লক্ষ্মীপুরে বাবার হাতে ৫ বছরের শিশু কন্যা খুন! | দৈনিক সময়ের নুর ডট কম

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে মাদকাসক্ত বাবা ফারুক হোসেনের দায়ের কোপে মেয়ে ফারিহা সুলতানা (৫) নিহত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ঘাতক ফারুক হোসেন আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতককে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারুক হোসেন একজন মাদকাসক্ত ব্যক্তি। ঘটনার সময় পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার ঝগড়া হয়।

একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের মেয়ে ফারিহা সুলতানাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এরপর গুরুতর আহত শিশুটিকে তিনি বাড়ির পুকুরে ছুড়ে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

তেওয়ারিগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে হত্যার পর ফারুক ঘরের ভেতর দা হাতে অবস্থান করে।

আতঙ্কে স্থানীয়রা ঘরে প্রবেশ করতে পারছিল না। পরে বাড়ির বাসিন্দারা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে ঘাতককে আটক করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাটি মর্মান্তিক। ঘাতককে আটক করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *