ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo চন্দ্রগঞ্জের উপজেলার প্রথম ইউএনও নিলুফা ইয়াসমিনের দক্ষ নেতৃত্বে আস্থার নতুন দিগন্ত | দৈনিক সময়ের নুর ডট কম Logo চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফোর লেন প্রকল্পের জমিতে উচ্ছেদ হয়নি দোকানপাট, জনমনে প্রশ্ন Logo চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তলসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম Logo চন্দ্রগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হিফজ মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম Logo আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে দেশজুড়ে ছুটির ঘোষণা | দৈনিক সময়ের নুর ডট কম Logo গরমে স্বস্তি এনে দেবে ঘরে তৈরি আম-নারকেলের ললি | দৈনিক সময়ের নুর ডট কম Logo চন্দ্রগঞ্জ থানার নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় | দৈনিক সময়ের নুর ডট কম Logo মাদক সম্রাটদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেয় না: হাসনাত আব্দুল্লাহ Logo লক্ষ্মীপুরে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজে ও হাসপাতালে(ইউনানি) নবীন বরণ অনুষ্ঠিত  Logo লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন | দৈনিক সময়ের নুর ডট কম

লক্ষ্মীপুরে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল | সময়ের নুর নিউজ ডট কম

  • প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • ৩৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সারাদেশে ভোট বর্জনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে লক্ষ্মীপুরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় একটি সিএনজিচালিত ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শনিবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে ও ওয়াপদা এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ ঘটনা ঘটে।

এর আগে রাতে ও সকালে জেলার বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে হরতালের কারণে সকাল থেকেই লক্ষ্মীপুর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে দূরপাল্লার যাত্রীবাহী বাস বন্ধ রয়েছে।

স্থানীয় কয়েক জন বলেন, শুক্রবার (৫ জানুয়ারি) রাতেই সবশেষ ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে গাড়ি ছেড়ে যায়। সকাল থেকে সিএনজি অটোরিকশায় চাঁদপুর লঞ্চঘাট হয়ে অনেকেই ঢাকার উদ্দেশে রওনা হলেও  কোনো বাস ঢাকা-চট্টগ্রামে যেতে দেখা যায়নি।

নামাজ পড়ে সকালে হাঁটতে বের হওয়া কয়েক জন নাম না প্রকাশের শর্তে বলেন, বিএনপির নেতকর্মীরা ঘটনা স্থলে মিছিল করে। এসময় তারা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা দুটি অটোরিকশা ভাঙচুর করে। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো নিয়ে চালকরা চলে যায়। বিক্ষোভকারীদের নামও বলেননি প্রত্যক্ষদর্শীরা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, হরতাল সমর্থনে বিএনপি মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তখন কেউই ভাঙচুরের ঘটনা জানায়নি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।

Tag :

চন্দ্রগঞ্জের উপজেলার প্রথম ইউএনও নিলুফা ইয়াসমিনের দক্ষ নেতৃত্বে আস্থার নতুন দিগন্ত | দৈনিক সময়ের নুর ডট কম

লক্ষ্মীপুরে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল | সময়ের নুর নিউজ ডট কম

আপডেট এর সময় : ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