Blog

  • দেশে নতুন কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবেনা : লক্ষ্মীপুরে জামায়াত নেতা বুলবুল | দৈনিক সময়ের নুর ডট কম

    দেশে নতুন কোন চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবেনা : লক্ষ্মীপুরে জামায়াত নেতা বুলবুল | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি:

    জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পরাজিত শক্তির দোসররা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। তাদের চিহ্নিত করে অবিলম্বে বিচার আওতায় আনতে হবে। কোন চক্রান্তকে নতুন করে বাংলাদেশে বাস্তবায়ন করত দেওয়া হবে না।

    তিনি বলেন, আওয়ামী লীগ শুধু সন্ত্রাসী বাহিনী তৈরি করেছে। শুধু লক্ষ্মীপুর জেলার কাহিনি যদি লিখতে হয়, তাহলে শত শত খন্ড তৈরি হবে। প্রতিদিন একেকটা বই রচনা করা সম্ভব হবে। কোন দমন-পীড়ন জামায়াতে ইসলামীকে তার কার্যক্রম থেকে বিরত রাখতে পারে নাই। বিগত ১৬ বছরে জামায়াতে ইসলামী সেই কার্যক্রম চালিয়ে গিয়েছে।

    সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল ইসলাম বুলবুল। এসময় বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

    পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু শফিকুল ইসলাম মাসুদ।


    তিনি বলেন, জামায়াত ইসলামী তৈরি করে দেশের সূর্য সন্তান ছাত্র শিবির, আর আপনারা(আওয়ামীগ) তৈরি করেন সন্ত্রাসীদের গডফাদার। একের পর এক ব্যাংক ডাকাতি ও শেয়ার বাজার লুট করেছেন। গত ৫ আগষ্টের আগ মুহুর্তে জামায়াত-শিবির নিষিদ্ধের ট্রাম্পকার্ড দিয়ে আমাদের আন্দোলন নস্যাৎ করতে চেয়েছেন কিন্তু পারেননি। এই দেশের ছাত্র-জনতা জামায়াত-শিবিরকে বুকে নিয়ে সকল ষড়যন্ত্র ব্যর্থ করে আপনাদের পতন নিশ্চিত করে ঘরে ফিরেন।

    মাসুদ বলেন, তারা মনে করছিল বাংলাদেশ জামাতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করলে আন্দোলন থেমে যাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদেরকে সে দিন নিষিদ্ধ করে প্রকৃতপক্ষে শেখ হাসিনা আন্দোলনকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছেন। আর আপনি শুধু নিষিদ্ধ হন নাই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

    বিশেষ অতিথির হিসাবে  আরো বক্তব্যে রাখেন, লক্ষ্মীপুরের মাটি ও মানুষের নেতা, ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম।

    লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামীর আমির রুহুল আমিন মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নূরনবী ফারুক, যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট মহসিন কবির মুরাদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান প্রমুখ।

    বক্তারা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি দেশে অসংখ্যা ব্যাংক ডাকাত সৃষ্টি করেছেন, সন্ত্রাসী সৃষ্টি করেছে। এ সন্ত্রাসীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে লক্ষ্মীপুরে ১২ জনকে হত্যা করেছেন। এ বাংলার মাটিতে তাহেরপুত্র টিপু-বিপ্লবসহ সকল সন্ত্রাসীদের বিচার করা হবে।

  • লক্ষ্মীপুরে বাস কাউন্টার দখল নিয়ে দ্বন্দ্ব, মুখোমুখি দুই গ্রুপ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে বাস কাউন্টার দখল নিয়ে দ্বন্দ্ব, মুখোমুখি দুই গ্রুপ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে সোহাগ পরিবহনের বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। একে অপরকে চাঁদাবাজ ও দখলবাজ বলে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলসহ সংবাদ সম্মেলন করেছে। এতে মজুচৌধুরীর হাট এলাকার যুবদল নেতা মুহাম্মদ ইউনুসের ও মহিলা দল নেত্রী নয়ন বেগমের অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

    স্থানীয় সূত্র জানায়, চররমনি মোহন ইউনিয়ন যুবদলের সভাপতি মুহাম্মদ ইউনুসের দুই অনুসারী মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের সোহাগ পরিবহনের বাসকাউন্টার পরিচালনা করে আসছিল।

    সম্প্রতি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন বেগম কৌশলে বাস মালিকের কাছ থেকে কাউন্টারটি পরিচালনার দায়িত্ব নেন। তবে তিনি চুক্তিপত্র করেন তার এক আত্মীয়ের নামে।

    এ ঘটনায় ইউনুস ও নয়নের অনুসারীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বৃহস্পতিবার ইউনুসের অনুসারীরা কাউন্টারে হামলা-ভাঙচুর ও উপস্থিত লোকদের মারধর করে।

    এর পর নয়নের অনুসারীরা ঘটনাস্থলে জড়ো হতে থাকে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এদিকে ঘটনাটি নিয়ে একইদিন বিএনপির সিনিয়র নেতারা সমঝোতা বৈঠক করেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে ঘটনার সুষ্ঠু কোনো সমাধান হয়নি। উল্টো পাল্টাপাল্টি বক্তব্যে দ্বন্দ্ব বেড়ে যায়।

    শুক্রবার (৬ সেপ্টেম্বর) যুবদল নেতা ইউনুসের বিরুদ্ধে চাঁদাবাজি, নৌ-ঘাট ও বাজার দখলসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ এনে নয়নের অনুসারীরা বিক্ষোভ মিছিল করে। এতে ইউনুসকে বহিষ্কারসহ শাস্তির দাবি জানায় বিক্ষুব্ধরা।

    অন্যদিকে ভুয়া অভিযোগ তুলে সম্মান ক্ষুণ্ণ করার ঘটনায় শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মজুচৌধুরীরহাট এলাকায় ইউনুস সংবাদ সম্মেলন করেন। এসময় তার বিপুল সংখ্যক অনুসারী উপস্থিত ছিলেন।

    নাম প্রকাশ্যে অনিচ্ছুক মজুচৌধুরীর হাটের কয়েকজন ব্যবসায়ী জানায়, এতো দিন বাসকাউন্টার আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল। সরকার পতনের পর কাউন্টার দখল নিয়ে বিএনপির নয়ন ও ইউনুস গ্রুপের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। তারা পৃথক মহড়া দিচ্ছে বাজারে। এতে উভয়পক্ষের মধ্যে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

    জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য নয়ন বেগম বলেন, ইউনুস বাস কাউন্টার দখলে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছে। সরকার পতনের পর থেকে তিনি বাজার ও নৌ-ঘাট দখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। তার কারণে দলের সুনাম নষ্ট হচ্ছে।

    চররমনী মোহন ইউনিয়ন যুবদল সভাপতি মুহাম্মদ ইউনুস বলেন, বাস কাউন্টার পরিচালনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তবুও আমার নামে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে। নয়ন শুধু সোহাগ পরিবহনের কাউন্টার নয় অন্য একটি বাস কাউন্টার দখলের চেষ্টা করছে।

    সোহাগ বাস কাউন্টারের দোকান মালিক মোশারফ হোসেন বলেন, যুবদল নেতা ইউনুস আমার হয়ে নয়নের কাছ থেকে জামানতের টাকা আনতে যায়। পরে ইউনুস টাকাটি আমাকে বুঝিয়ে দিয়েছে।

    জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার বলেন, নয়ন প্রতিবাদী নেতা। সবসময় অন্যায়ের প্রতিবাদ করে। একটি পক্ষ বাস কাউন্টার ও মাছঘাট দখল করতে গেলে নয়ন প্রতিবাদ করে। এতে ওই পক্ষ নয়নের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।

    জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, ঘটনাটি নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এ নিয়ে সিদ্ধান্ত দেবেন। এটি দলীয়ভাবে মীমাংসা করার সম্ভাবনা রয়েছে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, একটি পক্ষ মামলা করেছে। দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এখন ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

  • ফ্যাসিবাদ হাসিনা থাকলে বন্যার্তদের কাছে ত্রাণ যেত না: এ্যানি | দৈনিক সময়ের নুর ডট কম

