Blog

  • সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর স্বরণে লক্ষ্মীপুর জেলা প্রেসক্লাবে আলোচনা সভা | দৈনিক সময়ের নুর ডট কম

    সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর স্বরণে লক্ষ্মীপুর জেলা প্রেসক্লাবে আলোচনা সভা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজ’র) সভাপতি মরহুম রুহুল আমিন গাজী স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

    বুধবার সন্ধ্যা ৭ টায়, দৈনিক সংগ্রামের লক্ষ্মীপুর পাঠক ফোরামের উদ্যোগে লক্ষ্মীপুর  জেলা প্রেসক্লাবের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

    দৈনিক সংগ্রামের লক্ষ্মীপুর পাঠক ফোরামের সভাপতি ও লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও দৈনিক সংগ্রামের লক্ষ্মীপুর প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামীর সঞ্চালনা উক্ত দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূইয়া।

    বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত  ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর বারের সাবেক সভাপতি এডভোকেট হাফিজুর রহমান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আ.হ.ম মোশতাকুর রহমান, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টিফোর-বাংলাদেশ প্রতিদিনের সাঈদুল ইসলাম পাবেল।

    এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরমান হোসেনসহ বিভিন্ন  গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • চন্দ্রগঞ্জে দুই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রাস্তা সংস্কার | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে দুই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রাস্তা সংস্কার | দৈনিক সময়ের নুর ডট কম

    মিজানুর রহমান মল্লিক( চন্দ্রগঞ্জ প্রতিনিধি) :

    লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাধীন  চন্দ্রগঞ্জ ইউনিয়নে দুই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রাস্তা সংস্কার করা হয়েছে।

    আজ, বুধবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী ইউনিয়নের মোস্তফার দোকান থেকে পাল পাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়।

    স্বেচ্ছাসেবী সংগঠন  স্বাধীন সেবার পরিচালক সেলিম হোসেন,পাচপাড়া ১ নং ওয়াডের শফিকুল ইসলাম, মিজান মেম্বার, করিম, শাওন ওমর ফারুকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সংস্কার কাজে স্বেচ্ছায় অংশগ্রহণ করেন।

    সেচ্ছাসেবী সংগঠন শহীদ সোলেমান উদ্দিন জিসান ফাউন্ডেশনের চেয়ারম্যান শামছু উদ্দিন তুহিন বলেন, আমাদের এই সংগঠনগুলো স্বেচ্ছাসেবী ও উন্নয়ন মূলক সংগঠন। এই সংগঠনগুলোর মূল লক্ষ্যই মানুষের সেবা করা এবং পাশে থাকা। মানুষের পাশে দাঁড়াতে সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ্। এজন্য সবার সসহায়তা প্রয়োজন।

    এছাড়াও মাদকমুক্ত সমাজ গড়তে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনগুলো । আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান সংগঠন দু’টির নেতৃবৃন্দ।

  • ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের শুভেচ্ছা | দৈনিক সময়ের নুর ডট কম

    ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের শুভেচ্ছা | দৈনিক সময়ের নুর ডট কম

    বিশেষ প্রতিবেদক :

    জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের ৫০ বছর উদযাপন করছে চলতি বছর , এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এ সফর করছেন প্রধান উপদেষ্টা।

    বিষয়টি উল্লেখ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস এক বার্তায় বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় আমরা শুভেচ্ছা জানাচ্ছি।

    স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সন্ধ্যায় বৈশ্বিক সংস্থার সঙ্গে বাংলাদেশের পাঁচ দশকের অংশীদারত্বের উদযাপন উপলক্ষে এক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে ড. ইউনূস এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফর।

    লুইস এক্স বার্তায় বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত; যখন আমরা আবার গুরুত্বের সঙ্গে তরুণদের কথা শুনছি।’

    ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে।

    ২৪ সেপ্টেম্বর উদ্বোধন হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সাধারণ বিতর্ক চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশন শেষ হবে ৩০ সেপ্টেম্বর।

    এবারের সাধারণ পরিষদের মূল প্রতিপাদ্য হলো- ‘কাউকে পেছনে না ফেলা: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন ও মানবিক মর্যাদার অগ্রগতিতে একযোগে কাজ করা।’

  • চন্দ্রগঞ্জে ‘বীর মুক্তিযোদ্ধা বশির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যেগে ত্রান সামগ্রী বিতরণ | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে ‘বীর মুক্তিযোদ্ধা বশির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যেগে ত্রান সামগ্রী বিতরণ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুরে    ‘বীর মুক্তিযোদ্ধা বশির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যেগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

    শনিবার (২১ সেপ্টম্ব) দুপুর সাড়ে বারটায় ৪ শতাধিক পরিবারের  মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে৷

    ফাউন্ডেশনের সভাপতি এম এস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জামায়েতের আমির মুক্তিযোদ্ধা এস ইউ এম রুহুল আমিন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি তোফায়েল আহমেদ,জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসেন নূরনবী, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবদুল হান্নান ভুইয়া

    থানা জামাতের আমির মোস্তফা মোল্লা, মান্দারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউছার হামিদ,
    থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, মুক্তিযোদ্ধার সন্তান- রাজু আহাম্মদ, আব্বাসউদ্দীন বাবলু, ফয়সাল, বেলাল এবং পশ্চিম লতিফপুর শাখা জামায়াতের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

  • লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে ধাওয়া করে নুর আলম ওরফে নুরু টেইলার (৬০) নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহত নুর আলম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দর্জির কাজ করতেন।

    এ বিষয়ে নিহত নুর আলমের ছেলে আরিফ হোসেন সাংবাদিকদের বলেন, আমার বাবা বাড়িতে ছিলেন। বাবার মোবাইলফোনে কেউ একজন কল দিয়ে জানান তাকে মারতে আসছে। এতে তিনি ঘর থেকে পালানোর জন্য বের হচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই ১০-১২ জন লাঠিসোটা নিয়ে বাড়িতে বাবাকে মারতে আসেন। পরে তারা ধাওয়া করে আমার বাবাকে এলোপাতাড়ি পেটান।

    এরমধ্যে বাড়ির পুকুরে একবার ফেলে দেন। সেখান থেকে উঠিয়ে আবার পেটান। এরপর রক্তাক্ত অবস্থায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    আরিফ জানান, হামলাকারীদের মধ্যে খোকন নামে একজনকে তিনি চিনতে পেরেছেন। খোকন বিএনপির রাজনীতিতে যুক্ত। রাজনৈতিক কারণেই তার বাবাকে হত্যা করা হয়েছে বলে দাবি আরিফ হোসেনের।

    লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, মৃত অবস্থায় নুর আলমকে হাসপাতালে আনা হয়েছে। মরদেহ মর্গে আছে।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও পুলিশ পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • উপদেষ্টা নাহিদের আহ্বান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যেন মামলাগুলো করা হয় | দৈনিক সময়ের নুর ডট কম

    উপদেষ্টা নাহিদের আহ্বান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যেন মামলাগুলো করা হয় | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    সারাদেশে যে মামলা হয়েছে, এর অনেকগুলোই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। তিনি বন্যায় দুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন

    নাহিদ ইসলাম বলেন, সারাদেশে যে মামলাগুলো রয়েছে, এরমধ্যে অনেকগুলোই গ্রহণযোগ্য নয়। সে ক্ষেত্রে আমাদের আহ্বান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যেন মামলাগুলো করা হয়। সেই মামলার ভিত্তিতেই যেন পুলিশসহ প্রশাসন দ্রুত ব্যবস্থা ও জড়িতদের গ্রেফতার করে।

    তিনি বলেন, ইতিমধ্যে রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম নিয়ে   আমাদের ছয়টি সংস্কার কমিটি হয়েছে। অক্টোবর মাস থেকেই সংস্কারের কার্যক্রম শুরু হবে। শিক্ষা ও গণমাধ্যমসহ আরও কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা রয়েছে। কমিশনগুলো সংশ্লিষ্ট ও অভিজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে রূপরেখা তৈরি করবে। তখন সব রাজনৈতিক ও সামাজিক পক্ষ মিলেই রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রম শুরু করবো।

    তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি, নিহত ও মামলার ঘটনায় ফ্যাসিস্টদের বিচার এ বাংলার মাটিতেই হবে। সে যেই হোক না কেন।

    তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিবেশ ধীরে ধীরে ফিরে আসছে। সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, যেন কার্যক্রমগুলো দ্রুত হয়।

