Author: somoyernurnews

  • লক্ষ্মীপুরে হাসপাতালে রোগীর ঠাসাঠাসি,কর্মবিরতিতে নার্সরা | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে হাসপাতালে রোগীর ঠাসাঠাসি,কর্মবিরতিতে নার্সরা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি : 

    লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রায় ৩০০ রোগী ভর্তি। এরমধ্যে অধিকাংশই ডায়রিয়া আক্রান্ত। নার্সদের পর্যবেক্ষণে রাখা হয় এসব রোগীদের। কিন্তু কর্মবিরতি পালন করায় নার্সরা কাজে যোগ দেননি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

    বুধবার (৯ অক্টোবর) সকাল ৯ টা-দুপুর ১টা পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিলে নার্সদের পদায়ন করার দাবিতে কাজে যোগ না দিয়ে মানববন্ধন করেন নার্সরা।

    হাসপাতালের সামনেই নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে এ মানববন্ধন হয়।

    এসময় বক্তব্য রাখেন, সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোসা. রেহেনা বেগম, সিনিয়র স্টাফ নার্স ময়না বেগম, বিবি জহুরা বেগম, ফাতেহা বেগম, লায়লা বেগম। সদর হাসপাতালের কর্মরত অন্যান্য নার্সরা উপস্থিত ছিলেন।

    তাদের অভিযোগ, নার্সিং অধিদপ্তরের মহাপরিচালক এবং পরিচালক পদগুলো কেবল নার্সদেরই জন্য। অথচ আমলারা ওই পদগুলোতে বসে নার্সদের সঙ্গে চরম অন্যায় করছেন।

    এজন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং কাউন্সিল থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে অভিজ্ঞ ও দক্ষ নার্সদের পদায়ন করার দাবি জানান তারা।

    কয়েকজন রোগীর অভিযোগ, পুরো হাসপাতালে প্রচুর রোগী। ঠাসাঠাসি অবস্থা। এরমধ্যেও চিকিৎসার জন্য হাসপাতালে থাকতে হচ্ছে। কিন্তু এখন তাও পাওয়া যাচ্ছে না। নার্সদের কর্মবিরতিতে সঠিক চিকিৎসা হচ্ছে না। কষ্ট পেতে হচ্ছে।

    লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবীর জানান, কর্মবিরতির সময় রোগীদের জরুরি স্কোয়াড করে সেবা দেওয়া হয়েছে। তবে নার্সদের কর্মবিরতিতে রোগীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।

  • লক্ষ্মীপুরে মাদকসহ মা-ছেলে আটক | দৈনিক সময়ের নুর ডট কম 

    লক্ষ্মীপুরে মাদকসহ মা-ছেলে আটক | দৈনিক সময়ের নুর ডট কম 

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা থেকে মাদকদ্রব্যসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। তারা হলেন মোছা. ফতেজা ও তার ছেল পরান হোসেন ।

    মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে পৌরসভার নর্দমা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

    সেনাবাহিনী সূত্র জানায়, নর্দমা বাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে পরান ও ফতেজাকে আটক করা হয়।

    তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, একটি চাইনিজ কুড়াল, একটি ফিংগার ব্লেড ও দেশীয় ছুরি জব্দ করা হয়।

    জব্দকৃত সরঞ্জামাদিসহ আটকদের রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছে। মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়।

  • সরকার আশাবাদী : শিগগির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে | দৈনিক সময়ের নুর ডট কম

    সরকার আশাবাদী : শিগগির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে | দৈনিক সময়ের নুর ডট কম

    বিশেষ প্রতিবেদক :

    নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক করতে সরকার নানান পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের ফলে শিগগির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করছে সরকার। মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

    দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিষয়ে সরকার সচেতন রয়েছে। যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে খুব দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদী।’

    জাহাঙ্গীর  বলেন, ‘অন্তর্বর্তী সরকার পণ্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ-শৃঙ্খল তদারকি ও পর্যালোচনার জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। জেলা পর্যায়ে এসব টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা দেশের সব জেলা পর্যায়ে আলাদাভাবে কাজ করবে।’

    জেলায় জেলায় গঠিত দশ সদস্যের এই টাস্কফোর্সে সরকারি কর্মকর্তা ছাড়াও দুজন ছাত্র প্রতিনিধি থাকবেন বলে জানান অপূর্ব জাহাঙ্গীর।

    তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে। কোথাও অনিয়ম পেলে জরিমানা করা হচ্ছে।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায়- এমন প্রশ্নের উত্তরে উপ-প্রেস সচিব বলেন, ‘আমরা এখনো এ বিষয়ে অবগত নই। তবে তার অবস্থানের বিষয়ে সরকারের কাছে কী তথ্য আছে- পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে তা সংবাদমাধ্যমকে জানিয়েছে।’

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

  • “ইনসাফ সোসাইটির উদ্যোগে বন্যার্তদের মাঝে এাণ সামগ্রী বিতরণ কর্মসূচি ” | দৈনিক সময়ের নুর ডট কম

    “ইনসাফ সোসাইটির উদ্যোগে বন্যার্তদের মাঝে এাণ সামগ্রী বিতরণ কর্মসূচি ” | দৈনিক সময়ের নুর ডট কম

     

    মোঃ ইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টার :

    মধ্য আগষ্ট /২০২৪ হতে সৃষ্ট হঠাৎ বন্যা পরিস্থিতিতে এলোমেলো হয়ে পড়ে মানুষের জীবন যাএা।

    কিছু বুঝে উঠার আগেই হু হু করে বাড়তে থাকে বন্যার পানি। ধনী, গরীব সবাই পানি বন্ধি হয়ে পড়ে, হাতে টাকা থাকলেও বাজার করার মতো পরিস্থিতি নাই, চারিদিকে শুধু পানি আর পানি।

    এই দুর্যোগময় পরিস্থিতিতে স্হানীয়দের সহযোগিতায় এগিয়ে আসে “ইনসাফ সোসাইটি “।
    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন হাজিরপাড়া, চন্দ্রগঞ্জ, ইউনিয়নের (শিবপুর, ইউছুপপুর, ইন্দ্রপুর, বসুদুহিতা, যাএাপুর) গ্রামসহ আশেপাশের গ্রামের তিন শতাধিক পরিবারের মাঝে গত দুসপ্তাহে তিন দফায় বিভিন্ন ধরনের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেন।

    স্হানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতি ও পরামর্শক্রমে বিতরণ কর্মসূচি করা হয় যাতে করে প্রকৃত সুবিধাভোগীরা যেন বঞ্চিত না হয়।

    মিডিয়ার সাথে আলাপ কালে ইনাসফ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী মাজেদুর রহমান শফিক বলেন,
    আমি নিয়মিত ভাবেই আমার সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছি আমার এলাকার অসহায় মানুষের মাঝে। যেটা কখনো প্রকাশ্যে আনিনি আমি, কিন্তু চলমান বন্যা পরিস্থিতিতে আমরা সবাই এখন একটা বিশেষ পরিস্থিতিতে আটকে পড়েছি তাই সহযোগিতা কার্যক্রম নিয়ে সবার পাশে থাকার চেষ্টা করছি।
    তিনি বলেন ইতিমধ্যে তিন শতাধিক পরিবারের মাঝে তিন দফায় এাণ সামগ্রী বিতরণ করেছি যার মধ্যে সবই ছিলো খাদ্য সামগ্রী।

    বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমরা যাচাই-বাছাই করে দেখবো বসত ঘর যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নগদ অর্থ দিয়ে কিংবা ঘর মেরামত করার মাধ্যমে সহযোগিতা করা, চিকিৎসা সহযোগিতা দেওয়া ও ক্ষুদ্র পরিসরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া।
    এক প্রশ্নের জবাবে তিনি বলেন এখন পর্যন্ত যে সহযোগিতা দিয়েছি ও আগামীতে যা পরিকল্পনা আছে তা পুরোটাই আমি ও আমার পরিবারের অর্থায়নে পরিচালিত হচ্ছে ও হবে।

    তবে কেউ যদি স্বেচ্ছায় আমাদের সোসাইটিতে আর্থিক অনুদান দিতে আগ্রহী হয় সমাজের স্বার্থে আমরা তা সাধের গ্রহণ করবো।

  • লক্ষ্মীপুরে প্রকাশ্যে ছাত্র-জনতাকে গুলি করা টিপুর সেই অস্ত্র আজ ও জমা হয়নি | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে প্রকাশ্যে ছাত্র-জনতাকে গুলি করা টিপুর সেই অস্ত্র আজ ও জমা হয়নি | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে প্রকাশ্যে ছাত্র-জনতাকে  গুলি করা টিপুর সেই অস্ত্র আজ ও জমা হয়নি

    লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সাবেক যুবলীগ নেতা একেএম সালাহ উদ্দিন টিপু গুলি চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এর একাধিক ভিডিও ভাইরাল ফেসবুকে।

    পৃথক দুটি হত্যা মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। ৪ আগস্টের পর থেকে তিনি কোথায় আছেন জানেন না কেউই। তার পরিবারের সদস্যদেরও খোঁজ নেই।

    এরমধ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী লাইসেন্সকৃত অস্ত্র জমা দেওয়ার কথা থাকলেও টিপু তার অস্ত্র জমা দেননি। সোমবার (৯ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

    টিপু লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি। তিনি আলোচিত লক্ষ্মীপুর পৌর মেয়র প্রয়াত আবু তাহেরের ছেলে।

    সরকারের নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বিভিন্ন সময় এ জেলার ৩৩টি লাইসেন্সকৃত অস্ত্র জমা পড়েছে। কিন্তু শেষদিন রাত ১২টা পর্যন্ত টিপু অস্ত্র জমা দেননি।

    জেলা প্রশাসক কার্যালয়ের জে এম শাখার তথ্যমতে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত লক্ষ্মীপুরে জেলা প্রশাসক ব্যক্তিমালিকানার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করে ৩৫টি। এসব লাইসেন্সের বিপরীতে ৩৪টি আগ্নেয়াস্ত্র কেনা হয়। আলাউদ্দিন দিদার নামে এক ব্যক্তি লাইসেন্স নিলেও তিনি অস্ত্র ক্রয় করেননি। ৫ আগস্ট পর্যন্ত ঢাকাসহ জেলার বিভিন্ন থানায় ২৭ জনের নামে লাইসেন্সকৃত ৩৩টি আগ্নেয়াস্ত্র জমা পড়েছে।

    এসব অস্ত্রের মধ্যে পিস্তল ১৫টি, শটগান ১৬টি, বন্দুক একটি ও রাইফেল একটি রয়েছে। জমা পড়া অস্ত্রগুলোর মধ্যে লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র প্রয়াত আবু তাহেরের একটি ও রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আ ক ম রুহুল আমিনের দুটি অস্ত্র রয়েছে।

    পদধারী আওয়ামী লীগ নেতাদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক পিংকুর দুটি, সিনিয়র সহ-সভাপতি সফিকুল ইসলামের একটি, সহ-সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান দুটি, রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারীর দুটি, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া দুটি, কমলনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী দুটি, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া একটি, রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী একটি ও রায়পুরের আওয়ামী লীগ নেতা সাইদুল বাকীন ভূঁইয়া একটি অস্ত্র জমা দিয়েছেন।

    অভিযোগ রয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ঘিরে ৪ আগস্ট লক্ষ্মীপুরে হামলা-সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওইদিন প্রায় ৪ ঘণ্টা ধরে যুবলীগ নেতা টিপুসহ তার লোকজন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। সেদিন ৪ শিক্ষার্থী গুলিতে নিহত হয়। এছাড়া আরও ৮ জন পিটুনি ও সংঘর্ষের ঘটনায় মারা যান।

    ১৪ আগস্ট রাতে গুলিতে নিহত শিক্ষার্থী আল আসাদ আফনান পাটওয়ারীর মা নাছিমা আক্তার ও নিহত সাব্বির হোসেন রাসেলের বাবা আমির হোসেন বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন সদর মডেল থানায়।

    দুটি মামলাতেই টিপুকে প্রধান আসামি করা হয়। এছাড়া ৪ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনা ও কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশের দায়েরকৃত ওই মামলাতেও টিপুকে প্রধান আসামি করা হয়।

    লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্সের বিপরীতে কেনা একটি আগ্নেয়াস্ত্র জমা পড়েনি। এখন ওই অস্ত্রটি অবৈধ হয়ে গেছে। এ কারণে অস্ত্রের লাইসেন্সকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • লক্ষ্মীপুরে সেনাবাহিনীর হাতে আটক ভুয়া সিআইডি | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে সেনাবাহিনীর হাতে আটক ভুয়া সিআইডি | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি:

    লক্ষ্মীপুর জেলা শহরে নিজেকে সিআইডি সদস্য পরিচয় দেওয়া মো. সোহেল নামের এক প্রতারককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়।

    অভিযুক্ত সোহেলের বাড়ি পটুয়াখালীর মির্জাপুর উত্তর ঝাটিবুনিয়া গ্রামে। তার মারধরের শিকার ব্যক্তির নাম শাখায়েত হোসেন। তিনি লক্ষ্মীপুর বাজারের তৌহিদিয়া স্টোরের মালিক।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল মদপান করে উত্তর তেমুহনী এলাকায় শাখায়েত হোসেন নামের ওই ব্যবসায়ীকে মারধর করেন।

    এটি দেখে বণিক সমিতির এক সদস্য সেবাহিনীকে বিষয়টি অবগত করেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়।

    সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর প্রেসক্লাব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সিআইডির ভুয়া আইডি কার্ডধারী সোহেলকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার সময় একটি চাইনিজ চাকুসহ আটক করা হয়। তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আবদুল মুন্নাফ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • ভারতে মহানবী (সাঃ)কে অবমাননার প্রতিবাদে চন্দ্রগঞ্জে বিক্ষোভ | দৈনিক সময়ের নুর ডট কম

    ভারতে মহানবী (সাঃ)কে অবমাননার প্রতিবাদে চন্দ্রগঞ্জে বিক্ষোভ | দৈনিক সময়ের নুর ডট কম

    মিজানুর রহমান মল্লিক (চন্দ্রগঞ্জ প্রতিনিধি) :

     ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) অবমাননা করার প্রতিবাদে শুক্রবার জুমা’র নামাজ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদ থেকে শুরু হয়ে চন্দ্রগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চন্দ্রগঞ্জ নিউমার্কেট সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
    এইসময় উপস্থিত বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ আমিনিয়া জামে মসজিদের খতিব মাওলানা আশ্রাফ আলী নোমান, কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব মাওলানা আলতাফ হোসেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু। চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল কালাম কালা মুন্সি।
    এইসময় বক্তারা বলেন,  মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য ধর্ম প্রান মোসলমানের হৃদয়ে আঘাত আনে।
    যারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। তা না হলে তারা ভারতীয় পণ্য বর্জনের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
    উল্লেখ্য, ভারতের মহারাষ্ট্রে সম্প্রতি মহানবী হযরত (সাঃ) কে অবমাননার অভিযোগে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় মুম্বাইয়ের উদ্দেশ্যে লংমার্চের ডাক দিয়ে হাজার হাজার মুসলিম মুম্বাই ঘেরাও করেন। এই ঘটনার প্রেক্ষিতে সাধারণ  মুসলমানদের উদ্যোগে চন্দ্রগঞ্জে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
  • আঞ্চলিক সমবায় ইনিস্টিটিউট ফেনীতে ৫ দিনব্যাপী কৃষি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    আঞ্চলিক সমবায় ইনিস্টিটিউট ফেনীতে ৫ দিনব্যাপী কৃষি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    মোঃ ইসমত দ্দোহা (স্টাফ রিপোর্টার) :

    “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ “, এই স্লোগানকে সামনে নিয়ে আঞ্চলিক সমবায় ইনিস্টিটিউট ফেনীতে ২২.০৯.২০২৪ থেকে ২৬.০৯.২০২৪ তারিখ পর্যন্ত ৫ দিনব্যাপি অনুষ্ঠিত হয় ” আইজিএ ছাদ কৃষি ও বাড়ির আঙিনায় সবজি ও ফল চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি (রাজস্ব) “।

    চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সমবায়ী কর্মীদের নিয়ে আঞ্চলিক কার্যালয়ে আবাসিক এই প্রশিক্ষণে ২৫ জন সমবায়ী অংশগ্রহণ করেন।

    স্থানীয় রাজনৈতিক সংকটের কারনে তিন পার্বত্য জেলার সমবায়কর্মীগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেনি, পরবর্তী যে কোন প্রশিক্ষণে তাদের অন্তর্ভুক্ত করা হবে।

    জনসংখ্যা বৃদ্ধি ও কৃষি জমি কমে যাওয়ার প্রেক্ষাপটে কিভাবে বাড়ির আঙিনায় কৃষিকাজ ও ছাদকৃষির মাধ্যমে সবজি ও ফল চাষের মাধ্যমে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত আয়ের ব্যবস্থা করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় হাতে- কলমে।

    ফেনী সদর উপজেলার সাবেক উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ( স্বর্ন পদক প্রাপ্ত) মো : আজিজুল হক ও পাছগাছিয়া ইউনিয়ন (ফেনী) কৃষি কর্মকর্তা টুটুল মজুমদার কৃষি বিষয়ক প্রশিক্ষণ দেয়।

    কৃষি কাজ কারিগরি ও বৈজ্ঞানিক একটি বিষয় যা এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে উপস্থাপন ও মাঠ পর্যায়ে সরেজমিনে দেখানো হয়।

    সাবেক কৃষি কর্মকর্তা মো: আজিজুল হক বলেন, ” আগামী বিশ্বে খাদ্য ও পানি নিয়ে যুদ্ধ হবে, কোন দেশ কাউকে আগাম কোন সহযোগিতা দিবেনা।

    তাই নিজেদের খাবারের প্রয়োজন মিটানোর জন্য হলেও আমাদের কৃষি কাজে মনোনিবেশ করতে হবে “।

    প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন ও সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন জনাব শাহনেওয়াজ চৌধুরী, অধ্যক্ষ (উপ- নিবন্ধক) আঞ্চলিক সমবায় ইনিস্টিটিউট।

    এসময় তিনি বলেন, আমরা সবাই কৃষক পরিবারের সন্তান, কৃষি ‘ই আমাদের মূল ভিওি। তাই আমরা যে পরিস্থিতিতে থাকিনা কেন কৃষির সাথে আমাদের নিবিড় সম্পর্ক রাখতে হবে।

    কৃষি উৎপাদন বাড়াতে হবে পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও একতাবদ্ধ হয়ে থাকার জন্য সমবায়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। একা আমরা যে কাজ করতে পারিনা সম্মিলিতভাবে দ্রুত সে কাজ করা সম্ভব।

    তাই আমরা সমবায়ের মাধ্যমে সঞ্চয় সংগ্রহ করবো এবং সেই সঞ্চয় ঝুঁকিমুক্ত লাভজনক খাতে বিনিয়োগ করবো, আর কৃষি ‘ই হচ্ছে ঝুঁকিমুক্ত অধিক লাভজনক বিনিয়োগের ক্ষেএ।

    আলোচনা সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন জনাব মোঃ আল আমিন, জেলা সমবায় অফিসার কুমিল্লা, (অতিরিক্ত দায়িত্ব ফেনী জেলা), জনাব আবদুল আজিজ প্রশিক্ষক ও কোর্স পরিচালক ওনার বক্তব্যে সমবায়সমিতি করার প্রয়োজনীয় আইন, বিধি – বিধান উপস্থাপন করার পাশাপাশি সঠিক আইন মেনে সমবায় করার আহবান জানান।

    এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুজ্জামান প্রশিক্ষক, জনাব মিঠুন চক্রবর্তী আইটি সাপোর্ট অফিসার।

    প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো:ইসমত দ্দোহা, গিয়াস উদ্দিন, আশরাফুল ইসলাম, আবদুস সালাম প্রমুখ।

    আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মানীভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।

  • লক্ষ্মীপুরে হ্যান্ডকাফসহ পলাতক আসামি ৮ বছর পর সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে হ্যান্ডকাফসহ পলাতক আসামি ৮ বছর পর সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর আদালতে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়েছিলেন অস্ত্র মামলার আসামি আতিকুর রহমান আজাদ। এ ঘটনার ৮ বছর ৮ মাস ১০ দিন পর তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

    গ্রেপ্তার আজাদ  সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

    আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানা পুলিশের মাধ্যমে তাকে লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়।

    এর আগে, বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার চন্মাদ্রগঞ্জ  থানাধীন মান্দারী বাজারে আজাদের বড় ভাইয়ের বাসার খাটের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তারের পর চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করে।

    জানা গেছে, আজাদ তিনটি অস্ত্র মামলার আসামি। ২০১৬ সালের ১৪ জানুয়ারি লক্ষ্মীপুর জজ আদালতে বিশেষ ট্রাইব্যুনালে হাজিরা দিয়ে বের হয়ে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালিয়ে যান আজাদ।

    এরপর থেকে প্রায় ৮ বছর ৮ মাস পলাতক ছিলেন তিনি। তার পালিয়ে যাওয়ার ঘটনায় তখন আদালতের দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর উদ্দিন ও কনস্টেবল নুরুল আহসানকে ক্লোজড করা হয়েছিল।

    সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্র মামলার পলাতক আসামি আজাদকে গ্রেপ্তার করে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার ভাইয়ের বাসায় খাটের নিচে লুকিয়ে ছিলেন তিনি।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, অস্ত্র মামলার পলাতক আসামি আজাদকে সেনাবাহিনী গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে।

    আমর তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করেছি। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

  • লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রশাসনের | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের পাঁচ উপজেলায় খাল পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রশাসনের | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতা ও বন্যার দীর্ঘস্থায়িত্ব হ্রাসের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় লক্ষ্মীপুর জেলার রায়পুরসহ পাঁচটি উপজেলার বিভিন্ন খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে।

    লক্ষ্মীপুর জেলা সদর পৌরসভাস্থ রহমতখালি খাল, রায়পুর পৌরসভা, রামগঞ্জ পৌরসভা এবং রামগতি পৌরসভাস্থ বিভিন্ন খালসমূহের পানিপ্রবাহের প্রতিবন্ধকতা নিরসনকল্পে এমন পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।

    বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার মাদাম ব্রিজ এলাকায় রহমত খালি খাল পরিষ্কারের মাধ্যমে এ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

    পৌরসভার ১৩টি স্থানে খালে এ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া একযোগে রামগতি, রায়পুর ও রামগঞ্জ পৌরসভাতেও খাল পরিস্কার অভিযান চলছে। এঅভিযান চলবে সন্ধা পর্যন্ত।

    এ  অভিযান উদ্বোধনের সময় আরো  উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, রায়পুর পৌরসভার প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক) পদ্মাসন সিংহ, ইউএনও ইমরান খাঁন ও এসিল্যান্ড শাহেদ আরমানসহ প্রমুখ।

    জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, যতই প্রতিকূলতা থাকুক সবার সমন্বয়ে লক্ষ্মীপুরে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবো। বন্যা পরিস্থিতি, বন্যার দীর্ঘ সূত্রিতা কিংবা জলাবদ্ধতার প্রধান কারণ হচ্ছে পানির অবাধ প্রবাহ না থাকা। যা এখানে ছিল না। বিভিন্নভাবে প্রতিকূলতা সৃষ্টি করা হয়েছে। প্রাকৃতিক প্রতিকূলতা, মানবসৃষ্ট প্রতিকূলতা। অসৎ উদ্দেশ্য নিয়ে অনেকেই প্রতিকূলতা সৃষ্টি করেছে। আমরা সব প্রতিকূলতা পরিষ্কার করতে চাই।

    তিনি আরও বলেন, আজকে হয়তো একটি জলাশয় পরিষ্কার করছি। আমরা ঐক্যবদ্ধভাবে অঙ্গিকার করছি- লক্ষ্মীপুরকে জঞ্জাল মুক্ত করার জন্য যা প্রয়োজন সবাই মিলে একসঙ্গে করবো।

    জেলা প্রশাসন সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার সীমান্তবর্তী জকসিন বাজার ব্রিজ হতে তেরবেকী পর্যন্ত রহমতখালি খালের কচুরিপানাসহ যাবতীয় পানি প্রতিবন্ধকতা নিরসনের লক্ষ্যে ১৫০ জন শ্রমিক দ্বারা রহমতখালি খালের প্রবাহকে সম্পূর্ণ রূপে বাধামুক্ত করা হবে।

    এ উদ্যেগে ধারাবাহিকতায় রায়পুর পৌরসভার ডাকাতিয়া নদী পরিষ্কার করা হবে। তাছাড়া রায়পুর পৌরসভার ৪নং ওয়ার্ডের রায়পুর মহিলা কলেজের সামনে থেকে ৫০০ মিটার পর্যন্ত নদীর কচুরিপানা ও আবর্জনা পরিষ্কারসহ ২ নং ওয়ার্ডের পোস্ট অফিস ব্রিজ থেকে গাজীনগর ব্রিজ পর্যন্ত ১.৫ কি মি পর্যন্ত নদীর কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করা হয়।

    এছাড়াও রামগঞ্জ পৌরসভার বীরেন্দ্র খাল যার দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার, এর প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের একটি অংশ পরিষ্কার করা হবে। এতে বর্তমানে পানি চলাচলে ১৮-২০ টি প্রতিবন্ধকতা আছে। এসব পয়েন্টে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এবং রামগতি পৌরসভার সমবায় খাল পরিষ্কার করা হয়।