    ফ্যাসিবাদ হাসিনা থাকলে বন্যার্তদের কাছে ত্রাণ যেত না: এ্যানি | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    ফ্যাসিবাদ হাসিনা থাকলে বন্যার্তদের কাছে ত্রাণ যেত না: এ্যানি বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
    বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের হাত অনেক লম্বা। সরকার যা করতে পারবে আমরা তা পারবো না। আজ যদি ফ্যাসিবাদ হাসিনা থাকতেন, ত্রাণ বন্যার্তদের কাছে যেত না।

    অতীতে যেভাবে লুণ্ঠন হয়েছে, ডাকাতি হয়েছে, দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়েছে; ঠিক তাই হতো। কিন্তু এখন দেশে একটি অন্তর্বর্তী সরকার রয়েছে। এ সরকারের ত্রা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে।

    বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাঞ্চানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বোর্ড স্কুল) সামনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বন্যার্তদের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    পরে অতিথিরা বন্যায় দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

    কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাব

    এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমূখ।

  • লক্ষ্মীপুরে ডায়রিয়া রোগীর ঢল! ১০০ শয্যার হাসপাতালে ১০৪ জন ভর্তি | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে ডায়রিয়া রোগীর ঢল! ১০০ শয্যার হাসপাতালে ১০৪ জন ভর্তি | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে বন্যার প্রভাবে ডায়রিয়া ও চর্মরোগসহ পানিবাহিত বিভিন্ন রোগে ১৩ দিনে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এক হাজার ৬৭১ জন রোগী।

    বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা  ৭টা পর্যন্ত ১০০ শয্যার সদর হাসপাতালে ভর্তি আছেন ১০৪ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী। এদের মধ্যে ৭৩ জনই শিশু। প্রতিদিনই বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

    জলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সদর হাসপাতাল ও পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৩ দিনে ৯০৫ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হন ১১৮ জন।

    গত ১৩ দিনে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন ৫৯৩ জন চর্মরোগী। এরমধ্যে ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়েছেন ২২১ জন।

     

    সূত্রটি আরও জানায়, ২২ আগস্ট থেকে ৪ সেপ্টম্বর পর্যন্ত জেলার পাঁচ উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত এক হাজার ৬৭১ জন সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নেন। এরমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ৯০৫ জন, চর্মরোগে ৫৯৩ ও সাপের কামড়ে ১৭০ জন।

    ডায়রিয়ায় আক্রান্ত রোগীর মধ্যে সদর হাসপাতালে ৩৩৭, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪২, রায়পুরে ৮৩, রামগঞ্জে ৪২, রামগতিতে ১৬৩ ও কমলনগরে ১৩৮ জন চিকিৎসা নেন। এরমধ্যে বেশিরভাগই শিশু। এছাড়া পানিতে ডুবে দুজন ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।

    গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ১১৮ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সদর হাসপাতালে ৫৫, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১, রায়পুরে সাত, রামগঞ্জে তিন, কমলনগরে ১৩ ও রামগতিতে ১৯ জন ভর্তি হন। এছাড়া চর্মরোগে আক্রান্ত ২২১ জনের মধ্যে সদর হাসপাতালে ১৫৪, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২, রায়পুরে পাঁচ, রামগঞ্জে ১০, কমলনগরে ১৫ ও রামগতিতে পাঁচজন চিকিৎসা নেন। সাপের কামড়ের শিকার হয়ে সদর হাসপাতালে আট, রায়পুরে এক ও রামগঞ্জে পাঁচজন চিকিৎসা নিয়েছেন।

    হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরুপ পাল বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত ৩৬২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৭৩ জন শিশু, ১৩ জন নারী ও ১৮ জন পুরুষ ডায়রিয়া আক্রান্ত। এছাড়া চর্ম-আরটিআইসহ বিভিন্ন রোগে প্রতিদিন বহির্বিভাগে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন।

    সিভিল সার্জন (সিএস) ডা. আহাম্মদ কবীর বলেন, বন্যাকবলিতদের চিকিৎসায় ৬৪টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ফ্রি মেডিকেল ক্যাম্প করে বন্যার্তদের চিকিৎসা দিচ্ছে। বন্যার্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ (আই বি ডব্লিউ এফ) নেতাদের সাথে সাংবাদিকদের মতবিনিময় | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ (আই বি ডব্লিউ এফ) নেতাদের সাথে সাংবাদিকদের মতবিনিময় | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি 

    ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ( IBWF ) চন্দ্রগঞ্জ থানা শাখার নেতাদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার(৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাধীন সকল গণমাধ্যমকর্মীদের নিয়ে চন্দ্রগঞ্জ বাজার গণমিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন  করা হয়।

    IBWF  চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি জনাব এনামুল হক রতনের সভাপতিত্বে এবং চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাবেক সদস্য জনাব জসিম উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আই বি ডব্লিউ এফ বেগমগঞ্জ উপজেলার এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোঃ মহসিন মোহন ও অন্যান্য সদস্যরা।

    স্বাগত বক্তব্যে জনাব এনামুল হক রতন বলেন, রাজনৈতিকপট পরিবর্তন ও চলমান দুর্যোগময় পরিস্থিতি কাটিয়ে রাজনৈতিক দল, গণমাধ্যম ও ব্যবসায়ীরা স্ব-অবস্হান বজায় রেখে কিভাবে আমাদের চন্দ্রগঞ্জ বাজারসহ থানা এলাকার উন্নয়ন করতে পারি সে বিষয়ে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

    পাশাপাশি তিনি (IBWF) এর প্রতিষ্ঠা ও কর্ম পরিধি তুলে ধরে বলেন, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠান, ঢাকার পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয় বর্তমানে এর চেয়ারম্যান জনাব শহিদুল ইসলাম, মহাসচিব ডাঃ আনোয়ার আজিম।

    এই প্রতিষ্ঠান উদ্যোগতা তৈরী করা, জাতীয় বাজেট প্রনয়নে প্রস্তাবনা দেওয়া, বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া ও অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে।

    তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে বলেন আপনারা চাইলে আমরা আপনাদেরকে রাজনৈতিক সহযোগিতার পাশাপাশি সাংবাদিকদের ব্যক্তিগত উন্নয়নে সাংবাদিক কল্যাণ ফান্ড গঠন করতে পারেন প্রয়োজনে আমরাও আপনাদের প্রয়োজনীয় ফান্ড সহযোগিতা দিব।

    পেশাদার সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। সাংবাদিকরা জাতির বিবেক আপনারা ঐক্যবদ্ধ হয়ে লিখনির মাধ্যমে যে কোন আন্যায় তুলে ধরুন।

    চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ- সভাপতি অধ্যক্ষ আবদুন নুর, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, ডাঃ কামালুর রহিম সমর, কবির আহমে ফারুক, ইব্রাহীম খলিল মঞ্জু , মো: হাসান, নিজাম উদ্দিনসহ সিনিয়র সাংবাদিকগন এসময় বক্তব্য রাখেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন দিপু, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, সদস্য মোঃ ইসমত দ্দোহা,সাংবাদিক তানভীর আহমেদ রিমন, নাজমুসাকিব,মহি উদ্দিন লিটন, আবদুল কাদের, রাজু ও চন্দ্রগঞ্জ বাজারের ব্যাবসায়ীবৃন্দ।

  • ঝিনাইদহ ইমাম পরিষদ কর্তৃক লক্ষ্মীপুরের বানবাসী ইমাম মুয়াজ্জিনদের মাঝে উপহার বিতরণ | দৈনিক সময়ের নুর ডট কম

    ঝিনাইদহ ইমাম পরিষদ কর্তৃক লক্ষ্মীপুরের বানবাসী ইমাম মুয়াজ্জিনদের মাঝে উপহার বিতরণ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহহী ইউনিয়নে ঝিনাইদহ ইমাম পরিষদ কর্তৃক বানবাসী প্রায় শতাধিক ইমাম মুয়াজ্জিনদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে।

    উপহার বিতরণের সময় উপস্থিত ইমাম মুয়াজ্জিনদের নিয়ে এক সংক্ষিপ্ত পথ সভার আয়োজন করা হয়।  মোস্তফা মাছুম খানের উপস্থাপনায় এ সময় প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন,খলিফার হাট ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম শামিম ও ঝিগাতলা জামে মসজিদের খতিব মাওলানা মাছুম বিল্লাহ।

    উপস্থিত ছিলেন,উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের সমন্বয়ক তরুন রাজনৈতিক ব্যক্তিত্ব তাওসীফ হাসনাইন,ছাত্র নেতা শোয়াইব আহমেদ প্রমূখ।

    উল্লেখ্য, ঝিনাইদহ ইমাম পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইমাম মুয়াজ্জিনদের কল্যানে কাজ করার পাশাপাশি দেশের দুর্যোগে সবসময়ই দুর্গত মানুষের পাশে ছিল।

  • চন্দ্রগঞ্জে আশ্রিত স্বজনদের দেখতে এসে ৭ তলা থেকে পড়ে এক নারীর মৃত্যু! | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে আশ্রিত স্বজনদের দেখতে এসে ৭ তলা থেকে পড়ে এক নারীর মৃত্যু! | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে বন্যায় আশ্রিত আত্মীয় স্বজনকে দেখতে এসে ভুলবসত একটি ভবনের ৭ তলার লিফটের খালি জায়গায় পা দিয়ে নিচে পড়ে বিবি কুলছুম (৩১) নামে এক গৃহবধূ মারা গেছেন।

    মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজার এলাকার সাফওয়ান টাওয়ার নামে একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত কুলছুম নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের ছয়ানী গ্রামের মো. রুবেলের স্ত্রী।

    নিহতের পরিবার জানায়, কুলছুম স্বজনদের দেখতে আত্মীয়ের বাসায় ওই ভবনে আসে। এসময় ভবনের ৭ তলায় উঠে ভুলবশত লিফটের খালি জায়গায় পা দিলে তিনি নিচে পড়ে যায়।

    এতে মাথা-মুখসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা কুলছুমকে উদ্ধার করে স্থানীয় এসএমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ৭ ভবন থেকে পড়ে কুলছুমা নামে এক নারী মারা গেছেন। তিনি ঘটনাস্থলে আত্মীয়দের দেখতে এসেছেন বলে শুনেছি।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাটি কেউ আমাদরেকে জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

  • লক্ষীপুরে বন্যা পরিস্থিতির  অবনতি : সাপের কামড়ে আহত ৬৫ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষীপুরে বন্যা পরিস্থিতির অবনতি : সাপের কামড়ে আহত ৬৫ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিবেদক :

    টানা বর্ষণ,মেঘনা নদীর জোয়ার ও নোয়াখালীর বন্যার পানির চাপে লক্ষ্মীপুরেও বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। যাতে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ পানিবন্দি। এরমধ্যে কোথাও হাঁটু , কোথাও কোমর আবার কোথাও  গলা পর্যন্ত পানি জমে আছে। এ পরিস্থিতিতে গত কয়েকদিনে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় ৬৫ জনকে সাপে কামড় দিয়েছে।

    শনিবার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

    অরুপ পাল বলেন, আমাদের হাসপাতালে গত কয়েকদিনে ৬৩ জন সাপে কামাড়ানো রোগী এসেছেন। এরমধ্যে গত দুই দিনে ১০ জন চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে কয়েকজন রোগীকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপুরের ১টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ পানিবন্দি। এতদিন বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মানুষের ঘরবাড়ি ডুবে ছিল। গত দুই দিন ধরে নোয়াখালীর বন্যার পানি রহমতখালী খাল হয়ে লক্ষ্মীপুরে ঢুকে পড়ছে।

