Blog

  • সেহরিতে চেতনানাশক খাবার খাইয়ে লুট, হাসপাতালে ৩ | সময়ের নুর নিউজ ডট কম

    সেহরিতে চেতনানাশক খাবার খাইয়ে লুট, হাসপাতালে ৩ | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    সেহরিতে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে একই পরিবারের তিনজনকে অচেতন করে টাকা-স্বর্ণালংকারসহ আসবাবপত্র লুটের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের।

    মঙ্গলবার (১২ মার্চ) ভোরে কমলনগরে উপজেলার মতিরহাট এলাকার পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

    অচেতন হওয়া মান্নান পাটওয়ারী, তার স্ত্রী কহিনুর বেগম ও পুত্রবধূ শারমিন আক্তারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    মান্নানের ছেলে বাবুল পাটওয়ারী জানান, সেহরির সময় খাবার খেয়ে মান্নানসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে তারা ঘুম থেকে উঠার সাড়া নেই।

    এতে প্রতিবেশীরা তাদেরকে ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে মান্নান, তার স্ত্রী ও পুত্রবধূকে অচেতন অবস্থায় দেখতে পান।

    পরে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় ঘরের আলমিরা ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

    ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ সেহরির খাবারের সঙ্গে চেতনানাশক কিছু মিশিয়ে দিয়েছে। এতে খাবার খাওয়ার পরে তারা অচেতন হয়ে পড়েন। সেই সুযোগে ঘরে থাকা জিনিসপত্র নিয়ে যায়।

    বাবুল পাটওয়ারী বলেন, আমি আলাদা থাকি। বাবা-মা ও আমার ভাইয়ের স্ত্রীকে হাসপাতাল ভর্তি করেছি। তারা এখনো স্বাভাবিক হননি। তাদের ঘরে সব এলোমেলো ছিল। লুটপাট হয়েছে। তবে কি পরিমাণ অর্থ বা স্বর্ণ ছিল, তা এখন বলতে পারছি না।

    সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, চেতনানাশক ওষুধের কারণে ওই তিনজন অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তারা শঙ্কামুক্ত।

    কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

  • চন্দ্রগঞ্জকে উপজেলা করণের বিষয়ে প্রধানমন্ত্রী নোট নিয়েছেন: এমপি পিংকু | সময়ের নুর নিউজ ডট কম

    চন্দ্রগঞ্জকে উপজেলা করণের বিষয়ে প্রধানমন্ত্রী নোট নিয়েছেন: এমপি পিংকু | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি  :

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাকে উপজেলা করণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অবগত করা হয়েছে। তিনি  বিষয়টি নোট নিয়েছেন বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংক।বৃহস্পতিবার (৭ই মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকন কার্যালয় প্রাঙ্গণে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

    এর আগে সকল ১০টায় একই স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

    পিংকু বলেন, জেলার পূর্বাঞ্চল চন্দ্রগঞ্জ ছিলো সন্ত্রাসের জনপথ। আগ্নেয়াস্ত্রের সরবরাহ, ঘুম-খুন ছিলো নিত্যদিনের খবর। আইণশৃঙ্খলা বাহিনীর প্রধান পুলিশ সুপারও বিভিন্ন অযুহাতে থাকতে চাইতেন না।

    সেই সন্ত্রাসী জনপদকে আজকে নিরাপদ জনপথে রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায় ক্রমে থানা রূপান্তরিত হয়েছে।

    জেলায় ৫ টি উপজেলা রয়েছে। চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হলে জেলার গ্রেড পরিবর্তন হয়ে উন্নয়ন ঘটবে।

    পিংকু বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ঘুরে দেখলা। সদর আসনে অধিকাংশ স্থানে রাস্তাঘাট নেই। জনগনকে কথা দিয়েছি। তাই খেয়ে না খেয়ে তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছি।

    তাছাড়া জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন, রেললাইন স্থাপনের জন্য পর্যায় ক্রমে কাজ করা হবে।

    ৭ মার্চ ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু সকল জাতিকে ঐক্যবদ্ধ করেছিলো উল্লেখ করে এমপি বলেন, বঙ্গবন্ধু সেই দিনের ভাষণের ফলে বাঙালি জাতি দেশ স্বাধীনের সংকল্পবদ্ধ বদ্ধ হয়। যা পরবর্তীতে জাতিসংঘ ইউনেস্কোর স্বকৃীতি লাভ করে। বঙ্গবন্ধু দেয়া সে ভাষণ বাঙালি জাতির জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকে।

    তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর দেয়া সেই ভাষণ স্বাধীনতা এনে দিলেও তাঁকে বাঁচতে দেয়নি দেশ বিরোধী অপশক্তি। স্বপরিবারে গুলি করে হত্যা করা হয় তাকে। সেদিন বঙ্গবন্ধু দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের রাজধানী শহরে থাকায় প্রাণে বেঁচে যান। শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে না থাকলে আওয়ামীলীগ সরকার তথা মুক্তিযোদ্ধের স্বপক্ষ ক্ষমতায় আসতে পারতো না।

    দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দেশ এগিয়ে যাচ্ছে। পঞ্চমবারের মত জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে। তাই দেশকে আরো এগিয়ে নিতে তথা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালি করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

    এতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-(২) রায়পুর আসনের সংসদ সদস্য নূরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান, নির্বাহী রেজাই আরফিন সরকার, সিভিল সার্জন আহম্মেদ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমসহ প্রমুখ। আলোচনা সভায় সঞ্চালনা করেন দৈনিক লক্ষ্মীপুর পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূইয়া আজাদ।

  • জমি থেকে মাটি কাটার প্রতিবাদ করায় কৃষককে গুলির অভিযোগ | সময়ের নুর নিউজ ডট কম

    জমি থেকে মাটি কাটার প্রতিবাদ করায় কৃষককে গুলির অভিযোগ | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীতে ফসলি জমি থেকে মাটি কাটার প্রতিবাদ করায় মো. সাইদুর রহমান (৩০) নামে এক কৃষককে গুলি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫জানুয়ারি) দুপুরে বেগমগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

    এরপর মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় সাইদুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

    সাইদুরের ছোট ভাই রোমন মিয়া বলেন, ‘আমার বড় ভাই পেশায় কৃষক। গতকাল দুপুরে তাঁর নিজ ধানক্ষেতে নিড়ানির কাজ করছিলেন। এ সময় তাঁর জমির পাশ থেকে একই এলাকার রনি মেম্বার, রাকিব, ইমরান ও বাবুল ভেকু দিয়ে মাটি উঠিয়ে ট্রাকে নিয়ে যাচ্ছিল। এতে আমার ভাইয়ের ফসলের জমি নষ্ট হয়। আমার ভাই এর প্রতিবাদ করলে রনি মেম্বার ও তাঁর লোকেরা ক্ষিপ্ত হয়ে শর্টগান দিয়ে গুলি চালালে আমার ভাইয়ের মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়।’

    রোমন মিয়া বলেন, ‘পরে আমি ঘটনাস্থলে গিয়ে দ্রুত আমার ভাইকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসি। দায়িত্বরত চিকিৎসকেরা জানিয়েছেন আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।’

    ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘গত রাতে নোয়াখালী থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে নিয়ে আসলে জরুরি বিভাগে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।’

  • কোম্পানীগঞ্জে স্কুলে শিক্ষকের বেত্রাঘাতের অভিমানে ছাত্রীর আত্মহত্যা | সময়ের নুর নিউজ ডট কম

    কোম্পানীগঞ্জে স্কুলে শিক্ষকের বেত্রাঘাতের অভিমানে ছাত্রীর আত্মহত্যা | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলে শিক্ষকের বেত্রাঘাতের পাঁচ দিন পর অভিমান করে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    নিহত ইসরাত জাহান সামিয়া (১৪) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আব্দুর রব মাস্টার বাড়ির মোহাম্মদ ওয়াসিমের মেয়ে এবং স্থানীয় চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

    পপএর আগে, একই দিন দুপুর ১২টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুর রব মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে।

    চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গত বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষক নাজিম উদ্দিন ক্লাসে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের প্রসঙ্গ টেনে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের বলেন, ভালোবাসতে হলে প্রথমে মা-বাবাকে ভালোবাসবে, অন্য কাউকে ভালোবাসবেনা। এমন বক্তব্য দিয়ে শিক্ষক ক্লাস থেকে চলে যায়। এরপর ক্লাসে সামিয়া নাকি মন্তব্য করেন অন্য কাউকে ভালোবাসলে অসুবিধা কি। তাৎক্ষণিক অন্য দুজন ছাত্রী গিয়ে স্যারকে সামিয়ার মন্তব্যের বিষয়ে অবহিত করে। পরবর্তীতে শিক্ষক ক্লাসে গিয়ে ওই ছাত্রীকে কয়েকটি বেত্রাঘাত করেন। পরবর্তীতে সোমবার সকালে সামিয়া তার মাকে নিয়ে স্কুলে যেতে চায়। তার মা অসুস্থ থাকায় যেতে পারেনি। দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সামিয়া।

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • কালিকাপুর মডেল কলেজের অধ্যক্ষের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত | সময়ের নুর নিউজ ডট কম

