Author: somoyernurnews

  • আল-আমিন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ | সময়ের নুর নিউজ ডট কম

    আল-আমিন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    আল-আমিন ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, দুঃস্থ ও অসহায় ১৫০জন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার (৭ এপ্রিল) সকাল ১০টায় চন্দ্রগঞ্জ বাজারে আল-আমিন ফাউন্ডেশনের প্রাঙ্গণে এই ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    এই সময় উপস্থিত ছিলেন আল- আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম. এস আল আমিনসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।

    নোয়াখালীর বেগমগঞ্জ ও লক্ষ্মীপুরের প্রায় ১৫০জন দুস্ত অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

    এসময় আল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম.এস আল-আমিন বলেন, আমাদের এ ফাউন্ডেশনের মাধ্যমে আজকে আপনাদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হলো। ভবিৎসতেও আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের পাশ্বে আমার আল-আমিন ফাউন্ডেশন আছি ভবিষ্যতেও থাকবো।

    তিনি বলেন, এছাড়াও গরীব, দুঃস্থ ও অসহায় পরিবার মাঝে হুইলচেয়ার বিতরণ, পানিরকল স্থাপন, নগদ অর্থ, চিকিৎসা, ঘর নির্মান, রক্তদান সহ বিভিন্ন সমাজিক কাজ করে আসছি।

    তিনি আরো বলেন, আমারা এই সকল মানবিক কাজ গুলো করে আসছি আমাদের ফেইসবুক ফ্রেন্ড ও প্রবাসী ভাই বন্ধুদেরর সহযোগিতায়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার অসহায় মানুষের পাশে থেকে সব সময় সেবা দিয়ে যেতে পারি।

  • জমজমাট চন্দ্রগঞ্জ ঈদ বাজার, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা | সময়ের নুর নিউজ ডট কম

    জমজমাট চন্দ্রগঞ্জ ঈদ বাজার, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিবেদক :

    পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র তিনদিন বাকি আছে তবে এখনো শেষ হয়নি মানুষের ঈদের কেনাকাটা। লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামীণ হাটবাজার ঘুরে দেখা গেছে ক্রেতা -বিক্রেতা সবাই ব্যস্ত সময় পার করছে দম ফেলার সময় নেই, কথা বলারও সময় নেই কারও সবাই ব্যস্ত সময় কাটাচ্ছে।

    লক্ষ্মীপুর সদর উপজেলার অন্যান্য বাজারের চাইতে চন্দ্রগন্জ বাজারের রাজনৈতিক ও ব্যবসায়ীক গুরুত্ব অনেক ভিন্ন। বৃহত্তর নোয়াখালীর চৌমুহনী বানিজ্যক কেন্দ্রের পরেই বলা যায় এ অঞ্চলে গুরুত্বপূর্ণ বাজার হচ্ছে এই চন্দ্রগঞ্জ বাজার।

    লক্ষ্মীপুর জেলার পাশাপাশি চাটখিল, বেগমগঞ্জ এলাকার ক্রেতা ও বিক্রেতাদের বিশাল এক সমাহার এই বাজারে। সব ধরনের পন্য সামগ্রী পাওয়া যায় কম দামে, রয়েছে ব্যাংক, বীমা ও এনজিওর মাধ্যমে নিরাপদ আর্থিক লেনদেনের সুবিধা, প্রশাসনিক নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছু মিলিয়ে ক্রেতা- বিক্রেতারা সুন্দর সময় কাটাচ্ছে।

    লক্ষ্মীপুর – নোয়াখালী অঞ্চলের অধিকাংশ কর্মজীবী পুরুষ প্রবাসী হওয়ায় বাজারে নারী ক্রেতাদের আধিক্য বেশি, বলা যায় চন্দ্রগঞ্জসহ আশেপাশের বাজারগুলো বর্তমানে নারী ক্রেতা প্রধান বাজার হয়ে উঠেছে, যেটা বলা যায় ব্যবসায়ীদের জন্য এক প্রকার আশীর্বাদ স্বরূপ।

    চন্দ্রগঞ্জ বাজার ঘুরে দেখা যায় মুূদি,গার্মেন্টস, কসমেটিকস দোকান ও দর্জিবাড়িতে ক্রেতাদের ভিড় প্রচুর। পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য সেমাই চিনি ও ঈদের বাজার করছেন ক্রেতারা, দোকানীদের সাথে কথা বলে জানা যায়, জামা কাপড় ও কসমেটিকস এর দাম গত বছরের তুলনায় অনেক বেড়েছে, লাভ সীমিত। বেশি দামে ক্রেতারা বিরক্ত হলেও বেচাকেনা ভালোই হচ্ছে।

    চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির যুগ্ম -সাধারণ সম্পাদক, চন্দ্রগন্জ বাজার ইজারাদার ও থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলু ‘র সাথে কথা বলে জানা যায়, চন্দ্রগন্জ বাজারে ছোট – বড়ো মিলিয়ে প্রায় তিন হাজার দোকান আছে। স্বাভাবিক সময়ে ব্যবসায়ীরা দৈনিক ৫-৭ কোটি টাকার আর্থিক লেনদেন করে, রোজার সময়ে এই লেনদেন ১০ – ১৫ কোটি টাকা পর্যন্ত বেড়ে যায়। তিনি আরও বলেন আমাদের বাজারের ব্যবসায়ীক পরিবেশ সুন্দর রাখার জন্য বাজার কমিটি, স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের সমন্বয়ে আমরা কাজ করি।

    চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ -সভাপতি এম ছাবির আহমেদ বলেন আমাদের এই বাজারে ক্রেতা – বিক্রেতারা নির্বিঘ্নে ব্যবসা – বানিজ্য করে আর্থিক লেনদেন করে গভীর রাত পর্যন্ত।

    এক সময় এই বাজারে মানুষ উঠতে ভয় পেতো, কখন কোন বিপদে পড়ে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের সমন্বয়ে সকল ভয়ভীতি দূর করে ক্রেতা-বিক্রেতাদের জন্য সুন্দর ব্যবসায়ীক পরিবেশ তৈরি করে দিয়েছি।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিচ্ছিন্ন কিছু ঘটনা বাজারে মাঝেমধ্যে ঘটে, এটা অনেক বড় বাজার কয়েক হাজার মানুষের আনাগোনা হয় নিয়মিত। তবে প্রশাসনের সাথে আলোচনা করে আমরা যে কোন ধরনের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা অব্যাহত রাখি।

  • লক্ষ্মীপুরে ভিজিএফের চাল নিতে যাওয়া নারীকে চড় মারলেন চেয়ারম্যান | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে ভিজিএফের চাল নিতে যাওয়া নারীকে চড় মারলেন চেয়ারম্যান | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনের বিরুদ্ধে এক নারীকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। শনিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এনিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

    স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাও ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত দেখে ক্ষমা চেয়ে পার পান ওই ইউপি চেয়ারম্যান।

    শনিবার রাতে দ্বিতীয়বার ইউপি চেয়ারম্যান ভুক্তভোগী ওই নারীর বাড়িতে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চান। এ সময় স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন।

    অভিযুক্ত চেয়ারম্যান নিজাম কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

    ভুক্তভোগী নারীর বাড়ি হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। তবে তাদের মূল বাড়ি রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে। মেঘনা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়ে ২০ বছর আগে তারা হাজিরহাট ইউনিয়নে এসে আশ্রয় নেন।

    ওই নারীর অভিযোগ, তার কাছে চেয়ারম্যানের স্বাক্ষরিত দুটি টোকেন ছিল। ওই টোকেনগুলো নিয়ে তিনি চাল নিতে পরিষদে যান। দুটি টোকেন দেখেই চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাকে চড়থাপ্পড় মারেন। শত শত লোকজনের সামনে তাকে ‘চাল চোর’ বলে অপমান করেন।

    খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকাল থেকে ভিজিএফের আওতায় ইউনিয়নের দুস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

    এর আগে দুস্থদের মাঝে ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিনের স্বাক্ষরিত টোকেন সরবরাহ করা হয়েছে। ওই টোকেন নিয়েই তারা চালের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান।
    ওই নারী চেয়ারম্যানের স্বাক্ষরিত দুটি টোকেন পেয়েছেন। ওই টোকেনগুলো নিয়েই চাল নিতে যান।
    অতিরিক্ত টোকেন নিয়ে আসায় চেয়ারম্যান তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তাকে ধাক্কা দেন এবং লাঞ্ছিত করেন। ওই নারীকে ‘চাল চোর’ বলেও আখ্যায়িত করেন চেয়ারম্যান।

    স্থানীয়রা জানায়, একাধিক টোকেন নিয়ে যে কেউ চাল নিতেই পারে। পাড়া প্রতিবেশীদের চাল একজনে গিয়ে পরিষদ থেকে নিয়ে আসে। ওই নারী একাধিক টোকেন নিয়ে চাল নিতে গিয়ে কোনো অন্যায় করেননি।

    হাজিরহাট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রীকৃষ্ণ দাস বলেন, কোনো নারীর গায়ে হাত তোলা অপরাধ। একজন ইউপি চেয়ারম্যান হয়ে তিনি কাজটি ঠিক করেননি। বিষয়টি নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। এতে চেয়ারম্যান বাজারে এসে প্রকাশ্যে লোকজনের সামনে ক্ষমা চেয়েছেন।

    ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একজন ১০ কেজি করে চাল পাবে। কিন্তু ওই নারী দুই-তিনটা টোকেন নিয়ে আসছিল। সে চাল নিয়ে যাওয়ার সময় আমি তাকে আটকিয়েছি। বাড়তি চাল রেখে দিতে চেয়েছি। কিন্তু রেখে দিইনি। এনিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে বসে ঘটনা মীমাংসা করে এসেছি। তাকে থাপ্পড়ের কোনো ঘটনা ঘটেনি। আমার প্রতিপক্ষ ষড়যন্ত্র করছে।

    হাজিরহাট ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক বলেন, ঘটনাটি আমি শুনেছি। চেয়ারম্যান বলেছে- এটি ভুল বোঝাবুঝি হয়েছে।

  • লক্ষীপুরে চাকুরির আশ্বাসে গরু-রিকশা বিক্রির দেড় লাখ টাকা নিলেন চেয়ারম্যান | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষীপুরে চাকুরির আশ্বাসে গরু-রিকশা বিক্রির দেড় লাখ টাকা নিলেন চেয়ারম্যান | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিবেদক :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের বিরুদ্ধে গ্রামপুলিশে চাকুরি পাইয়ে দেওয়ার কথা বলে যুবকের কাছ থেকে দেড় লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

    শনিবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের মেঝেতে হামাগুড়ি দিয়ে কান্না করতে দেখা গেছে হাফিজ উল্যা নামের ওই যুবকে।

    হাফিজ উল্যা কুশাখালী ইউনিয়নের নলডগি গ্রামের রিকশাচালক সেকান্তর মিয়ার ছেলে ও পেশায় রিকশাচালক। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশের চাকরিপ্রত্যাশী ছিলেন।

    হাফিজ জানান, গ্রামপুলিশে চাকুরির জন্য ‘গরু ও রিকশা বিক্রিসহ ঋণ নিয়ে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ  চেয়ারম্যানকে দেড় লাখ টাকা দিয়েছিলেন। তাই নিয়োগ দেওয়ার বিষয়ে জানতে পেরে তিনি উপজেলা কার্যালয়ে আসেন। কিন্তু পরীক্ষার জন্য তাকে ডাকা হয়নি।

    বিষয়টি তিনি চেয়ারম্যান মানিকের কাছে জানতে চান। তখন চেয়ারম্যান তাকে জানান, আগের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এসময় টাকা ফেরত দেওয়ার কথা বললে কোনো উত্তর দেননি চেয়ারম্যান। একইসঙ্গে সঙ্গে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী তাকে নেওয়া হবে কি না তা জানতে চাইলেও জানাননি।

    হাফিজ উল্লাহ বলেন, ‘দেড় লাখ টাকাসহ চাকরির জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র চেয়ারম্যান আমার কাছ থেকে নিয়েছেন। কিন্তু তিনি আমার চাকরির আবেদনই করেননি। অপর প্রার্থীর কাছ থেকে আরও বেশি টাকা নিয়ে তার আবেদন উপজেলায় জমা দিয়েছেন। চাকুরিতো পেলামই না, এখন টাকাগুলো ফেরতও দেবে না। আমি কীভাবে এখন সংসার চালাবো? মানুষের ঋণের টাকা কীভাবে পরিশোধ করবো।’

    তিনি আরো বলেন, প্রতারিত হওয়ার বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। তিনি লিখিত অভিযোগ দিতে বলেছেন।’

    এ বিষয়ে কুশাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের মোবাইলফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, টাকা নিয়ে চাকরি দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি কারো কাছ থেকে টাকা নিয়ে থাকেন, তাহলে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    শনিবার সদর উপজেলার ১৭টি ইউনিয়নের গ্রামপুলিশ (দফাদার ও মহল্লাদার) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৬ জনের বিপরীতে ৪৩ জন অংশ নেন।

  • বেপরোয়া যন্ত্রদানব বালুবাহী ট্রাক, অতিষ্ঠ জনজীবন | সময়ের নুর নিউজ ডট কম

    বেপরোয়া যন্ত্রদানব বালুবাহী ট্রাক, অতিষ্ঠ জনজীবন | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিবেদক :

    লক্ষ্মীপুর সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে যন্ত্রদানব মাটি-বালিবাহী ডাম্পার, পিকআপ ও ট্রাক। রাত-দিন বেপরোয়া গতিতে সড়কে রাজত্ব করছে এসব ট্রাক। এর প্রভাব পড়ছে জনপদের সড়কগুলোতেও।

    বালিবোঝাই ট্রাকের ওপরে কোনো তেরপল বা কাপড়ের ঢাকনি না থাকায় বাতাসে মাটি-বালি উড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে। যা রাস্তায় কয়েক ইঞ্চি ধুলার আস্তরণে বালিময় হয়ে সাধারন মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। চোখে বালু ডুকে বড়ধরনের ঝুঁকিতে পড়ছে পথচারী ও শিক্ষা প্রতিষ্ঠানগামী ছাত্র-ছাত্রীরা, বাড়ছে বায়ুদূষণ।

    মাটি ও বালি ব্যবসায়ীদের জন্য কুয়াশাচ্ছন্ন শীতের রাতগুলো বাণিজ্যবান্ধব। কিন্তু সুকনো মৌসুমটি কাজে লাগিয়ে পরিবেশ ধ্বংস করছে ব্যবসায়ী সিন্ডিকেট। প্রশাসনের সামনে দিয়ে দিনরাত মেঘনা নদী, বিভিন্ন ছড়া খাল, কৃষিজমি হতে অবৈধভাবে বালি-মাটি লুট করে রাতের আঁধারে বিক্রি করছেন।

    সরেজমিনে লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে গ্রামীণ সড়কে বালি মাটি ভর্তি ট্রাকের বেপরোয়া চলাচল। মাটিভর্তি ট্রাকে করে কৃষিজমির উর্বর মাটি (টপসয়েল) নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এতে কৃষিজমির উর্বরতা যেমন নষ্ট হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্য।

    বালি ও মাটি পরিবহনে নিয়োজিত বিদ্যুৎ গতির বেপরোয়া পিকআপ, ১০ চাকার ডাম্পার ও ট্রাকগুলো স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীদের চরম অসুবিধা ও ঝুঁকির কারণগুলো বিবেচনা করচেনা কেউ। ধুলোবালির কারণে শিক্ষার্থীরা হাঁচি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

    এ ছাড়া ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সড়কের পাশের দোকানিরা। জিনিসপত্র পরিষ্কার করে রাখার কিছুক্ষণের মধ্যে তা ধুলোতে লাল হয়ে যায়। অনেকে ধূলোবালি থেকে পরিত্রাণ পেতে রাস্তায় পানি ছিটানোর পরও নিস্তার পাচ্ছেন না।

    বালুবাহী এসব যানবাহনের ফিটনেস নেই। চালকের লাইসেন্সও নেই। অদক্ষ চালকরা বেপরোয়াভাবে বালুবাহী ডাম্পার-ট্রাক-পিকআপ চালানোয় প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়ে চলছে। গাড়িগুলোতে নাম্বার না থাকায় দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গেলে তাদের কোনো হদিস পাওয়া যায় না।

    এ ব্যপারে বিভিন্ন সময় গণমাধ্যমকর্মীরা সরব হলেও কোন এক অদৃশ্য শক্তির কারনে আদৌ কোন প্রতিকার হচ্ছেনা জনগুরুত্বপূর্ণ এ সমস্যাটির।

     

  • যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা | দৈনিক সময়ের নুর ডট কম

    যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা | দৈনিক সময়ের নুর ডট কম

    ফেইসবুক থেকে :

    সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যাল টার নাম হচ্ছে স্কোপোলামিন। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন। এটা থেকে বাঁচতে আমি কিছু বিষয়ের কথা বলছি এগুলো মাথায় রাখবেন।

    ১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না সে যত ভালই মনে হোক না কেন।

    ২. সব সময় মাস্ক পরবেন।

    ৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

    ৪. যেন তেন লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

    ৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

    ৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

    ৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

    ৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

    ৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে কোন কিছু দিয়ে বাতাস করলে সাথে সাথে আপনার আশে পাশের যাত্রীকে জানান। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

    ১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ড অফ অনার দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

    ১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।

    ১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন

    ১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারন স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ঐ লোক।

  • লক্ষ্মীপুরে এক হাত জমির বিরোধে যুবক খুন | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে এক হাত জমির বিরোধে যুবক খুন | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    বাড়ির সিমানার এক হাত জমির বিরোধের জেরে লক্ষ্মীপুরের রায়পুরে ইটের আঘাতে তারেক নামে এক যুবককে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।

    নিহত তারেক উপজেলা পৌর ৫নং ওয়ার্ডের মধুপুর এলাকার আনার আলি ব্যাপারী বাড়ির মো: আমির হোসেন ছেলে।

    বৃহস্পতিবার (৪এপ্রিল) রাত ১১ টার সময় ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে এসে দাফন কাজ সম্পন্ন করা হয।

    এর আগে গত মঙ্গলবার (০২ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারেক মৃত্যুবরণ করেন।

    স্থানীয়রা জানান, পৌর মধুপুর এলাকার আনার আলি ব্যাপারী বাড়ির মো: আমির হোসেন পরিবারের সাথে মোঃ সহিদদের পরিবারের পূর্ব থেকে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র ঘটনার দিন (২২ মার্চ) ওই সম্পত্তি দেখতে গেলে কথা কাটাকাটির সৃষ্টি হয় এক পর্যায়ে অভিযুক্ত শহিদ দা, চেনী, লাঠি, ইট, লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তারেকের পরিবারের উপর হামলা চালায়।

    এক একপর্যায়ে সহিদ তার বাড়ির ছাঁদে উঠে ছাঁদ থেকে তারেকের মাথায় ইট নিক্ষেপ করে গুরুতর জখম করে।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

    পরবর্তীতে তার অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকেও তাকে ঢাকায় প্রেরন করেন চিকিৎসকরা। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ( ০২ এপ্রিল) তারেকের মৃত্যু হয় ।

    নিহত তারেকের মা ফাতেমা বেগম বলেন, সহিদের সঙ্গে আমাদের বাড়ির একটি জমির সিমানার এক একহাত  জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার দুপুরে সহিদ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর অর্তিক হামলা করে। এতে আমি, আমার স্বামী (আমির হোসেন) আমার মেয়ে (তানিয়া আক্তার) ও আমার ছেলেকে ( মো: তারেক) পিটিয়ে আহত করে।

    এক একপর্যায়ে সহিদ তার বাড়ির ছাঁদে উঠে ছাঁদ থেকে আমার বড় ছেলে তারেকের মাথা ইট নিক্ষেপ করে। এতে তারেক গুরুতর জখম হয়, চিকিৎসাধীন অবস্থা আমার ছেলের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। আমি আমার ছেলের হত্যার বিচার চাই, সহিদের ফাঁসি চাই ।

    তারেকের ছোট বোন তানিয়া আক্তার জানান, আমরা থানায় গিয়ে অভিযোগ করেছি থানা আমাদের অভিযোগ গ্রহণ করেনি। পুলিশ তাদের এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না।

    অন্যদিকে তারেকের মৃত্যুর খবর শুনে অভিযুক্ত সহিদ বাড়িতে তালা দিয়ে পরিবার সহ ঘটনার দিনই পালিয়ে যান। এতে অভিযুক্ত সহিদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, এঘটনায় কেউ কোনো লিখত অভিযোগ করেনি, তবে শুনেছি ইতিমধ্যে লাশ ময়নাতদন্ত শেষ হয়েছে, রিপোর্ট ফেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সাপ্তাহিক আধুনিক সংবাদ পত্রিকার শুভ উদ্বোধন | সময়ের নুর নিউজ ডট কম

    সাপ্তাহিক আধুনিক সংবাদ পত্রিকার শুভ উদ্বোধন | সময়ের নুর নিউজ ডট কম

    স্টাফ রিপোর্টার :

    ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক আধুনিক সংবাদ পত্রিকার শুভ উদ্বোধন ও ন্যাশনাল প্রেস সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের হল রুমে অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার (৪ এপ্রিল)  বিকেল ৫টা অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সংস্থার চেয়ারম্যান মোঃ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এফবিসিসিআই এর পরিচালক এবং খন্দকার গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর খন্দকার রুহুল আমিন (সিআইপি), আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী সালমা আক্তার। তাছাড়াও বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সিনিয়র সাংবাদিক ও দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকা সম্পাদকবৃন্দও উপস্থিত ছিলেন l
    অনুষ্ঠানের শুরুতে সভাপতি ফুল ও ক্রেস্ট দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনপিএস এর ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ চৌধুরী,মোঃ হারুন অর রশিদ,নুরুল আবছার,ড.শরীফ সাকি ও নুরুল ইসলাম চৌধুরী। যুগ্ম সম্পাদক কাজী সাইফুল ও যশোর কেশববুর উপজেলা সভাপতি,শামিম আক্তার মুকুল প্রমূখ।

    মোঃ আলমগীর হোসেন ইমন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক,মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া ও বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মোঃ ফরিদ খাঁন।

    বক্তরা ন্যাশনাল প্রেস সোসাইটির সহযোগী সংবাদ মাধ্যম আধুনিক সংবাদের প্রচার,প্রসার ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে জোড়ালো দাবি জানান।

    সাংবাদিকদের আলোকবর্তিকা ন্যাশনাল প্রেস সোসাইটির মাধ্যমে দেশের সর্বস্তরের সাংবাদিকদের প্রশিক্ষণ ও ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস ব্যক্ত করেন।
    প্রধান অতিথি সাপ্তাহিক আধুনিক সংবাদ এর প্রকাশনার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং কর্মরত সাংবাদিকদের আইডি কার্ড পড়িয়ে দেন l

    সভাপতির বক্তৃতা এবং দোয়ার মাধ্যমে ইফতার মাহফিল ও আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

  • লক্ষ্মীপুর কারাগারে দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুর কারাগারে দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর জেলা কারাগারে ছেলে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেলায়েত হোসেন ভূঁইয়ার (৭২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১২ টার দিকে জেলার সর্বোত্তম দেওয়ান গনমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।

    মৃত বেলায়েত হোসেন রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের হেদায়েত হোসেন ভূঁইয়ার ছেলে। ছেলেকে হত্যার ঘটনায় লক্ষ্মীপুর আদালত তাকে ১০ বছরের সাজা দিয়েছিল।

    কারাগারের চিকিৎসক পরান বড়ুয়া বলেন, বেলায়েত হোসেনের হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামীম আফজাল বলেন, আমরা বেলায়েতকে মৃত অবস্থায় পেয়েছি। তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। কি কারণ মারা গেছে তা বলতে পারছি না। মরদেহ মর্গে আছে।

    লক্ষ্মীপুর কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান বলেন, দীর্ঘদিন ধরে বেলায়েত অসুস্থ ছিলেন। আজ বেশি অসুস্থ হলে রাত সাড়ে ১০ টার দিকে সদর হাসপাতালে পাঠানো হয়। ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তাকে কারাগারে আনা হয়।

  • চন্দ্রগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা | সময়ের নুর নিউজ ডট কম

    চন্দ্রগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে একটি ফার্মেসিসহ তিনটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক নুর হোসেন বাজার তদারকিকালে এ জরিমানা করেন।

    অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় রাসেল ফার্মেসিকে ১০ হাজার টাকা, কসমেটিকসে এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) না থাকায় আলাউদ্দিন কনফেকশনারীকে দুই হাজার টাকা ও ইফতার সামগ্রী ঢেকে না রাখাসহ মূল্য তালিকা প্রদর্শন না করায় শ্রমিক হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    এ বিষয়ে সহাকারী পরিচালক নুর হোসেন বলেন, অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ যেসব প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেছে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।