• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক নাসুম যা বললেন 

     Daily Somoyernur 
    04th Aug 2021 7:44 am  |  অনলাইন সংস্করণ

    মিরপুর শেরেবাংলায় বাংলাদেশের কাছে যা স্বপ্ন, অস্ট্রেলিয়ার কাছে তা দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে। মাত্র ১৩১ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছে বাংলাদেশ।

    টি-টোয়েন্টিতে এমন পুঁজি নিয়ে যে কোনো দলের সঙ্গে লড়াই করা কঠিন! সে কথা মাথায় রেখে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। আর ১০৮ রানের বেশি তারা করতে পারেনি।

    অসি ব্যাটসম্যানদের এমন ধরাশায়ী করার অন্যতম নায়ক স্পিনার নাসুম আহমেদ। তার বোলিং ফিগার ৪-০-১৯-৪, এক কথায় অসাধারণ, অবিশ্বাস্য। মাত্র ১৯ রান দিয়ে প্রতিপক্ষের ৪ উইকেট তুলে নিয়েছেন নাসুম।

    সঙ্গত কারণেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারই হাতে।

    জয়ের নায়ক হয়ে আর সবার চাইতে নাসুমের উচ্ছ্বাসটা অনেক বেশি। ম্যাচ শেষে এক ভিডিওবার্তায় নাসুম জানালেন নিজের প্রতিক্রিয়া। তার মতে, তিনি একা নায়ক নন, সম্মিলিত প্রচেষ্টায় এসেছে এই জয়।

    সিলেটের এই ক্রিকেটার বলেন, ‘অস্ট্রেলিয়া দলকে হারানোর ব্যাপারে একটাই চাওয়া ছিল যেন আমরা জিতি। কাল আমি দোয়াও করছিলাম যে, আল্লাহ এখনও আমরা একটা ম্যাচও জিতিনি, যেন এবার জিততে পারি। তো সবাই মিলে চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ সফল হয়েছি। সবার ইচ্ছা ছিল ভালো কিছু একটা করে দেখানোর। ওই ইচ্ছের কারণে আমরা সফল হয়েছি।’

    এই বাঁহাতি স্পিনার জিম্বাবুয়ে সফরে এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন। তবে ভালো পারফর্ম করতে পারেননি। তবুও ঘরের মাঠে অসিবধে তার ওপর আস্থা রাখে টিম ম্যানেজম্যান্ট। সে আস্থার প্রতিদান দিয়েছেন সিলেটের এই ক্রিকেটার।

    নাসুম বলেন, ‘কালকে (ম্যাচের আগের দিন) যখন নেটে বল করছিলাম তখন কোচ আমাকে বলল যে কাল তুমি খেলবে। তাই তোমার ওপর অনেক দায়িত্ব। সেখান থেকেই আমি ভাবছিলাম খেললে আমি কি করব। শেষ একটা ম্যাচে একটু বাজে বল করেছি।’

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930