    কালিকাপুর মডেল কলেজের অধ্যক্ষের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত | সময়ের নুর নিউজ ডট কম

    মোঃ আরিফ হোসেন (লক্ষ্মীপুর প্রতিনিধি) :

    লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার কালিকাপুর মডেল কলেজ অব এগ্রিকালচারাল টেকনোলজি অধ্যক্ষ এ.কে.এম সায়েম এর উপর নৃশংস সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে কালিকাপুর মডেল কলেজ অব এগ্রিকালচার টেকনোলজি শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ।

    রবিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় কালিকাপুর মডেল কলেজ অব এগ্রিকালচার টেকনোলজি সামনে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

    উক্ত প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিকাপুর মডেল কলেজ অব এগ্রিকালচার টেকনোলজির পরিচালক মোঃ জামশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী সলিম উল্যাহ সহ কালিকাপুর মডেল কলেজের সকল শিক্ষকবৃন্দ।

    উক্ত  yearমানববন্ধন কর্মসূচি থেকে বক্তরা , অধ্যক্ষ এ.কে.এম সায়েম উপর নৃশংস সন্ত্রাসী হামলাকারীদের অতি দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দাবি জানায়।

    প্রসঙ্গত লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশি ইউনিয়নের খাশের হাট বাজার সংলগ্ন ব্যাপারী বাড়ীর প্রফেসর আবুল কাশেম এর ছেলে অধ্যক্ষ এ.কে.এম সায়েম এর সাথে একই বাড়ীর মো. নাসির এর সাথে পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধ এরই সুত্র ধরে গত ১৯ ফেব্রুয়ারী (সোমবার) রাত ৮টার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী অধ্যক্ষ এ.কে.এম সায়েম বাজার থেকে বাড়ীর ফেরার পথে মো. নাসির দল বল নিয়ে তার উপর হামলা করে।

    এতে তিনি গুরুতর আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাদিন অবস্থায় আছেন।

  • লক্ষ্মীপুরে মাওলানা লুৎফর রহমানের জানাজায় মানুষের ঢল | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে মাওলানা লুৎফর রহমানের জানাজায় মানুষের ঢল | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, জনপ্রিয় আলেম, ইসলামি আলোচক ও বক্তা মাওলানা ড.  মো.লুৎফর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে। তার জানাজায় ঢল নামে মানুষের। সোমবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মানুষের উপচে পড়া ভিড় থাকায় কাউকেই মরদেহ দেখানো হয়নি।

    জানাজা পড়ান আওলাদের রাসুল (সাঃ) মাওলানা আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। এতে অর্ধলক্ষাধিক মুসল্লি অংশ নেন।

    তার তৃতীয় জানাজা বদরপুর কেন্দ্রীয় মসজিদ-মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে বদরপুর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

    জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, সহসেক্রেটারি এটিএম মাসুম, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারি রুহুল আমিন, শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ড. রেজাউল করিম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইমতিয়াজ আরাফাত, করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মির্জা, বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ বিপুলসংখ্যক মুসল্লি।

    জানা গেছে, রোববার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    এর আগে ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে বুকে ব্যথা অনুভব করেন মাওলানা লুৎফর রহমান। তাৎক্ষণিক তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

    সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তিনি ব্রেইনস্ট্রোক করেছিলেন বলে জানিয়েছিলেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

    লুৎফর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে। তিনি ৫ কন্যা ও ২ ছেলের জনক।

    আল্লামা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালি আলিয়া মাদরাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

    তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

  • লক্ষ্মীপুরে জকসিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে জকসিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের জকসিন পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

    বুধবার (২৮ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার জকসিন পূর্ব বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এসময় লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের দুইপাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় আড়াই ঘন্টাব্যাপী সড়কে যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস জানান, দুপুর সাড়ে বারোটার দিকে জকসিন পূর্ব বাজার আব্দুর রহিম সুপার মাকের্টে খোকনের কাগজের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে।

    মুহূর্তে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী সৌরভ হোটেল, খোকনের ভাংগারি দোকান, মন্নান স্টোর, একটি সেলুন, ফার্নিচার ও টায়ারের দোকানসহ ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ব্যবসায়ীরা জানান।

    তবে সময়মত ফায়ার সার্ভিস না আসায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা।

    এদিকে জকসিন বাজার কমিটির সভাপতি আবদুল আজিম শাকিল ও কোষাধ্যক্ষ শিমুল জানান, বাজারে সবসময় যানজট লেগে থাকায় আগুন লাগলে দ্রুততম সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হয়। এতে বাড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ। যানজট নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

    লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা জানান, ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলেও জানান তিনি।

  • লক্ষ্মীপুরে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ও ছাত্রলীগ নেতা মামুনুর রসিদ মামুনসহ পৃথক দুটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।

    গ্রেপ্তারকৃত জাকির হোসেন (৪০) চন্দ্রগঞ্জ থানাধীন আমানীলক্ষ্মীপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। এছাড়াও জাকিরের বিরুদ্ধে একটি চেক ডিজঅনার মামলায় (এনআই অ্যাক্ট মামলা) ৩ বছরের সাজা পরোয়ানা রয়েছে।

    পুলিশ জানায়, ২০১৫ সালে চন্দ্রগঞ্জ ইউনিয়ন সন্ত্রাস বিরোধী সংগঠনের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় (দায়রা ৬৫৩/১৭, জিআর ১০৪/১৫) এবং একই বছর ওমর ফারুক হত্যার আগে ছাত্রলীগ নেতা মামুনুর রসিদ মামুনকেও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা (দায়রা ৪০৩/১৮, জিআর ১৯০/১৫)।

    এই দুটি মামলায় জাকির হোসেনসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আদালতের বিজ্ঞ বিচারক যাবজ্জীবন সাজা প্রদান করেন।

    উক্ত মামলার রায়ের পর থেকে জাকির হোসেন পলাতক রয়েছেন।

    রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই মো. আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেনকে কুমিল্লা জেলার শাকতলা এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

    আজ সোমবার আসামি জাকির হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমদাদুল হক বলেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর পেয়ে দুটি চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

  • এবার গ্রামের পুকুরে ধরা পড়ল ৬০০ গ্রাম ওজনের রুপালি ইলিশ | সময়ের নুর নিউজ ডট কম

    এবার গ্রামের পুকুরে ধরা পড়ল ৬০০ গ্রাম ওজনের রুপালি ইলিশ | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে ধরা পড়েছে একটি রুপালি ইলিশ। খবর পেয়ে স্থানীয়রা মাছটি দেখতে ভিড় জমান। এ সময় তারা ছবি তোলেন ও ভিডিও ধারণ করেন। শুক্রবার সকালে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূমি মার্কেট এলাকার নাডার দোকান সংলগ্ন এনামুল হক ওরফে মিয়া মেম্বরের প্রজেক্টের পুকুরে মাছটি ধরা পড়ে।

    পুকুরের মালিকের ছেলে আবু নাছের সজিব বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে আমাদের প্রজেক্টের মসজিদের পুকুরে মাছ ধরতে সেচ মেশিন বসানো হয়। পুকুরের পানি কমলে শুক্রবার সকালে জাল টেনে কোরাল, কার্ফু, তেলাপিয়াসহ কিছু মাছ ধরা হয়। একই সময়ে একটি ইলিশও জালে ধরা পরে। ইলিশটির ওজন প্রায় ৬০০ গ্রাম হবে।

    তাৎক্ষণিক আমি মাছটির ঘ্রাণ রং দেখে এটি ইলিশ মাছ বলে নিশ্চিত হয়েছি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

    নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমি এ ইলিশ মাছের ছবি দেখেছি। এটি একেবারে অরজিনাল টাটকা ইলিশ। চরফিকরা ও চরএলাহী ইউনিয়ন হচ্ছে নদী বেষ্টিত এলাকা। হয়তো জোয়ারের পানিতে ইলিশ মাছ ঢুকে পড়ে এই পুকুরে বড় হয়েছে।

  • নোয়াখালীতে ভুয়া পুলিশ গ্রেপ্তার : চাকুরির প্রলোভনে টাকা আত্মসাৎ | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালীতে ভুয়া পুলিশ গ্রেপ্তার : চাকুরির প্রলোভনে টাকা আত্মসাৎ | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীর সদর উপজেলায় পুলিশ পরিচয়ে চাকরির প্রলোভনে টাকা আত্মসাতের দায়ে মো. সোহাগ (৪৫) নামে এক ভুয়া পুলিশ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

    গ্রেপ্তার মোহাম্মদ সোহাগ (৪৫) সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের সালেহপুর গ্রামের ডিলারের নতুন বাড়ির মৃত ইদ্রিস পাটোয়ারীর ছেলে।

    এর আগে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি সোহাগ নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে স্থানীয় মো. তারেক,  মো.ফরহাদ হোসেন, মো.আবুল হাশেম, ফজর বানু লাভলী ও সাইফুল ইসলামের থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নাম করে ১ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

    ভুক্তভোগীরা এ বিষয়ে পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ করে। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

    নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। ওই মামলায় রোববার দুপুরের আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।