    বন্যা নিয়ে তিনি বলেন, পানি কমছে, মানুষজন আশ্রয়কেন্দ্র থেকে চলে যাচ্ছে। লক্ষ্মীপুরে পানি দেরিতে কমছে, কারণ এখানে খালগুলো দখল হয়ে গেছে শুনেছি। সে খালগুলো যদি দখলমুক্ত করা যায়, তাহলে তা দীর্ঘমেয়াদী সুরাহা হবে।

    এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার প্রমুখ।

  • লক্ষ্মীপুরে আফনান-সাব্বির  হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে আফনান-সাব্বির হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে হত্যাসহ পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদ পাটওয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।

    সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয় সৈয়দ আহম্মদ লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি।

    থানা পুলিশ সূত্র জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের ঝুমুর-মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলাসহ গুলি চালায়।

    এতে ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এর মধ্যে নিহত শিক্ষার্থী আফনান পাটওয়ারীর মা নাছিমা আক্তার ও সাব্বির হোসেন রাসেলের বাবা আমির হোসেন সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। আফনান হত্যায় এজাহারে ৭৫ জনের নাম ও সাব্বির হত্যায় ৯১ জনের নাম উল্লেখ করা হয়। এ দুই মামলায় ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

    এ ছাড়া ৪ আগস্ট দায়িত্বরত কাজে পুলিশকে বাঁধা ও হামলার ঘটনায় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনবিক চাকমা বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এতে ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

    সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুকে প্রতিটি মামলায় প্রধান আসামি করা হয়েছে। তিনটি মামলাতে আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদকেও আসামি করা হয়েছে।

    সদর মডেল থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করে বলেন, হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন।

  • লক্ষ্মীপুরে শহীদ কাউছার এর পরিবারকে দু’লক্ষ টাকা  অনুদান দিলো জামায়াত | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে শহীদ কাউছার এর পরিবারকে দু’লক্ষ টাকা  অনুদান দিলো জামায়াত | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষীপুর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য রুহুল আমিন ভুঁইয়া বলেছেন, ছাত্র-জনতার দুর্বার গণ আন্দোলনে বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, ছাত্ররা শহীদ হয়ে আমাদের উপর কিছু দায়িত্ব দিয়ে গেছে, আমরা যদি এই দায়িত্ব পালনে ব্যার্থ হই তাহলে শহীদের রক্তের সাথে গাদ্দারী হবে, শহীদের রক্তের দায় মোচনে আমাদের কে চাঁদাবাজ টেন্ডারবাজ মুক্ত ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে।

    আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর )লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগন্জ থানাধীন উত্তর জয়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ কাউছার আহমেদ বিজয়ের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন, দোয়া ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব খথা বলেন। এসময় তিনি আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের পক্ষ থেকে শহীদ কাউছার হোসেন বিজয়ের পিতার নিকট ২ লক্ষ টাকা অনুদান হস্তান্তর করেন।

    ইউনিয়ন আমির আলাউদ্দিন আজাদের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন চন্দ্রগন্জ থানা জামায়াতের আমির মোস্তফা মোল্লা, শহীদ কাউছার হোসেন বিজয়ের ছোট ভাই এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

    এর আগে জেলা আমির রুহুল আমিন ভুইঁয়া
    বৈষম্য বিরুধী আন্দোলনে শহীদ জামায়াত কর্মী পারবেজ হোসেনের জানাজায় অংশগ্রহণ করেন, এবং জামায়াতের পক্ষ হতে ২ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।

    উল্লেখ্য শহীদ পারভেজ, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগন্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামের মো: নবীর ছেলে।
    গত ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ সেপ্টেম্বর ইন্তেকাল করেন, আজ নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • লক্ষ্মীপুরে ঘুষ ও দূর্নীতির অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলীজ | দৈনিক সময়ে নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে ঘুষ ও দূর্নীতির অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলীজ | দৈনিক সময়ে নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    সিমাহীন ঘুষ ও দুর্নীতির অভিযোগে লক্ষ্মীপুরের সদর উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইওকে) মোশারফ হোসেনকে অবশেষে বদলী করা হয়েছে।

    দীর্ঘ প্রায় ৬ বছরের ও অধিক সময় ধরে তিনি এ পদে ন্যাস্ত ছিলেন। প্রজাতন্ত্রের কর্মচারীরা সাধারণত ২ বছর পর বদলীর নিয়ম থাকলেও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন এ পদে একই জায়গায় প্রায় ৭ বছর চাকরি করাটা রহস্যজনক।

    তার পরেও মোশাররফের বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার সহ শক্ত অভিযোগ থাকার পরও অদৃশ্য কারণে তিনি বদলী হতেন না কিংবা সংশ্লিষ্ট দফতর কেন শাস্তিমুলক ব্যাবস্থা নিতে হিমশিম খেতে হতো দীর্ঘদিন এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।

    ফলে এবার তাঁকে স্ট্যান্ড রিলিজ করে পার্বত্য জেলার খাগড়াছড়ির গুইমারায় পদায়ন করা হয়েছে। তবে এ বদলী শাস্তিমুলক বলে সংশ্লিষ্ট দফতর থেকে জানানো হয়েছে।

    গত ৮ সেপ্টেম্ভর দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক প্রশাসন-১ এর উপসচিব তাসনুভা নাশতারান স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

    গত ১২ সেপ্টেম্ভর/২৪ এর ভিতর পদায়নকৃত নতুন কর্মস্থলে যোগদান নতুবা স্ট্যান্ড রিলীজ হিসাবে গন্য হবে বলে সংশ্লিষ্ট দফতর থেকে নিশ্চিত করা হয়েছে। একই সময় জেলার রায়পুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমানকে এ পদে অতিরিক্ত দায়িত্ব পালনে আদেশ দেয়া হয়।

    স্থানীয় একটি বিশস্থ সুত্রের দাবী, বিগত আঃলীগ সরকারের সময়কালে স্থানীয় সাংসদ সদস্য, ঠিকাদার নামদারী বিগত সরকারের নেতা ও কর্মী এবং সদর উপজেলা চেয়ারম্যানের যোগসাজশে লক্ষ্মীপুর সদর উপজেলার দুর্যোগ ও ত্রান অধিদফতরের বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে টাকা আত্মসাৎ, কমিশণ বানিজ্য,অনিয়ম, দুর্নীতির আশ্রয় নিয়ে লুটপাটে ব্যাতিব্যস্ততায় ছিলেন তিনি।

    এ ছাড়া নিজের অপকর্ম ঢাকতে উপজেলা প্রশাসনের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ সহ পরিবর্তিত পরিস্থিতিতে স্থানীয় জনগনের পুন্জিভূত ক্ষোভ এর সত্যতা যাচাইয়ের পর তাকে শেষ পর্যন্ত এ পদ থেকে সরানোর আদেশ দেয়া হয় বলে জানা যায়।

    এর আগে তাঁর নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাট বেপরোয়া আচরণের কারণে ২০২০ সালের ১৯ মার্চ জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মাহফুজুর রহমান এবং সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে ২০২২ সালে ৪ জানুয়ারীতে লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সাংসদ মরহুম একেএম শাহজান কামাল তার বিরুদ্ধে লিখিত অভিযোগ এবং ডিও লেটার দিয়ে তার বিরুদ্ধে ব্যাবস্থা সহ তাকে এখান থেকে সরাতে ব্যার্থ হন।

    ওই সময়, সাবেক সংসদ সদস্য তার ডিউ লেটারে উল্লেখ করেন ”২০২১-২২ অর্থ বছরে উত্তরজয়পুর ইউনিয়নে চৌপল্লী পাকা রাস্তার মাথা হইতে সিরাজ মেম্বারের বাড়ি হয়ে গুজির দিঘীর পাড় পর্যন্ত এইচবিবি করণ এর কাজ অনুমোদিত হয়।

    কিন্তু প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা অন্য জায়গায় সে কাজ বাস্তবায়ন দেখিয়ে বিল পরিশোধের নামে পুরো টাকাই আত্নসাৎ করেন।” এ ছাড়া ২০২৩ সালে আগষ্টের মাঝামাঝি সময় দুর্নীতি, অনিয়ম-লুটপাট ও বেশ কয়েকটি প্রকল্পে টাকা ভাগাভাগি এবং ৬২ লাখ টাকার আত্মসাৎ এর অভিযোগে স্থানীয় সংক্ষুদ্ব ব্যাক্তি লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট চন্দ্রগঞ্জ আদালতে মামুনুর রশীদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

    পরে আদালত এফআইআর হিসাবে গন্য করার জন্য ওসি চন্দ্রগঞ্জ থানাকে নির্দেশ দেন এবং জেলা আঃলীগের সাধারন সম্পাদক ও সাংসদ এ্যাড.নুর উদ্দিন চৌধুরী নয়নের রাজনৈতিক প্রভাব সহ নেতাদের নানা দেন দরবারে শেষ এ দফা থেকেও তিনি রক্ষা পেয়ে যান।

