Blog

  • শিশু ধর্ষকের ফাঁসির দাবীতে মানববন্ধন | সময়ের নুর নিউজ ডট কম

    শিশু ধর্ষকের ফাঁসির দাবীতে মানববন্ধন | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    শিশু মাদ্রাসা ছাত্রী (৮) এর ধর্ষক আলী মিয়ার ফাঁসির দাবীতে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।

    বৃহস্পতিবার (৯ মে) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার সীমান্তর্বতী এলাকা চন্দ্রগঞ্জ পূর্ববাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. শাহজাহান সাজু, ডাঃ আকমল হোসাইন, মো. সাকিল।

    শিশু ছাত্রীর ধর্ষক আলী মিয়া (৬০) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের  গাইনের বাড়ির মৃত আব্দুস ছামদের পুত্র।

    গত শুক্রবার আইসক্রিম খাওযানোর প্রলোভন দেখিয়ে প্রতিবেশী মাদ্রাসার ছাত্রী (৮)কে ধর্ষণ করে। এ ব্যাপারে শিশুর মা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করলে পুলিশ ধর্ষক আলী মিয়াকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে।

    এ দিকে মামলা তুলে নেওযার জন্য আলী মিয়ার পুত্র ও একটি প্রভাবশালী মহল শিশুর পরিবারকে নানা ভাবে হুমকী ধমকী দিয়ে যাচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

  • লক্ষ্মীপুরে বৃষ্টি থামার পর বাড়ছে ভোটার উপস্থিতি | সময়ের নুর নিউজ ডট কম নুর

    লক্ষ্মীপুরে বৃষ্টি থামার পর বাড়ছে ভোটার উপস্থিতি | সময়ের নুর নিউজ ডট কম নুর

    নিজস্ব প্রতিনিধি :

    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় চলছে ভোট গ্রহণ। বুধবার (৮ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে কোন কেন্দ্রেই তেমন কোন ভোটার আসেনি।

    তবে বেলা ১০টার পর বৃষ্টি থামায় ভোটারা কেন্দ্রে আসতে শুরু করেছে। এতে নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি দেখা গেছে।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রামগতি ও কমলনগর উপজেলায় ১৪৩ টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৮৪ হাজার ৯৭২ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৬০ জন, নারী ভোটার রয়েছে ১ লাখ ৮২ হাজার ৯১২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন।

    এদিকে এই ২ টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

    এরমধ্যে কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন।

    রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১০ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

    এদিকে নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও সকলের নিকট গ্রহণযোগ্য করতে ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়ন করা হয়েছেন। এছাড়া যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্টাইকিং ফোর্স নিয়োজিত রয়েছেন।

  • লক্ষ্মীপুরে মেঘনার ২১ জেলে কারাগারে | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে মেঘনার ২১ জেলে কারাগারে | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় ২১ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (৫ মে) দুপুরে তাদের বিরুদ্ধে রামগতি থানায় মৎস্য আইনে মামলার পর গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    অভিযুক্ত জেলেরা হলেন- আলী হোসেন, মো. জাহিদ, রুহুল আমিন, জাকির হোসেন, হেলাল উদ্দিন, মো. হাসান, নুরনবী ও আবুল খায়ের রুহুল আমিন মাঝি, শরীফ, বজলুর রহমান, ইব্রাহিম, বাবুল হোসেন, রাকিব, মো. ইস্রাফিল, মো. জুয়েল, হুমায়ুন কবীর, জুয়েল হোসেন, আক্তার হোসেন, মো. জামালসহ করে ২১ জন। তারা সবাই ভোলার দৌলতখান এলাকার বাসিন্দা।

    পুলিশ জানায়, অবৈধ পিটানো জাল দিয়ে নদীতে মাছ শিকার আইনত নিষিদ্ধ। নদীতে এ জাল ব্যবহারে বিভিন্ন প্রজাতির মাছ বিনষ্ট হয়ে যায়। শনিবার (৪ মে) সন্ধ্যায় রামগতি উপজেলার চর আবদুল্লাহর পশ্চিমে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় কয়েকজনকে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়। পরে রোববার সকালে ফের অভিযান চালিয়ে অভিযুক্ত জেলেদের আটক করা হয়।

    এ ঘটনায় বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফেরদৌস আহম্মদ বাদী হয়ে মৎস্য আইনে আটক জেলেদের বিরুদ্ধে রামগতি থানায় মামলা করেন।

    তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় ২১ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

  • বেগমগঞ্জে শিশু ধর্ষন, ধর্ষক আলী গ্রেফতার | সময়ের নুর নিউজ ডট কম

    বেগমগঞ্জে শিশু ধর্ষন, ধর্ষক আলী গ্রেফতার | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি:

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহ পুর ইউনিয়নে শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে আলী মিয়া (৬০) এক বিরুদ্ধে।

    এ ঘটনায় শনিবার সকালে অভিযুক্ত আলী মিয়াকে গ্রেফতার করছে পুলিশ।

    গ্রেফতার হওয়া আলী মিয়া আমানউল্যাহপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের গাইনেরবাড়ির মৃত আবদুল ছমদের ছেলে।

    শুক্রবার(৪ মে) দুপুরে অভিযুক্ত আলী মিয়া চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৩ শ্রেনীতে পড়ুয়া ৮ বছর বয়সের প্রতিবেশী এক শিশুকে জোরপূর্বক ধর্ষন করেছেন মর্মে বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম  নিশ্চিত করেছেন।

    শিশুটি স্বজনরা জানান, অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চন্দ্রগঞ্জ পূর্ববাজার ন্যাশনাল হাসপাতাল পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত আলী মিয়াকে গ্রেফতার করে শনিবার দুুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    এ ঘটনায় ধর্ষনের শিকার শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দতন্ত করবেন বলেও জানান ওসি আনোয়ারুল ইসলাম।

  • লক্ষ্মীপুর নাতিকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল নানির | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুর নাতিকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল নানির | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে জেসমিন আক্তার (৫৩) নামের এক নারী পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছেন। দেড় মাস বয়সী নাতি রাহাত ইসলামকে ডাক্তার দেখাতে ক্লিনিকে নেওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।

    বৃহস্পতিবার (২ মে) দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের খোয়াসাগর দিঘীর পাড়ে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত জেসমিন রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের বাবুর হাট এলাকার মৃত আব্দুল খালেকের স্ত্রী।

    নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানায় যায়, রাহাতকে ডাক্তার দেখানোর জন্য জেসমিন আক্তার দালাল বাজার স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে আসেন। সঙ্গে শিশু রাহাতের মাও ছিলেন। এ সময় তারা অটোরিকশা থেকে নেমে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ জেসমিন আক্তারকে চাপা দেয়। ঘটনার সময় শিশু রাহাত তার নানির কোলেই ছিল। এতে গুরুতর আহত অবস্থায় জেসমিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নানি মারা গেলেও নাতি প্রাণে বেঁচে যায়।

    দালাল বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদ বলেন, দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। পিকআপটি আমাদের হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • রায়পুরে মাদ্রাসা ছাত্রী(১৫) আপহরন, লঞ্চে আটক রেখে ধর্ষণ | সময়ের নুর নিউজ ডট কম

    রায়পুরে মাদ্রাসা ছাত্রী(১৫) আপহরন, লঞ্চে আটক রেখে ধর্ষণ | সময়ের নুর নিউজ ডট কম

    রায়পুর প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে (১৫) রাস্তা থেকে তুলে নিয়ে লঞ্চের কেবিনে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১ মে) রাতে রায়পুর থানায় কিশোরীর মা বাদি হয়ে অভিযুক্ত রাকিবসহ তার মা ও বোনকে আসামি করে ধর্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    ক্ষতিগ্রস্থ কিশোরীকে বৃহস্পতিবার (২ মে) দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং আদালতে হাজির করবেন পুলিশ।

    মামলার এজাহারে জানাযায়, কিশোরীর পরিবার দীর্ঘদিন ধরে পৌর শহরে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার অসহায় মা মানুষের বাসায় গৃহকর্মী এবং বাবা দিনমজুরের কাজ করেন। কিশোরী শহরের টিসি সড়কের স্থানীয় দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী। মাদরাসায় আসা-যাওয়ার পথে চর আবাবিল গ্রামের মিছির আলীর ছেলে রং মেস্ত্রী রাকিব হোসেন (২৫) তাকে প্রায়ই উত্ত্যক্ত করতো।

    রবিবার (২১ এপ্রিল) শহরের ভাড়া বাসা থেকে গ্রামে বড় বোনের শশুর বাড়ীতে যাওয়ার পথে শহরের শহীদ মিনার এলাকা থেকে রাকিবসহ অজ্ঞত আরও ২ জন কিশোরীর মুখে কাপড় চেপে ধরে সিএনজি অটোরিকশায় তুলে হায়দরগন্জ বাজার হয়ে চাঁদপুরের হাইমচর লঞ্চ ঘাটে নিয়ে যায়। সেখানে একটি লঞ্চের কেবিনে নিয়ে আটক করে ওই দিন কিশোরীকে রাবিক কয়েকবার ধর্ষণ করেছে।

    ওই রাতে রাকিব কিশোরীকে বিয়ের কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। কিন্তু রাকিবের মা ও বাবা তাদের বিয়েতে রাজি না হওয়ায় রাকিব তাঁদের বাড়ীতে কিশোরীকে রেখেই পালিয়ে যায়।
    পরে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান এসে বিষয়টি মীমাংসার কথা বলে কিশোরীর পরিবারকে তাদের বাড়ীতে পাঠিয়ে দেয়। কিন্তু বিয়ে না দিয়ে সময় কালেক্ষেপন করায় বাধ্য হয়ে থানায় মামলা করা হয়।।

    কিশোরীর মা জানান, আমার অবুঝ কিশোরী মেয়ের সর্বনাশ করেছে বখাটে রাকিব। আমি সমাজের মানুষের কাছে বিচার না পেয়ে থানায় মামলা করেছি। আমি উপযুক্ত বিচার চাই।।

    এঘটনার পর থেকে অভিযুক্ত রাকিব পলাতক থাকায় তার বক্তব্য নেয়া যায়নি। তবে তার বাবা মিছির আলী ঘটনাটি মিথ্যা দাবি করেন।

    রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার বলেন, বুধবার রাতে (১ মে) ধর্ষণ আইনে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ মে) সকালে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার জবানবন্দি নিতে লক্ষ্মীপুর বিচারিক আদালতে হাজির করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর।

  • লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনির, সদস্য সচিব আনিস কবির | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনির, সদস্য সচিব আনিস কবির | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে শহরস্থ একটি রেস্টুরেন্টে জেলায় কর্মরত টেলিভিশন সংবাদকর্মীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়।

    এতে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনিরকে আহ্বায়ক ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিস কবিরকে সদস্য সচিব করে নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

    কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দেশ টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপন ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি কামালুর রহিম সমর ।

    কার্য নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন, আরটিভি’র জেলা প্রতিনিধি পলাশ সাহা, বাংলাটিভির জেলা প্রতিনিধি জামাল উদ্দিন রাফি, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বেলাল উদ্দিন সাগরর, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সোহেল রানা।

    বিটিভি’র জেলা প্রতিনিধি জহির উদ্দিনের সভাপতিত্বে ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক News ২৪ এর জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেল, এস,এ টিভির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, ইন্ডিপেন্টডেট টিভির ষ্টাফ রিপোটার আব্বাস হোসেন এর উপস্থিতিতে জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকের মতামতের ভিত্তিতে পূর্বের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন করে তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

  • লক্ষ্মীপুরে ১৩ বছর পর ভোট, উৎসব আমেজ, গরমে নাভিশ্বাস | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে ১৩ বছর পর ভোট, উৎসব আমেজ, গরমে নাভিশ্বাস | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। সীমানা জটিলতা থাকায় ১৩ বছরেরও অধিক সময় এ ইউনিয়নগুলোতে নির্বাচন স্থগিত ছিল।

    অবশেষে রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টায় ৫ ইউনিয়নের ৪৬ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

    এ দিকে বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুরে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৮টায় ভোট শুরুর সময় ২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

    গরমে অতিষ্ঠ ভোটারদের তৃষ্ণা মেটাতে পানির কলসি-জগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের কর্মীদের। তৃষ্ণার্তরা চাওয়া মাত্রই পানি পান করাতে ব্যস্ত হয়ে পড়ছেন তারা। গরমে অতিষ্ঠ হয়ে লাইন ভেঙে অনেক ভোটার গাছের ছায়ায় গিয়ে অবস্থান নেন।

    সকাল থেকে সদর উপজেলার আধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর উভূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাহারকান্দির আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেওয়ারীগঞ্জের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গেলে ভোটারদের ভিড় দেখা যায়।

    তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক ইবনে হুছাইন ভুলু গণমাধ্যমকর্মীদের বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়ছে। ভোটাররা ক্লান্ত হয়ে পড়ছে। গরমে তাদের তৃষ্ণা মেটাতে প্রত্যেকটি কেন্দ্রেই কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।

    সীমানা জটিলতার কারণে প্রায় ১৩ বছর স্থগিত ছিল লক্ষ্মীপুরের ৫ ইউনিয়নের নির্বাচন। ইউনিয়নগুলো হলো দক্ষিণ হামছাদী, দালাল বাজার, বাঙ্গাখাঁ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ।

    সকাল ৮টা থেকে এসব ইউনিয়নের ৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৫টি ইউনিয়নে ২৮ জন চেয়ারম্যান, ২২৫ জন সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে ৬৩ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নগুলোতে ভোটার রয়েছে ১ লাখ ২২ হাজার ৯২৮ জন।

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতা সজীব হত্যার দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন | সময়ের নুর নিউজ ডট কম 

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতা সজীব হত্যার দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন | সময়ের নুর নিউজ ডট কম 

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রলীগ নেতা সজীব হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ।

    আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১১.০০ ঘটিকায় চন্দ্রগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান এর উদ্যোগে   আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের।

    এম. মাসুদুর রহমান স্বাগত বক্তব্যে নিহত ছাত্রলীগ নেতা  সজীবের স্মৃতিচারণ করার পাশাপাশি হত্যা কান্ডে জড়িত আসামীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি।

    তবে তিনি এই মামলার অগ্রগতি নিয়ে প্রশাসনের প্রতি আস্থা রেখেছেন বলে মন্তব্য করেন। পাশাপাশি যারা দলীয় পদে থেকেও আসামি তালিকায় আছে তাদের কে যেন দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এই দাবি রাখেন উপস্থিত নেতৃবৃন্দের প্রতি। এসময় নিহত এম সজীবের মা বুলি বেগম ও বোন শাহিদা আক্তার শিল্পী উপস্থিত ছিলেন। তারাও কান্নাজড়িত কন্ঠে হত্যা কান্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

    সংবাদ সম্মেলনে এম সজীব হত্যা ও পরবর্তী পদক্ষেপ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগ এর সিনিয়র সহ – সভাপতি এম ছাবির আহমেদ,

    এসময় তিনি বলেন, এম সজীব আমাদের খুব স্নেহভাজন ছিলো। তরুণ হলেও যথেষ্ট দক্ষ ও সাংগঠনিক ছিলো, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সে নির্মম হত্যা কান্ডের স্বীকার হয়েছে, আমরা এই হত্যার বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত মাঠে আছি।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক ও গণমানুষের নেতা জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও লক্ষ্মীপুর সদর -০৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মিয়া গোলাম ফারুক পিংকু সব কিছু অবহিত আছেন, আমরা ওনার নির্দেশ মতো কাজ করছি।

    পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন মামলা ও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে থানা পুলিশ কাজ করছে খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই হত্যার রহস্য জানতে পারবো কারা কিভাবে যুক্ত ছিলো।

    তিনি আরও বলেন ইতিমধ্যে আমরা অভিযুক্তদের বিষয়ে আলোচনা করেছি তাদেরকে যেন দলীয় সকল কার্যক্রম ও পদ হতে অব্যাহতি দেওয়া হয় সে বিষয়ে প্রস্তাবনা ঢাকায়ও পাঠানো হবে।

    সজীবের সাথে হামলায় আহত হয়ে আরও যারা চিকিৎসাধীন আছে তাদের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিচ্ছি।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন লিঠন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ হোসেন জয়, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য শাহ পরান শাকিলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, গত ১২ এপ্রিল (শুক্রবার) রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের যৌদের পুকুরপাড় এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা এম. সজীব, সাইফুল পাটওয়ারী, মো. রাফি ও সাইফুল ইসলাম জয় আহত হয়।

    গত (১৬ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা যায়।

    (১৫ এপ্রিল) রাতে সজীবের মা বুলি বেগম বাদী হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু কে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

    এতে আরো ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। একই দিন চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার দ্বিতীয় আসামি চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব তাজুল ইসলাম তাজু ভূঁইয়াসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা জেলা কারাগারে রয়েছে।

    নিহত সজীব চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে ও চন্দ্রগঞ্জস্থ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন।

  • প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি হাতিয়ে নিয়ে চাঁদা আদায় ও কূপ্রস্তাব, ডিবির হাতে গ্রেফতার | সময়ের নুর নিউজ ডট কম

    প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি হাতিয়ে নিয়ে চাঁদা আদায় ও কূপ্রস্তাব, ডিবির হাতে গ্রেফতার | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট আরডি শপিং মলে মোবাইল মেরামত করতে যান এক যুক্তরাষ্ট্র প্রবাসীর স্ত্রী (৩২) । এসময় নুরুল ইসলাম মেকানিক সেজে তার মোবাইল থেকে ব্যক্তিগত ছবি সরিয়ে রাখেন।

    পরে ওই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। নুরুল ইসলাম বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে আড়াই লাখ টাকা চাঁদা আদায়ও করেন।

    পরে তিনি শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ওই নারীর ব্যক্তিগত ছবি টিকটকে ছেড়ে দেন।

    পরে বিষয়টি ভুক্তভোগীর ভাই নোয়াখালী পুলিশ সুপার কে লিখিতভাবে জানালে তিনি ডিবিকে তদন্তের নির্দেশ দেন।

    ডবি গোপন সংবাদের ভিত্তিতে নুরুল ইসলামকে বৃহস্পতিবার ভোরে সিরাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে।

    নুরুল ইসলাম পার্শ্ববর্তী সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শ্যামেরগাঁও গ্রামের আবদুস সাত্তার ভূঁইয়ার ছেলে।