• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হাসপাতালে বৃদ্ধের রক্তাক্ত লাশ ফেলে পলায়ন 

     Daily Somoyernur 
    04th Aug 2021 1:59 am  |  অনলাইন সংস্করণ

    দিনাজপুরের পার্বতীপুরে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

    মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ষাটোর্ধ বয়সী এই বৃদ্ধের লাশ রেখে পালায় এক ভ্যানচালক। হাসপাতাল কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ গিয়ে বৃদ্ধের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠায়।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহামুদুন্নবী রয়েল বলেন, দুপুর ১টার দিকে এক ভ্যানচালক হাসপাতালের ইমারজেন্সি বিভাগে লাশ রেখে হাত-মুখ পরিষ্কার করার কথা বলে পালিয়ে যান। পুলিশ খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট করার পর মর্গে পাঠায়।

    মডেল থানা পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) মনোয়ারুল ইসলাম বলেন, পুলিশের গোয়েন্দা শাখা ঘটনাটি খতিয়ে দেখছে। বৃদ্ধের বয়স আনুমানিক ৬৫ বছর, মুখে সাদা দাড়ি এবং পরনে খয়েরি রঙের ফতুয়া ও চেক লুঙ্গি ছিল। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ক্ষত চিহ্ন দেখা গেছে।

    পুলিশের ধারণা, এই বৃদ্ধ ‘ফেরিওয়ালা’ হতে পারে। তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলেও তাদের অনুমান।

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930