    অভিযোগ রয়েছে, ২০১৮ সালের মাঝামাঝি সময় আঃলীগের আস্থাভাজন হিসাবে মোশারফ হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসাবে যোগ দান করেন।

    এরপর থেকে গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প যথা টিআর, কাবিখা, কাবিটা, কর্মসৃজন কর্মসুচী, সোলার, ইজিপিপি নন ওয়জে প্রকল্প সহ এমপিদের বিশেষ বরাদ্ধের বিভিন্ন টাকার কমিশিন বানিজ্যে জড়িয়ে পড়েন। নামে বেনামে অস্তিত্বহীন অনেক প্রকল্প গ্রহন, এক প্রকল্পের নামে একাধিক প্রকল্প তৈরী ও ভুয়া মাষ্টার রোল দিয়ে লক্ষ্মীপুরে তার দায়িত্ব পালন কালীন কোটি কোটি টাকা হাতিয়ে নেন।

    এক পর্যায়ে প্রধানমন্ত্রীর বিভিন্ন উপহারের ঘর, মুক্তিযোদ্দাদের নিবাস তৈরী এবং ব্রীজ, কালভার্ট ও বিভিন্ন রাস্তা নির্মান সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে পিআইও মোশারফ নানাভাবে ঘুষ বানিজ্য আদায়ের পাশাপাশি নিজেই ঠিকাদারী ব্যাবসা করতেন বলে অভিযোগ রয়েছে।

    স্থানীয় এমপি লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সাংসদ মরহুম একেএম শাহজান কামাল, সাংসদ ও জেলা আঃলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ,সাংসদ ও জেলা আঃলীগের সাধারন সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক যুবলীগের জেলা সভাপতি একেএম সালাউদ্দিন টিপু, প্রভাবশালী আঃলীগ নেতার যোগসাজসে এ দফতরটিকে দুর্নীতির সর্গরাজ্য গড়ে তুলেছেন।

    সুযোগে মোশারফ কয়েক লক্ষ টাকার সরকারি সোলার নাঙ্গলকোর্ট তার মনোহরগঞ্জের গ্রামের বাড়ীতে স্থাপন করে দুর্নীতির আরেক দৃষ্ঠান্ত সৃষ্টি করেছেন ।শুধু তাই নয়, চাকুরীর সুবাধে মোশাররফ গ্রামে আলিশান বাড়ী, ঢাকা সহ বিভিন্ন স্থানে নামে বেনামে অডেল সম্পত্তির মালিকসহ দুর্নীতির মাধ্যমে সংগ্রহকৃত টাকা বিভিন্ন ব্যাবসায় লগ্নি করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।

    ফলে তাকে ঘিরে স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ ও চাপা ক্ষোভ দেখা দিলে বর্তমানে কর্মরত উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান টিআর, কাবিখা, কাবিটা সহ সকল উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন ও যথাযথ তদারকি শুরু করেন। এতেই বেকে বসেন পিআইও মোশারফ। ফলে আগের মতো লুটপাটে ব্যার্থ হয়ে মোশাররফ ইউএনও সহ প্রশাসনিক কর্তাব্যাক্তিদের বিব্রত ও অপদস্ত করার জন্য তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে কুৎসা রটাতে থাকে।

    তাছাড়া,প্রশাসনের উর্ধ্বত্তনদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে বিগত সরকারের এজেন্ডা বাস্তবায়নেও লিপ্ত থাকেন তিনি। এতেই তাঁর জন্য কাল হয় এবং সরকারিভাবে দ্রুত এ ব্যাবস্থা নেয়া হয় বলে জানা যায়। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী স্থানীয় রাজনীতিবীদ ও ছাত্র-জনতা সহ সংশ্লিষ্টরা দুর্নীতিবাজ এ কর্মকর্তা মোশারফ হোসেনের শুধু বদলী নয় তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বিভাগীয় মামলা সহ লুটপাট ও আত্নসাৎকৃত সরকারি অর্থ আদায়ে প্রচলিত আইননুযায়ী প্রশাসন এবং দুদক ব্যাবস্থা নিবেন এমনটাই প্রত্যাশা সকলের। (ধারাবাহিক চলবে)