নোয়াখালীতে ইয়াবা কান্ডে অটোরিকশা চালককে এলোপাতাড়ি গুলি | সময়ের নুর ডট কম

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জে এক অটোরিকশা চালককে এলোপাতাড়ি গুলি করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে ওই চালক হাতে, বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুর ১২ টার দিকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন এ ঘটনা ঘটে।

বর্তমানে আহত অটোরিকশা চালক ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ শহীদুল ইসলাম (২৭) আলাইয়াপুর ইউনিয়নের দিতপুর গ্রামের দাই বাড়ির আবুল কালামের ছেলে।
ঐ অটোচালকের বড় ভাই মো. মহিন অভিযোগ করে জানান, কিশোর গ্যাং রকি বাহিনীর সদস্যরা তাদের নতুন বাড়িতে বসে ইয়াবা সেবন করত।

তার ভাই শহীদুল সেখানে বসে তাদের ইয়াবা সেবন করতে বারণ করেন। এ নিয়ে কিশোর গ্যাং রকি বাহিনীর সদস্যরা তার ওপর ক্ষুব্ধ হয়ে উঠে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজার যাওয়ার পথে কিশোর গ্যাং সদস্য সাদ্দাম তার গতিরোধ করে। একপর্যায়ে শহীদুলকে লক্ষ্য করে এলাপাতাড়ি গুলি ছুড়লে তিনি শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হন।
বেগমগঞ্জ থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে কোনো বাহিনী এমন ঘটনা ঘটিয়েছে বলে আমার জানা নেই। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *