Blog

  • লতি কচু চাষ : ঠিক মত পরিচর্যা করলে ৩য় গুণ লাভ | দৈনিক সময়ের নুর ডট কম

    লতি কচু চাষ : ঠিক মত পরিচর্যা করলে ৩য় গুণ লাভ | দৈনিক সময়ের নুর ডট কম

    দৈনিক সময়ের নুর ডেস্ক :

    লতি কচু চাষ, অনেক লাভ জনক চাষ, ঠিক মত পরিচর্যা করতে পারলে খরচের ৩য় গুণ লাভ পাওয়া সম্ভব।
    লতি কচু চাষের A to Z পরামর্শ । সাথে আছি আপনাদের ভাই আতিক মোস্তফা।

    লতিকচু চাষ পদ্ধতি ও সার ব্যবস্থা :

    প্রথম চাষের আগে যে পরিমান গোবর দেওয়া সম্ভব দিতে হবে। সাথে প্রতি শতাংশে ৫০০ গ্রাম জিপসাম দিতে হবে।

    ১. জমিতে ৪/৫ চাষ দিতে হবে ৷
    ২. জমি চাষ শেষে সার প্রয়োগ করে জমিতে মই দিতে হবে।

    ১ শতাংশে সারের পরিমান :-
    TSP – ৬০০ গ্রাম।
    MOP(পটাশ) – ৬০০ গ্রাম৷
    দানাদার কীটনাশক – ৫০/৬০ গ্রাম।
    ম্যানসার – ৫ থেকে ৬ গ্রাম।

    ৩. জমি তৈরি করে ১ থেকে ২ দিন পর চারা রোপন করতে হবে।

    চারা রোপনের দূরত্ব :-
    চারা থেকে চারা ১৮( ১ হাত) ইঞ্চি এবং সারি থেকে সারি ২৭(১.৫ হাত) ইঞ্চি। চারা ২” ইঞ্চি মাটির নিচে দিতে হবে।

    ৪. চারা রোপনের পর থেকে ১০ থেকে ১৫ দিন জমিতে পানি রাখতে হবে। ৭ থেকে ১৫ দিনের মাঝে ইউরিয়া সারের সাথে আগাছা নাশক দিতে হবে।

    সূত্র : ফেইসবুক থেকে

  • লক্ষ্মীপুরে ভাইকে ফাঁসাতে নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে ভাইকে ফাঁসাতে নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে ভাইকে ফাঁসাতে গিয়ে নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম হারুনুর রশিদ। গ্রেফতারের পর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। সোমবার (২১ অক্টোবর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেফতার হারুন সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ঝাউডগি গ্রামের নুর মোহাম্মদ ডাক্তার বাড়ির মৃত হানিফ মোল্লার ছেলে। তিনি পেশায় ইটভাটার মাঝি ছিলেন।

    ওসি বলেন, আসামি হারুন তার ভাই হিরনকে ফাঁসাতে হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

    আদালতে তিনি হত্যার ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

    পুলিশ জানায়, হারুনের সঙ্গে তার ভাই হিরনের জমি নিয়ে বিরোধ রয়েছে। ১৫ অক্টোবর রাতে খাওয়া শেষে তার পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন।

    ওই রাতে পৌনে ৩টার দিকে পার্শ্ববর্তী বিয়ে বাড়ির সাজসজ্জা দেখতে যাওয়ার কথা বলে স্ত্রী জেসমিনকে নিয়ে বের হন হারুন।

    একপর্যায়ে দা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে তার স্ত্রীকে হত্যা করেন হারুন।

    ১৯ অক্টোবর সন্ধ্যায় তাকে গ্রেফতারের পর পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। রোববার (২০ অক্টোবর) দুপুরে আদালতেও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

  • লক্ষ্মীপুরে অসহায় জনগোষ্ঠীর মাঝে ঢেউটিন বিতরণ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে অসহায় জনগোষ্ঠীর মাঝে ঢেউটিন বিতরণ | দৈনিক সময়ের নুর ডট কম

    মোঃ ইসমত দ্দোহা (নিজস্ব প্রতিনিধি) :

    লক্ষ্মীপুরে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে শাহ ওয়ালি উল্লাহ ইসলামিক সেন্টারের উদ্যোগে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।শনিবার (১৯ অক্টোবর) দুপুরে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ রেজাউল করিম।

    শাহ ওয়ালি উল্লাহ ইসলামিক সেন্টার যাত্রা শুরুর পর থেকে দেশের বিভিন্ন দুর্যোগে সহযোগিতা নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে। চলতি বছরের বন্যায় লক্ষ্মীপুরসহ অন্যান্য অঞ্চলের বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

    বন্যা পরবর্তী অসহায় জনগোষ্ঠীকে পুনর্বাসনের লক্ষ্যে জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ৭২৯ টি পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন উপহার দিয়েছে।এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    এসময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমীর মাস্টার মোস্তফা মোল্লা, নায়েবে আমীর মাওলানা নুর মোহাম্মদ রাসেল, সেক্রেটারী এড. রেজাউল ইসলাম খান সুমন, মান্দারি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কাউছার হামিদ প্রমূখ।

  • লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ’র ডিজিএম আরিফুল গ্রেফতার | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ’র ডিজিএম আরিফুল গ্রেফতার | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুন্নাফ এ তথ্য নিশ্চিত করেন।

    পুলিশ জানায়, ঢাকার খিলক্ষেত থানায় রাষ্ট্রদ্রোহ ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ি জোনাল অফিস এলাকা থেকে সেনাবাহিনী তাকে আটক করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। তিনি ওই জোনাল অফিসের দায়িত্বে ছিলেন।

    পল্লী বিদ্যুৎ বোর্ড সূত্র জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আরিফুল ইসলামকে বরখাস্ত করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।

    জানা যায়, ঢাকার খিলক্ষেত থানায় আরশাদ হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে আরিফুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এবং রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করেন। বাদী আরশাদ কুষ্টিয়া জেলার জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে।

    উল্লেখ্য, অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে গত কয়েক মাস ধরে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকেল থেকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে ব্ল্যাক আউট ঘোষণা করা হয়, যা লক্ষাধিক গ্রাহককে ভোগান্তিতে ফেলে। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়।

    এ ঘটনার পর, আরিফুল ইসলামসহ অন্যান্য আন্দোলনের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই মামলায় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাকিল আহমেদ ও নেত্রকোনার এজিএম মনির হোসেনকেও গ্রেফতার করা হয়েছে।

     

    লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুন্নাফ এ তথ্য নিশ্চিত করেন।

    পুলিশ জানায়, ঢাকার খিলক্ষেত থানায় রাষ্ট্রদ্রোহ ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

    শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ার বেড়ি জোনাল অফিস এলাকা থেকে সেনাবাহিনী তাকে আটক করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। তিনি ওই জোনাল অফিসের দায়িত্বে ছিলেন।

    পল্লী বিদ্যুৎ বোর্ড সূত্র জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আরিফুল ইসলামকে বরখাস্ত করে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।

    জানা যায়, ঢাকার খিলক্ষেত থানায় আরশাদ হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে আরিফুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এবং রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করেন।

    বাদী আরশাদ কুষ্টিয়া জেলার জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে।

    উল্লেখ্য, অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী নিয়োগের দাবিতে গত কয়েক মাস ধরে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

    এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকেল থেকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে ব্ল্যাক আউট ঘোষণা করা হয়, যা লক্ষাধিক গ্রাহককে ভোগান্তিতে ফেলে। পরে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়।

    এ ঘটনার পর, আরিফুল ইসলামসহ অন্যান্য আন্দোলনের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই মামলায় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাকিল আহমেদ ও নেত্রকোনার এজিএম মনির হোসেনকেও গ্রেফতার করা হয়েছে।

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ”শহীদ জিয়া স্মৃতি সংসদ”এর নতুন কার্যালয় উদ্বোধন | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ”শহীদ জিয়া স্মৃতি সংসদ”এর নতুন কার্যালয় উদ্বোধন | দৈনিক সময়ের নুর ডট কম

    মো:ইসমত দ্দোহা (লক্ষ্মীপুর) :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের মাদরাসা মার্কেট এলাকায় “শহীদ জিয়া স্মৃতি সংসদ ” এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়।

    শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে কার্যালয়টি উদ্বোধন করেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু।

    ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় শহীদ জিয়া স্মৃতি সংসদ, প্রতিষ্ঠাকালীন সময় হতে এই সংগঠন স্থানীয় শিক্ষা সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক ব্যক্তির নামে প্রতিষ্ঠিত হলেও দলমত নির্বিশেষে সমাজের সকল মানুষের জন্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই সংগঠন।

    ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, ১৯৯১ সালে ছাত্র রাজনীতি করাকালীন সময়ে আমি ও আমার এলাকার স্থানীয় বিএনপি নেতা কর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি সম্মান রেখে এই সংগঠন গঠন করি।

    পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের সংগঠিত করে স্থানীয় পর্যায়ে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করাই ছিলো আমাদের উদ্দেশ্য। ২০১৬ সাল পর্যন্ত আমরা অফিসিয়াল কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখলেও বিগত সরকারের নেতাকর্মীদের অব্যাহত রাজনৈতিক চাপের কারণে গত আট বছর কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হই।

    এখন পরিস্থিতি অনুকূলে থাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আহবানে ও সার্বিক সহযোগিতায় আজ থেকে নতুন অফিস নেওয়ার মাধ্যমে নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা শুরু করলাম।

    প্রধান অতিথির বক্তৃতায় আনোয়ার হোসেন বাচ্চু বলেন, বিগত ১৭ বছর আমরা চন্দ্রগঞ্জ এলাকায় প্রকাশ্যে কোন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি, দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আমরা আজ উন্মুক্ত গণতান্ত্রিক চর্চা করার সুযোগ পেয়েছি।

    আমরা যারা বিএনপি ‘র রাজনীতি করি তারা সবাই বিগত ১৭ বছর বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি সবার প্রতি আহবান জানাবো আগামী দিনেও সবাই একসঙ্গে রাজনীতি করবো, সবার প্রতি আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিব।

    রাজনৈতিক স্মৃতিচারণ করতে গিয়ে শেখ পুর এলাকার প্রয়াত বিএনপি নেতা সিরাজ মেম্বার এর কথা তুলে ধরেন তিনি। এই এলাকায় বিএনপি ‘র রাজনীতিকে প্রতিষ্ঠা করার ক্ষেএে সিরাজ মেম্বার অনেক অবদান রেখেছেন।

    তিনি আরও বলেন আপনারা এলাকায় সবার ঘরে ঘরে যাবেন, জনসাধারণের খোঁজ খবর নিবেন। আগামীতে জাতীয় নির্বাচন আছে, আমাদের লক্ষ্মীপুর জেলার মাটি ও গণমানুষের নেতা বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি কে জয়যুক্ত করার লক্ষ্য নিয়ে মাঠে কাজ করার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও আমাদের আগামীর দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে জানান দিতে হবে।

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার সুস্থতা কামনা করে জিয়া পরিবারের সকল মামলা প্রত্যাহার করার দাবি জানান বর্তমান সরকারের প্রতি।

    সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি হান্নান ভূইয়া, বিএনপি নেতা বাহার উদ্দিন, মহি উদ্দিন, সামছুল আলম, কফিলউদ্দিন কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনিরুল ইসলাম,

    আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সোলায়মান,জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যা, কফিলউদ্দিন কলেজের ছাএদল শাখার সাবেক সহ-সভাপতি আজিজুল হক মিলন, চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের সহ -সভাপতি জাহের,চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক , যুবদল নেতা হারুন, নুর হোসেন প্রমুখ।

  • বরেণ্য সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই | দৈনিক সময়ের নুর ডট কম

    বরেণ্য সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই | দৈনিক সময়ের নুর ডট কম

    বিনোদন ডেস্ক :

    বরেণ্য সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতযোদ্ধা সুজেয় শ্যাম আর আমাদের মাঝে নেই। বৃহস্পতিবার দিনগত রাত ২.৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

    তার মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম (লিজা) বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সাল থেকে সুজেয় শ্যাম ক্যানসারে ভুগছিলেন এবং গত জুন মাসে তার হৃদযন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়। দীর্ঘদিন ধরে শারীরিক অবস্থা খারাপ থাকায় গত ২৪ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

    সুজেয় শ্যামের মৃত্যুতে দেশের সংগীতাঙ্গন একজন প্রতিভাবান সুরস্রষ্টা ও সংগ্রামী শিল্পীকে হারাল। স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীতের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

  • লক্ষ্মীপুরের  হাজিরপাড়ায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের পরিচিত ও সমন্বয় সভা অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের  হাজিরপাড়ায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের পরিচিত ও সমন্বয় সভা অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর :

    লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নং হাজিরপাড়া ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সংগঠন গুলোর সমন্বয় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ৬ নং ওয়ার্ড ( উওর চন্দ্রপুর, দক্ষিণ চন্দ্রপুর, হরিহর চক্র) গ্রামের নেতা কর্মীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এই সভা।

    আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীদের ভাষ্যমতে দীর্ঘ ১৬ বছর পর এ ধরণের উন্মুক্ত আলোচনা করার সুযোগ হয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জন্য।

    নেতা কর্মীদের ঐক্য ধরে রাখা, ত্যাগি ও রাজনৈতিক প্রভাবে ক্ষতিগ্রস্ত নেতা কর্মীদের নিয়েই যেন স্থানীয় পর্যায়ে সংগঠন পরিচালনা করা হয় সেই মন্তব্য উঠে আসে এ সভায়। পাশাপাশি জনসাধরণ ও ভিন্ন মতের কোন মানুষকে যেন অযথা হয়রানি করা না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন বক্তরা।

    পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুরের গণমানুষের নেতা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরীকে সদর আসন থেকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে মাঠ পর্যায়ে কাজ করার আহবান জানানো হয়।

    বুধবার বিকেলে ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও যুবদল নেতা ওমর ফারুক এর সঞ্চালনায় সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ১১ নং হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল হাই, সদস্য সচিব তুহিন চৌধুরী, সাবেক ছাত্র নেতা আলতাফ হোসেন, চন্দ্রগঞ্জ থানা মহিলা বিএনপির আহবায়ক ছকিনা মেম্বার, যুবদল নেতা মো: জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন ছাএদলের সভাপতি আবদুল আহাদ, সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।

  • শতদল যুব ক্লাবের কমিটি অনুমোদন, সভাপতি ফুয়াদ-সম্পাদক সজীব | দৈনিক সময়ের নুর ডট কম

    শতদল যুব ক্লাবের কমিটি অনুমোদন, সভাপতি ফুয়াদ-সম্পাদক সজীব | দৈনিক সময়ের নুর ডট কম

    ফুয়াদ                       সজীব

    মোঃ ইসমত দ্দোহা (লক্ষ্মীপুর) :

    লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব হাজিরপাড়া ( আন্ডারঘর) এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শতদল যুব ক্লাবের ( ২০২৪-২০২৫) সেকশনের কমিটি অনুমোদন।

    সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম ফুয়াদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজীব বিভিন্ন পদে ২৭ জন ও কার্যকরি সদস্য ৪ জনসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য বাহার আলম চৌধুরী, মাহমুদ আহমদ ও সাহাব উদ্দিন বাবুল।

    ঐতিহ্যবাহি এই ক্লাবের কার্যকরি কমিটির একজন সদস্য হওয়া অনেক গৌরব ও সম্মানের বিষয়।

    ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এই ক্লাব, স্থানীয় পর্যায়ে শিক্ষা – সংস্কৃতি, ক্রীড়া উন্নয়ন ও সামাজিক যে কোন প্রয়োজনে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন ক্লাবের সদস্যগণ। প্রতিষ্ঠার ৩৮ বছর পরও স্ব -গৌরবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এই ক্লাব।

     

    যেখানে একই সময়ে অত্র এলাকায় আরও বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন প্রতিষ্ঠিত হলেও অভ্যন্তরীণ সংকট ও রাজনৈতিক প্রভাবে ঔসব সংগঠন বিভিন্ন সংকটে ভুগলেও শতদল যুব ক্লাব সকল রাজনৈতিক মতাদর্শের উর্ধে রয়েছে ক্লাবের সকল সদস্যদের কাছে।

    তরুণ প্রজন্মের এই কার্যকরি কমিটি ৩৮ বছরের ঐতিহ্য ধরে রেখে নিজেদের মতো করে ক্লাবের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা করেন ক্লাবের সিনিয়র সদস্যরা।

    ক্লাবের সিনিয়র সদস্য ও সাংবাদিক মহি উদ্দিন লিটন বলেন, এই ক্লাব আমাদের পরিবারের একটা অংশ মনে করি। স্কুল জীবন থেকেই আমরা এই ক্লাবের সাথে জড়িয়ে আছি। আমাদের এই ক্লাব ক্রীড়া সংস্কৃতিতে যেমন এগিয়ে ছিলো তেমনি ছিলো সদস্যদের প্রতি স্নেহ – সম্মান ও ভালোবাসায়। আমরা আমাদের অনুজদের কাছে আশা করবো তারাও যেন পূর্বের ঐতিহ্য ধারণ করে।

    প্রতিষ্ঠাকালীন সদস্য ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য সাহাব উদ্দিন বাবুল বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই আমাদের পরিবারের মতো করেই পরিচালনা করেছি এই ক্লাব।

    ক্লাবের প্রতিটা সদস্যই আমাদের পরিবারের একজন সদস্য। শিক্ষা সংস্কৃতি, খেলাধূলা, সামাজিক প্রয়োজনে আমাদের এই ক্লাব কাজ করে যাচ্ছে নিয়মিত। আগামীতেও তা অব্যাহত রাখবে আশাকরি নতুন কমিটি। কমিটির যে কোন প্রয়োজনে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাবো।

    শতদল যুব ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য মাহমুদ আহমদ বলেন, এই ক্লাব আমাদের লক্ষ্মীপুর তথা চন্দ্রগঞ্জ থানা এলাকার ঐতিহ্য। দীর্ঘ ৩৮ বছর ধরে আমরা এই ক্লাবের চর্চা করে আসতেছি।

    করোনাকালীন পরিস্থিতি ও আমাদের ক্লাবের কয়েকজন সিনিয়র সদস্য অসুস্থ থাকায় এবার আমাদের কমিটি অনুমোদন দেওয়া ক্ষেএে একটু বিলম্ব হয়েছে, আগামীতে যেন তা না হয় তার জন্য আমরা আলাদা উপদেষ্টা কমিটি করে দিব যারা কমিটি অনুমোদন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করবে যাতে করে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকে।

    তিনি আরও বলেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে বর্তমান সদস্য যারা আছেন তাদের নিয়ে মিলন মেলা করার পরিকল্পনা আছে আমাদের। যাতে করে পূর্বের ন্যায় আমাদের সামাজিক সম্প্রতি বজায় থাকে। পর্যায়ক্রমে প্রতি বছর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

  • লক্ষ্মীপুরের( মান্দারীতে) গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-ভাশুর আটক | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের( মান্দারীতে) গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-ভাশুর আটক | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি (লক্ষ্মীপুর) :

    লক্ষ্মীপুর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগম (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তার স্বামী রাজু (২৫) ও ভাশুর বাবলুকে (২৭) কে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) ভোরের দিকে  উপজেলার মান্দারী ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের মোহাম্মদনগর গ্রামের ভিকটিম ফাতেমা বেগমের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

    ফাতেমা মোহাম্মদ নগর গ্রামের মৃত সাইফুল্লাহ মওলানার মেয়ে। তাদের সংসারে রুবি নামে চার বছরের এক কন্যা সন্তান রয়েছে।

    অভিযুক্ত রাজু একই ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মাইজের বাড়ির মোসলেহ উদ্দিনের ছেলে।
    তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক। তার আরও এক স্ত্রী রয়েছে।ফাতেমা তার প্রথম স্ত্রী।

    ফাতেমার স্বজনদের অভিযোগ, যৌতুকে জন্য নির্যাতন করেই ফাতেমাকে হত্যা করা হয়েছে। পূর্বেও তাকে ব্যাপক নির্যাতন করা হতো।

    ভোরে বাড়ির পাশের পুকুরের পানিতে ফাতেমার মরদেহ দেখতে পাওয়া যায়। এঘটনায় তার স্বামী রাজুকে সন্দেহ করা হচ্ছে।

    ফাতেমার বড় বোন রাবেয়া আক্তার বলেন, পাঁচ বছর আগে আমার বোনের সঙ্গে রাজুর বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমার বোনকে জ্বালাতন করতেন রাজু।

    যৌতুক চাইতেন। আমাদের পরিবারের পক্ষ থেকে জমি বিক্রি করে তাকে বিদেশ পাঠানো হয়। এক মাসের মাথায় চলে এসে আবার আমার বোনকে নির্যাতন শুরু করে।

    নিহত ফাতেমার বড় ভাই মো. আবদুল্লাহ বলেন, প্রায় ১৫ দিন থেকে আমার বোন ও তার স্বামী আমাদের বাড়িতে থাকছেন।

    সোমবার ভোরে ঘরের পাশের একটি পুকুরে আমার বোনের মরদেহ পাওয়া যায়। ঘরে তারা দুইজন ও তাদের মেয়ে ছিল। আমার বোনকে তার স্বামীই হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

    তিনি আরও বলেন, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে নির্যাতন করতেন রাজু। পরে টাকা দিয়ে বিদেশ পাঠাই। এরপরেও সংসারে শান্তি ছিল না। কয়েক মাস আগে রাজু অন্যত্র বিয়ে করে। এ নিয়ে তাদের সংসারে অশান্তি আরও বেড়ে।

    স্থানীয় নারী ইউপি সদস্য তাজ নাহার বেগম বলেন, ফামেতার মরদেহ বাড়ির পাশের পুকুরে পাওয়ার সংবাদ শুনে আমি তাদের বাড়িতে আসি।

    হত্যার অভিযোগে তার স্বামী রাজুকে বাড়ির লোকজন গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

    এদিকে ফাতেমার স্বামী অভিযুক্ত রাজু নিজেকে নির্দোষ দাবি করে বলেন, রাতে আমরা একসঙ্গে শ্বশুর বাড়িতে ছিলাম। ভোরে পুকুরে গোসল করতে গিয়ে তিনি আর ঘরে আসেনি। কে বা কারা তাকে মেরেছে, আমি জানি না।

    অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • কিডনিতে পাথর হওয়ার লক্ষণ ও নিরাময়ে ঘরোয়া প্রতিকার | দৈনিক সময়ের নুর ডট কম 

    কিডনিতে পাথর হওয়ার লক্ষণ ও নিরাময়ে ঘরোয়া প্রতিকার | দৈনিক সময়ের নুর ডট কম 

    ফাইল ছবি 

    লাইফ স্টাইল ডেস্ক :

    কিডনিতে পাথর জমা একটি বেদনাদায়ক সমস্যা। পাথর ছোট বা বড় যে কোনো আকারের হতে পারে এবং এতে প্রচণ্ড ব্যথা ও নানা শারীরিক অস্বস্তির সৃষ্টি হয়। এই পাথরগুলো সাধারণত ক্যালসিয়াম অক্সালেট, ইউরিক অ্যাসিড, স্ট্রুভাইট ও সিস্টাইন জাতীয় কঠিন বর্জ্য পদার্থের সমন্বয়ে গঠিত।

    কিডনিতে পাথর জমার সমস্যার পেছনে পানি কম পান করা, ডায়াবেটিস, অনিয়মিত খাদ্যাভ্যাস, ও উচ্চমাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণের মতো কারণ উল্লেখযোগ্য।

    কিডনিতে পাথরের সাধারণ লক্ষণ হলো :

    ক। তীব্র কোমর বা পিঠে ব্যথা
    খ। প্রস্রাবে রক্ত দেখা
    গ। বমি বা বমি বমি ভাব
    ঘ। জ্বর এবং ঠান্ডা লাগা
    ঙ। প্রস্রাবে তীব্র দুর্গন্ধ

    এই ধরনের সমস্যায় বড় পাথর ওষুধ বা অস্ত্রোপচার ছাড়া গলানো বেশ কঠিন হতে পারে। তবে প্রাকৃতিক ও ঘরোয়া প্রতিকার পাথর ছোট হলে তা নিরাময়ে সহায়ক হতে পারে।

    কিডনির পাথর নিরাময়ে ঘরোয়া প্রতিকার :

    আয়ুর্বেদিক চিকিৎসা বিশেষজ্ঞ মিহির খাত্রির পরামর্শ অনুযায়ী, কিছু ঘরোয়া উপায়ে কিডনির পাথর নিরাময় সম্ভব। বিশেষ করে কিছু বিশেষ খাবার ও পানীয় কিডনিতে জমে থাকা পাথর ভেঙে গলাতে সহায়তা করতে পারে।

    ১. বড় লেবুর রস :
    আয়ুর্বেদিক চিকিৎসায় “বড় লেবু” (সিট্রন বা সাইট্রাস মেডিকা) একটি গুরুত্বপূর্ণ উপাদান। বড় লেবুর রস প্রতিদিন খালি পেটে ২০ মিলিলিটার পান করা কিডনির পাথর গলাতে সাহায্য করে। এটি ৩-৪ সপ্তাহের বেশি খাওয়া উচিত নয়, কারণ অতিরিক্ত সেবন পেটের সমস্যার কারণ হতে পারে।

    ২. পর্যাপ্ত পানি পান :
    প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা কিডনির পাথর গলাতে সহায়ক। এটি প্রস্রাবের মাধ্যমে পাথরগুলোকে শরীর থেকে বের করতে সাহায্য করে এবং নতুন পাথর গঠনের ঝুঁকি কমায়।

    ৩. ডালের পানি বা পাতলা ডাল :
    ডালের পানি বা পাতলা ডাল খাওয়া কিডনি থেকে বর্জ্য পদার্থ বের করতে সহায়তা করে এবং এটি মূত্রতন্ত্র পরিষ্কার রাখে।

    ৪. খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ :
    লবণ কমিয়ে দিন: অতিরিক্ত লবণ কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ায়, তাই এর পরিমাণ কমিয়ে রাখা উচিত।
    অ্যালকোহল এড়িয়ে চলুন: অ্যালকোহল কিডনির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে, যা পাথরের সমস্যা বাড়াতে পারে।
    ৫. নিয়মিত প্রস্রাব করুন :
    দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখার অভ্যাস কিডনিতে পাথর গঠনের সম্ভাবনা বাড়ায়। তাই নিয়মিত প্রস্রাব করা উচিত এবং শরীরকে হাইড্রেটেড রাখা উচিত।

    কিডনিতে পাথর থেকে রক্ষার উপায় :
    ১। পর্যাপ্ত পানি পান করা।
    ২। প্রোটিনসমৃদ্ধ খাবার নিয়ন্ত্রণে রাখা।
    ৩। নিয়মিত ব্যায়াম করা।
    ৪। ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ।

    এভাবে ঘরোয়া প্রতিকার ও সঠিক জীবনধারা অনুসরণ করে কিডনির পাথর থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে বড় পাথরের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।