    এতে সদর উপজেলার পূর্বাঞ্চলের চন্দ্রগঞ্জ, চরশাহী, দিঘলী, মান্দারী, বাঙ্গাখাঁ, উত্তর জয়পুর ইউনিয়নসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও প্রায় চার ফুট পানিতে ডুবে আছে জনপদ। রামগতি ও কমলনগর উপজেলার চরকাদিরা-হাজীগঞ্জ বেড়ির পশ্চিম পাশে ভুলুয়া নদীতে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় ২৫ দিন ধরে পানিতে ডুবে আছে বিস্তীর্ণ জনপদ। রামগতি-কমলনগর ও নোয়াখালীর আন্ডারচর ও চরমটুয়া গ্রামের তিন লক্ষাধিক মানুষ এতে দুর্ভোগ পোহাচ্ছেন। জলাবদ্ধতার এ পানি কোথাও সরছে না।

    পানিবন্দি এসব এলাকায় গর্তে থাকা সাপ বের হয়ে এসেছে। এতে বাসাবাড়ি ও মাঠেঘাটে কাজ করার সময় সাপগুলো মানুষদের কামড়াচ্ছে।

  • লক্ষ্মীপুরে বন্যাদুর্গতদের পাশে জামায়াতের কেন্দ্রীয় নেতা ড.রেজাউল করিম | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে বন্যাদুর্গতদের পাশে জামায়াতের কেন্দ্রীয় নেতা ড.রেজাউল করিম | দৈনিক সময়ের নুর ডট কম

    মোঃ ইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টার :

    লক্ষ্মীপুরে বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় পরিষদের সদস্য, ঢাকা মহানগর (উত্তর) এর সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. রেজাউল করিম।

    শনিবার (২৪ আগস্ট) দিনব্যাপী সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। এসময় পানিবন্ধী ১০ হাজার পরিবারের হাতে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন জামায়াতের এই নেতা।

    খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, পৌর জামায়াত আমির আবুল ফারাহ নিশান ও সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোহাব্বত, জামায়াত নেতা ইয়াকুব উদ্দিন শরিফ, মো. শামছুদ্দিনসহ আরও অনেকে।

    ত্রাণ বিতরণ পরবর্তী জামায়াত নেতা ড. রেজাউল করিম বলেন, ভারত থেকে আসা ও অতিবৃষ্টির পানিতে লক্ষ্মীপুরে বন্যার সৃষ্টি হয়েছে।

    ভয়াবহ এই দুর্যোগে আমরা মর্মাহত। ইতোমধ্যে বন্যাদুর্গত মানুষের সাহায্যে শুরু থেকেই জামায়াত-শিবিরের সর্বস্তরের জনশক্তি কাজ করছে। আজ সারাদিন আমিও সদর আসনের প্রত্যেকটি এলাকায় পানিবন্ধী মানুষদের খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করবো।

    আরও বলেন, বর্তমান এই দুর্যোগে সমাজের সামর্থবান মানুষকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে। মনে রাখবেন, বিপদ মুসিবত সবই আল্লাহর পক্ষ থেকে আসে। তাই কঠিন বিপদে বেশি করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে।

  • তেজগাঁও কলেজে আওয়ামীপন্থী শিক্ষকদের দুর্নীতির পাহাড় | দৈনিক সময়ের নুর ডট কম

    তেজগাঁও কলেজে আওয়ামীপন্থী শিক্ষকদের দুর্নীতির পাহাড় | দৈনিক সময়ের নুর ডট কম

    বিশেষ প্রতিনিধি :

    ঢাকার ঐতিহ্যবাহী বেসরকারি তেজগাঁও কলেজে আওয়ামীপন্থী শিক্ষকদের দুর্নীতির বিস্তর অভিযোগ পাওয়া গেছে।

    গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে অধ্যক্ষ ড. হারুন-অর-রশিদ কলেজে আসেন না, ১২ আগস্ট উপধ্যক্ষ আনজুমান আরা কলেজে আসেন, কিন্তু বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন।

    এই অবস্থায় কিছু আওয়ামীপন্থী শিক্ষকরা নিজের দুর্নীতি আড়াল করতে নিজেদের অনুগত কিছু শিক্ষার্থীদের দিয়ে বৈষম্যবিরোধী ব্যানারে গত ১৫ বছর কলেজে সুবিধাভোগী কিছু আওয়াপন্থী শিক্ষকদের অধ্যক্ষ ও উপধ্যক্ষ পদের জন্য দাবি তোলার অভিযোগ পাওয়া গেছে।

