লক্ষ্মীপুরে গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিক্ষার্থী | সময়ের নুর নিউজ ডট কম

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছে ১৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে শ্রেণিকক্ষে পাঁচজন ও বাকিরা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার (৫ জুন) রাত ৯টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা হলো ঝর্ণা আক্তার, নুসরাত জাহান, সানজিদা আক্তার, মোহসেনা আক্তার রিয়া আক্তার, ফারিয়া সুলতান, সিমা, ইভা ও নুহা। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, অতিরিক্ত গরম পড়ায় বিদ্যালয়ে পাঁচজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। এরমধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ২-৩ জন হাসাপাতালে আছে। ঠান্ডা পরিবেশে থাকলে তারাও দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম দেওয়ান বলেন, গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরাই তাদের হাসপাতালে ভর্তি করেন। শিক্ষকরা সার্বক্ষণিক তাদের পাশে ছিলেন। এখন সবাই সুস্থ আছে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পিযুষ কান্তি দাস বলেন, অতিরিক্ত গরমে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এ পানিশূন্যতার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। ঠান্ডা পরিবেশে থাকলে তারা সুস্থ হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *