• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যুক্তরাষ্ট্র রাশিয়ার ২৪ কূটনীতিককে বহিষ্কার করছে 

     Daily Somoyernur 
    04th Aug 2021 1:27 am  |  অনলাইন সংস্করণ

    যুক্তরাষ্ট্র রাশিয়ার ২৪ জন কূটনীতিককে বহিষ্কার করতে যাচ্ছে। এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন সরকার ২৪ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন ভূমি ত্যাগ করতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ কূটনীতিক আনাতোলি অ্যান্টোনভ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

    রাশিয়ায় মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলো থেকে অন্তত দুই শ রুশ কর্মীকে বহিষ্কারের কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটন এ পদক্ষেপ নিল। রুশ রাষ্ট্রদূত আনাতোলি বলেন, যে ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র বহিষ্কার করেছে তাদের স্থলে নতুন কূটনীতিক পাঠানো সম্ভব হবে না। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হঠাৎ করেই রুশ কূটনীতিকদের ভিসা দেওয়ার আইন কঠিন করে ফেলেছে।

    এই রুশ রাষ্ট্রদূত বলেন, তার দেশের কূটনীতিকদের কাল্পনিক অভিযোগে বহিষ্কার করছে যুক্তরাষ্ট্র। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ কূটনীতিকদের দায়িত্ব পালনের মেয়াদ কমিয়ে তিন বছর করে দেয় ওয়াশিংটন। তবে অন্য কোনো দেশের কূটনীতিকদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়নি।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপ ও যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালানোর জন্য মস্কোকে দায়ী করে গত মার্চ মাসে রুশ কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় মার্কিন সরকার। এরপর যুক্তরাষ্ট্র ও রাশিয়া পরস্পরের আটজন করে কূটনীতিককে বহিষ্কার করে।
    সূত্র : রয়টার্স

    Array
    আমাদের ওয়েবসাইটে কোন কনটেন্ট ভালো লাগলে প্রচারের স্বার্থে শেয়ার করতে পারেন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930