    এদের মধ্যে অধ্যক্ষ হারুন-অর-রশিদের আস্থাভাজন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর আমিনুল হক, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারি অধ্যাপক এরশাদুল ইসলাম সৈকত, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম।

    টুরিজম ও হসপিটালিটি বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান আজিজুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক খোরশেদ আলম বাপ্পীসহ অনেকে যারা গত ১৫ বছর ধরে কলেজে উন্নয়ন কমিটি, চাকরি পরীক্ষা ও নিয়োগ বাণিজ্যের জড়িত।  আমিনুল হক, যিনি দীর্ঘদিন ধরে কলেজে অধ্যক্ষ আস্থাভাজন হিসেবে কাজ করছেন, তিনি একাধারে অভ্যন্তরীন পরীক্ষা নিয়ন্ত্রণ, কলেজের আইটি বিভাগ, সিইডিপি প্রজেক্টসহ কলেজে যেকোনো উন্নয়নমূলক কাজের কমিটিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছেন।

    এই প্রত্যেকটি বিভাগে দুনীতি বিস্তর অভিযোগ। তাছাড়া নিজ ক্ষমতাবলে সহোদর এক ভাইকে কলেজের শিক্ষক বানিয়েছেন এবং আরেক ভাইকে শিক্ষার্থীদের বেতন সংগ্রহের অ্যাপসে রকেটে সহযোগী বানিয়েছেন।

    অন্যদিকে জনাব এরশাদুল ইসলাম সৈকত, যিনি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষের একান্ত ইচ্ছা ও সিলেকশনে, যদিও কমিটির মেয়াদ পার হয়ে গেছে। তার বিরোদ্ধে অভিযোগ হলো কলেজের টাকা আত্মসাত, নিয়োগে প্রভাব খাটানো এবং যোগ্যতা থাকা সত্ত্বেও ভিন্নমতের শিক্ষকদের প্রমোশন আটকানো ইত্যাদি। আর মোহাম্মদ রফিকুল ইসলাম তো বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে দাড়িয়ে কলেজে বৈষম্যবিরোধী আন্দোলন করতে দেন নাই। যে সকল শিক্ষক বা শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের লিস্ট অধ্যক্ষের কাছে পাঠাতেন। তার বিরোদ্ধে বড় অভিযোগ হলো কলেজে ভিন্নমতের শিক্ষকদের নামে বেনামে নালিশ করা এবং অপমান ও অপদস্ত করা,

    তাছাড়া উন্নয়ন কমিটির নামে কলেজ ফান্ডের টাকা আত্মাসাতের অভিযোগ রয়েছে। জনাব আজিজুর রহমান অধ্যক্ষের সরিষাবাড়ি জোনের বিশস্ত লোক। প্রভাষক হয়েও হোটেল এন্ড টুরিজম বিভাগের চেয়ারম্যান পদটি বাগিয়ে নিয়েছেন। অধ্যক্ষের দুনীতির অন্যতম সহযোগী হিসেবে কলেজে পরিচিত। যার এক চাওয়াতেই কলেজে লাখ লাখ টাকা অনুমোদন হয়ে যায়।

    তাছাড়া, খোরশেদ আলম বাপ্পীসহ অনেকের বিরুদ্ধে কলেজের টাকা নয় ছয়ের অভিযোগ রয়েছে। যারা কলেজে আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। এছাড়া সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক রাশেদুজ্জামান লিটু এক সময় বিএনপির রাজনীতি করলে বর্তমানে আওয়ামী শিক্ষকদের সাথে হাত মিলিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ হলো নিজ বিভাগের শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে উসকে দিয়ে নিজেকে উপাধক্ষ পদ বাগিয়ে নিতে চাচ্ছেন, আর এতে সহায়তা করছে আওয়ামীপন্থী শিক্ষকরা। লিটু বুয়েটের সানী হত্যার মামলার আসামি ছিলেন বলে জানা গেছে, চাকরি বানিজ্য ও নারী কেলেংকারীর মতো ভয়াবহ অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে বলো জানা যায়।

    এ বিষয়ে জানতে