Author: somoyernurnews

  • যেকোনো ঘটনায় জামায়াতের ওপর দায় চাপানো বিএনপির মুদ্রাদোষ : ড.রেজাউল করিম

    যেকোনো ঘটনায় জামায়াতের ওপর দায় চাপানো বিএনপির মুদ্রাদোষ : ড.রেজাউল করিম

    নিজস্ব প্রতিনিধি :
    লক্ষ্মীপুরে ভোটের সিলসহ আটক ব্যবসায়ী সোহেল রানাকে জামায়াত কর্মী দাবি করে বিএনপির করা সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর  কেন্দ্রীয় নেতা ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী রেজাউল করিম বলেছেন, “যে-কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তদন্ত ছাড়াই জামায়াতের ওপর দায় চাপানো বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে”।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    ড.রেজাউল করিম বলেন, সিলসহ আটকের ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন। প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কিন্তু যে কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ অতীতের মতোই আরেকটি দলের মুদ্রা দোষে পরিণত হয়েছে। কোনো বিষয় তদন্ত ব্যতিত কোনো দলকে দোষারোপ করা এটি আমি মনে করি আইনের ব্যত্যয় ঘটে এবং অন্য দলের মর্যাদাকে হানি করে। এতে প্রকৃত দোষীরা আড়াল হয়ে যায়।

    তিনি আরও বলেন, সিলসহ আটক সোহেল জামায়াতের কেউ নয়। এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে প্রশাসন তদন্ত করে বের করবে। এরকম একটি ঘৃণিত ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।

    প্রসঙ্গত, রাত সাড়ে ৭টার দিকে সংবাদ সম্মেলন করে সিলসহ আটক সোহেল জামায়াত কর্মী বলে দাবি করেছেন বিএনপি। এর আগে বিকেলে জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম পিন্টার্স থেকে ৬টি ভোটের সিল, একটি মোবাইল ও একটি কম্পিউটারসহ সোহেলকে আটক করে পুলিশ।

  • লক্ষ্মীপুরে প্রেস থেকে ৬ ‌‘ভোটের সিল’ উদ্ধার, ব্যবসায়ী আটক | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে প্রেস থেকে ৬ ‌‘ভোটের সিল’ উদ্ধার, ব্যবসায়ী আটক | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে সোহেল রানা নামে এক প্রেসের মালিককে  অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সীলসহ আটক করেছে পুলিশ। এসময় সিলসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করা হয়।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।

    গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মারইয়াম প্রেসে অভিযান চালায় বলে জানা গেছে । এসময় দোকান থেকে ভোটে ব্যবহৃত ৬টি সিল উদ্ধার করা হয়।

    খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে আসেন। পরে সিলগুলোসহ একটি মোবাইলফোন ও কম্পিউটার জব্দ করে আটক সোহেলকে থানায় নিয়ে যায়।

    আটক সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো বানিয়েছেন। তবে কে বা কারা সিল বানানোর অর্ডার দিয়েছেন তা প্রকাশ করেননি তিনি।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাসান মাহমুদ নাহিদ বলেন, কোনোভাবেই এই প্রেসে ভোটের সিল বানানো যাবে না। এটি অবৈধ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।

    অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে তিনি কোনো বক্তব্য দেননি।

  • আজ পবিত্র শবেবরাত : “যেভাবে এলো পবিত্র শবে বরাত’ | দৈনিক সময়ের নুর ডট কম’

    আজ পবিত্র শবেবরাত : “যেভাবে এলো পবিত্র শবে বরাত’ | দৈনিক সময়ের নুর ডট কম’

    অনলাইনে ডেস্ক :

    শবে বরাত ফারসি ভাষার শব্দ। ‘শব’ অর্থ রাত। আর ‘বরাত’ শব্দের অর্থ, মুক্তি, শান্তি, সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, সৌভাগ্য রজনী।

    হাদিসের ভাষ্য অনুযায়ী, মহান আল্লাহ এ রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন।

    এ রাত মহিমান্বিত এক রাত। এ রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন। প্রতিবছর হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালন করা হয়।

    শবে বরাত পালন কবে থেকে শুরু হয়েছে-এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। উম্মুল মু’মিনিন হজরত আয়েশা রা. বলেছেন, একদিন গভীর রাত্রে রসুলুল্লাহ সা. নামাজ পড়ছিলেন। নামাজ পড়ার সময় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘ সেজদা করেন। এভাবে দীর্ঘ সেজদা করতে দেখে, হজরত আয়েশা রা. এর ধারণা হয়, রসুলাল্লাহ সা. হয়তো নামাজ পড়তে গিয়ে ইন্তেকাল করেছেন।

    হজরত আয়েশা রা. তখন তার সন্দেহ দূর করার জন্যে রসুলুল্লাহ সা. বৃদ্ধাঙ্গুলিটি ধরে নাড়া দেন। তাতে রসুলাল্লাহ সা. আঙুল নাড়িয়ে সাড়া দেন। এরপর রসুলাল্লাহ সা. সেজদা থেকে উঠে নামাজ শেষ করে হজরত আয়েশা রা. কে বললেন, হে আয়েশা! তোমার কি ধারণা, আল্লাহর রসুল তোমার হক নষ্ট করবেন? হজরত আয়েশা রা. তখন উত্তরে বলেন, না, ইয়া রসুলুল্লাহ।

    আপনার দীর্ঘক্ষণ সেজদা করা দেখে আমি শঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল, আপনি হয়তো ইন্তেকাল করেছেন? তাই আমি আমার সন্দেহ মেটানোর জন্য আপনার আঙুল নেড়ে, আপনাকে পরীক্ষা করে দেখছিলাম আপনি জীবিত আছেন কি না।

    নবীজি তখন আয়েশাকে রা.-কে জিজ্ঞেস করেন, তুমি কি জানো, আজকের রাতটি কী রাত? আয়েশা তখন নবীজিকে বলেন, আল্লাহ ও তার রসুলই আমার অপেক্ষা ভালো জানবেন আজেকের রাতটির তাৎপর্য কী? তখন রসুলাল্লাহ সা. বললেন, আজকের রাতটি হলো অর্ধ শাবানের রাত। মহান আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার সব প্রার্থনা মনোযোগ সহকারে শোনেন। যারা ক্ষমাপ্রার্থী তাদের পাপ ক্ষমা করে দেন। আর যারা অনুগ্রহপ্রার্থী তাদের অনুগ্রহ করেন, তাদের বরকত প্রদান করেন। আর যারা বিদ্বেষ পোষণকারী, তাদের ক্ষমা না করে তাদের নিজের অবস্থাতেই ছেড়ে দেন।

    ইসলাম ধর্মে শবে বরাত বা লাইলাতুল বরাত আনন্দ উৎসব করার জন্য আল্লাহ তাআলা দেননি। ইবাদতের জন্য দিয়েছেন। শাবান মাস রমজানের আগের মাস। রমজান মাস ছাড়া এ মাসে নবীজি সবচেয়ে বেশি রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন আগেকার যুগের উম্মত দীর্ঘ হায়াত বা জীবন পেতো, আমরা তো অল্প কয়েকদিন বাঁচি, তারা ইবাদতের দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে যাবেন। তখন নবীজিকে আল্লাহ এমন কিছু রজনি দিয়েছেন, এ রজনীগুলোতে ইবাদত করলে অনেক অনেক সওয়াবের ভাগীদার হওয়া যায়।

    এমন কিছু রাতের মধ্যে শবে কদরের রাতের  ইবাদত হাজার রাত ইবাদতের চেয়ে উত্তম। পাশাপাশি শবেবরাতের রাত, দুই ঈদের রাত ও আশুরার রাতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতদের অন্যান্য উম্মতদের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।

  • ফের দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা | দৈনিক সময়ের নুর ডট কম

    ফের দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা | দৈনিক সময়ের নুর ডট কম

                      ভূমিকম্পের প্রতিকী ছবি

    নিজস্ব প্রতিনিধি :
    দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১/ প্রতীকী ছবি
    দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।

    রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া। কেন্দ্র থেকে এর গভীরতা ১৫০ কিলোমিটার।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে।

    ভূমিকম্পে সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে। এ ঘটনায় তাৎক্ষণিক হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

  • লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদার করতে লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে আসা বিজিবি সদস্যরা মোবাইল টহল ও স্ট্রাইকিং ফোর্স কার্যক্রম শুরু করেছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার চারটি সংসদীয় আসনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে ১০ প্লাটুন বিজিবি মাঠে থাকবে। তারা সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনী এলাকায় স্থাপিত অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করবেন।

    এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে রোবাস্ট পেট্রোলিং, অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে টহল কার্যক্রম পরিচালনা করবেন।

    ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোশারফ জানান, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিজিবির প্রধান লক্ষ্য। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনে

  • নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেবো না: লক্ষ্মীপুরে ডা.শফিকুর রহমান

    নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেবো না: লক্ষ্মীপুরে ডা.শফিকুর রহমান

    নিজস্ব প্রতিনিধি :
    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে ১১ দলীয় জোটকে নির্বাচিত করে, আমরা জাতিকে আর বিভক্ত হতে দেবো না। পুরোনো কাসুন্দি নিয়ে কামড়া কামড়ি করবো না। পেছনের দিকে দৌড়বো না, যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই।
    শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচিত জনসভায় তিনি এসব কথা বলেন।
    এসময় তিনি লক্ষ্মীপুর-১ আসনের শাপলা কলির প্রার্থী মাহবুব আলম, লক্ষ্মীপুর-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী রেজাউল করিম ও লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী হাফিজ উল্যাহর হাতে নির্বাচনি প্রতীক তুলে দেন।
    শফিকুর রহমান বলেন, যুবকরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেব না। তোমরা বেকার ভাতার জন্য কোনো দাবি জানাওনি। বেকার ভাতা দিয়ে তোমাদের অপমানিত করতে চাই না। তোমাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলবো। প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দেবো। সেদিন প্রতিটি যুবক গর্বের সঙ্গে বলবে যে, ‘আমিই বাংলাদেশ। আমায় দেখে বুঝে নাও বাংলাদেশ কী জিনিস।’ আমরা সেই বাংলাদেশ গড়ে দিতে চাই।
    তিনি বলেন, আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই। আমাদের ১১ দলীয় নির্বাচনি ঐক্যে ৬২ শতাংশ প্রার্থী হচ্ছেন যুবক। বার্তা দিচ্ছি, আগামীর দেশ হবে যুবকদের বাংলাদেশ।
    বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, আপনারা একদিকে বলছেন, মায়েদের হাতে আপনারা ফ্যামিলি কার্ড দেবেন, আরেকদিকে সেই মায়ের গায়েই আপনারা হাত দিচ্ছেন। আপনারা মায়েদের কীভাবে দেখবেন এখনই বোঝা যাচ্ছে। সকালের সূর্য দেখলেই বুঝা যায় সারাদিন কেমন যাবে। ভোটের আগের আবহ দেখলে বুঝা যায় কেউ নির্বাচিত হলে আগামীটা কেমন হবে।
    তিনি আরও বলেন, মনে রাখবেন, সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়া জাতি ক্ষমা করেনি, গর্জে উঠেছিল, ফুঁসে উঠেছিল, আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, নিজেদের কবর রচনা করবেন।
    তিনি বলেন, দেশবাসী রাজনীতির পুরোনো বন্দোবস্ত দেখেছে, ৫৪ বছর দেখেছে। সে বন্দোবস্তে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, মানুষের অধিকার হরণ করেছে, দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে। জনগণের কেনা অস্ত্র দিয়ে জনগণের বুকে গুলি ছুঁড়েছে। যে রাজনীতি আমার মা-বোনের ইজ্জত হরণ করেছে ওই রাজনীতি আবার ফিরে আসুক আমরা চাই না
  • লক্ষ্মীপুর আসছেন জামায়াত আমির, ২ লাখ নেতাকর্মীর সমাগমের প্রত্যাশা | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুর আসছেন জামায়াত আমির, ২ লাখ নেতাকর্মীর সমাগমের প্রত্যাশা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    নির্বাচনি জনসভায় অংশ নিতে শুক্রবার (৩০ জানুয়ারি) লক্ষ্মীপুর যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের এ তথ্য জানায় জেলা জামায়াত।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শুক্রবার দুপুর ২টায় লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ একাডেমির মাঠে জনসভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির।

    জামায়াত নেতারা জানান, জনসভায় দুই লাখ নেতাকর্মী ও সমর্থকের সমাগম হবে। সেখানে জামায়াতের আমির ১১ দলীয় জোটের প্রার্থীদের নিয়ে কথা বলবেন। পাশাপাশি লক্ষ্মীপুরের মানুষের সমস্যা, মানবতার কল্যাণ, ছাত্রসমাজ ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ জামায়াত ও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ রেজাউল করিম, জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাস্টার রুহুল আমীন ভূঁইয়াসহ অনেকে।

     

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত সিএনজি অটো রিকশা শ্রমিক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের জেরিন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা সিএনজি অটো রিকশা শ্রমিক দলের সভাপতি সাবেক ছাত্রনেতা মনির আহমেদ রাজন।

    সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন সবুজ।বিএনপি নেতা সোলেমান।

    এছাড়াও বক্তব্য রাখেন, বিএনপি নেতা সোলেমান,  লক্ষ্মীপুর জেলা সিএনজি অটো রিকশা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হানিফ স্বপন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরু,সিনিয়ার সহ সভাপতি আব্দুর রহমান স্বপন,সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ।কার্যকরী সদস্য জাকির হোসেন বাবুল,সদস্য সুজন,সুমন,রাব্বি,মিলন,আলম, সাইফুল প্রমুখ।

    বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সিএনজি অটো রিকশা শ্রমিকদের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
    সভায় জেলা ও ইউনিয়ন পর্যায়ের সিএনজি অটো রিকশা শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • লক্ষ্মীপুরে বাবার হাতে ৫ বছরের শিশু কন্যা খুন! | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে বাবার হাতে ৫ বছরের শিশু কন্যা খুন! | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নে মাদকাসক্ত বাবা ফারুক হোসেনের দায়ের কোপে মেয়ে ফারিহা সুলতানা (৫) নিহত হয়েছে।

    সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

    ঘাতক ফারুক হোসেন আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘাতককে আটক করেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারুক হোসেন একজন মাদকাসক্ত ব্যক্তি। ঘটনার সময় পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার ঝগড়া হয়।

    একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের মেয়ে ফারিহা সুলতানাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এরপর গুরুতর আহত শিশুটিকে তিনি বাড়ির পুকুরে ছুড়ে ফেলে দেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

    তেওয়ারিগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে হত্যার পর ফারুক ঘরের ভেতর দা হাতে অবস্থান করে।

    আতঙ্কে স্থানীয়রা ঘরে প্রবেশ করতে পারছিল না। পরে বাড়ির বাসিন্দারা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে ঘাতককে আটক করে।

    লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাটি মর্মান্তিক। ঘাতককে আটক করা হয়েছে।

  • লক্ষ্মীপুরের মান্দারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের মান্দারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    ইসলামী ব্যাংকে স্বৈরাচারের দোষর এস আলম গ্রুপ কর্তৃক অবৈধ ভাবে নিয়োগকৃত কর্মকর্তাদের অবৈধ  নিয়োগ বাতিল, নিয়মতান্ত্রিক নিয়োগ পরীক্ষার মাধ্যমে মেধাবী কর্মকর্তা নিয়োগ ও অপতৎপরতা বন্ধের দাবিতে লক্ষ্মীপুরের মান্দারীতে  মানববন্ধন করা হয়েছে।

    সোমবার (৬ অক্টোবর) সকালে মান্দারী বাজারে মহাসড়কের পাশে শতাধিক গ্রাহক ও চাকরি প্রত্যাশীরা এ মানববন্ধনে অংশ নেন।

    ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকুরি প্রত্যাশী পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক সুনামধন্য একটি প্রতিষ্ঠান। বিগত সরকারের সময় স্বৈরাচারের দোসর এস আলম গ্রুপ অবৈধ ভাবে অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেয়। যাদের কারণে ব্যাংকে গ্রাহক হয়রানি হচ্ছে। তাদেরকে ছাটাইয়ের সিদ্ধান্ত যৌক্তিক। যদি তাদের চাকরি করতেই হয় পুনরায় পরীক্ষা দিয়ে বৈধ ভাবে নিয়োগ পেতে হবে। তাদের কাছ থেকে ইসলামী ব্যাংক নিয়ে অপপ্রচার কোনো ভাবে সহ্য করা হবে না।।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, মো: নুরুল হুদা সাবেক ছাত্র নেতা ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য, অধ্যাপক মো: মাসরুর আলম গ্রাহক ফোরামের সদস্য, মো: সামছুদ্দোহা, ব্যবসায়ী ও গ্রাহক ফোরামের সদস্য, ব্যবসায়ী ও গ্রাহক ফোরামের সদস্য সাইফুদ্দীন প্রমুখ।