমার্কেটের সামনে ছাত্র শিবির নেতা ইয়াসিন আরাফাত ইমন (ব্যবসায়ী) মোটর সাইকেল পার্কিং করতে গেলে ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান ওরফে (লম্বা কাউসসার) এর গায়ে লাগে। তখন সরি বলার পরও ইসলামী ছাত্র শিবির নেতা ইয়াসিন আরাফাত ইমনকে মারধর করে লম্বা কাউসার।

    শনিবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে৷ এ খবর ছড়িয়ে পড়লে ইসলামী ছাত্র শিবিরের শতশত কর্মীরা ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে। স্বতঃস্ফূর্ত এ সমাবেশে ন্যাক্কারজনক এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় ছাত্র শিবির নেতৃবৃন্দ।

    প্রায় ১ ঘন্টা ব্যাপি এ অবরোধ চলার কারণে এক কিলোমিটার পর্যন্ত রাস্তায় যানজট লেগে থাকে। পরে পুলিশ ও দলীয় নেতৃবৃন্দ এসে বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে এবং অবরোধ তুলে নেয়া হয়।

    জানাগেছে, ইয়াসিন আরাফাত ইমন, বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড (দক্ষিণ অভিরামপুর গ্রাম) ছাত্র শিবির কর্মী ও স্থানীয় ইসলামী পাঠাগারের দপ্তর সম্পাদক।

  • চন্দ্রগঞ্জের কামার হাটে ইফতার মাহফিল অনুষ্ঠিত : প্রধান অতিথি ড. রেজাউল করিম | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জের কামার হাটে ইফতার মাহফিল অনুষ্ঠিত : প্রধান অতিথি ড. রেজাউল করিম | দৈনিক সময়ের নুর ডট কম

    বিশেষ প্রতিনিধি:

    লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড (ধন্যপুর) এর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক ইফতার মাহফিলের আয়োজন করেছে। শনিবার বিকালে কামার হাঠ জামে মসজিদের সামনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী এবং লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিম।।

    বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং ওয়ার্ড (ধন্যপুর) সভাপতি মুহাম্মদ মাকছুদুর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং ওয়ার্ড (ধন্যপুর) ইউনিয়ন সহ-সেক্রেটারী মুহাম্মদ আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দ্রগঞ্জ থানার সেক্রেটারী রেজাউল ইসলাম খাঁন সুমন, চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমির আবদুল হান্নান, সেক্রেটারী মাহফুজুর রহমান, মতিঝিল থানা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন ফিরোজ, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য জাহিদুল ইসলাম, কামারহাট ঈদগাহ জামে মসজিদ ইউনিট সভাপতি হাফেজ আব্দুল মাজেদ সহেল, জামায়েত নেতা এ্যাড. মো. সামছুল আলমসহ ইউনিয়ন ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে,  রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস, যেখানে আমরা নিজেদের মধ্যে ত্যাগ ও সহমর্মিতা অনুভব করি। এই মাসে সবার মধ্যে একে অপরকে সাহায্য করার মনোভাব শক্তিশালী হয় এবং এই ধরনের ইফতার মাহফিলগুলো আমাদের সামাজিক সংহতির বার্তা দেয়।”তিনি আরও বলেন, “রমজান আমাদের শিখায় কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর নৈকট্য লাভ করতে হয়, কিভাবে আমাদের ঈমান ও আমলকে শুদ্ধ করতে হয়। রোজা আমাদের সহনশীলতা, আত্ম-নিয়ন্ত্রণ এবং পরোপকারিতার শিক্ষা দেয়।”ড. রেজাউল করিম উপস্থিত সবাইকে রমজানের আশীর্বাদ গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, “আমরা যেন এই পবিত্র মাসে নিজেদের চরিত্রকে আরও সুন্দর এবং উত্তম করে তুলি, এবং পরস্পরের প্রতি আরও বেশি ভালোবাসা ও সহানুভূতির মনোভাব প্রদর্শন করি।”শহীদ পারভেজ হোসেনসহ জুলাই মাসের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।