Blog

  • জামায়াতের তিন কোটি সমর্থক জেলে যেতে প্রস্তুত : লক্ষ্মীপুরে কেন্দ্রীয় আমির | দৈনিক সময়ের নুর ডট

    জামায়াতের তিন কোটি সমর্থক জেলে যেতে প্রস্তুত : লক্ষ্মীপুরে কেন্দ্রীয় আমির | দৈনিক সময়ের নুর ডট

    নিজস্ব প্রতিবেদক :

    অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে আগামী ২৫ ফেব্রুয়ারি আমি স্বেচ্ছায় কারাগারে যেতে চাই। যেদিন আজহারের মুক্তি মিলবে, এর পরদিন আমাকে ছাড়বেন। ১৩ বছর কারাগারে ধুঁকে ধুঁকে জীবনের সঙ্গে লড়াই করছেন তিনি। তাকে না ছাড়লে জামায়াতের প্রাপ্তবয়স্ক তিন কোটি সমর্থক জেলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

    শনিবার(২২ ফ্রেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ২৮ বছর পর এমন সমাবেশের আয়োজন করে জেলা জামায়াত।

    জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সবচেয়ে বেশি খুন-গুমের শিকার হয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। মিথ্যা মামলায় ১০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে দলটি। এটিএম আজহারুল ইসলামকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি।

    তিনি বলেন, গণঅভ্যুত্থানে গুলির মুখে বুক পেতে দুঃশাসন ও দুর্নীতির অবসানের আশা করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু কোনো কিছুই দূর হয়নি। ৫৪ বছরেও স্বাধীনতার সত্যিকারের স্বাদ পাইনি আমরা।

    জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুরুন্নবীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, চট্টগ্রাম মহানগরীর আমির শাহাজান চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম,শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আজীম প্রমুখ।

  • লক্ষ্মীপুরে গণ জমায়েত হবে স্মরণ কালের সর্ববৃহৎ : ড. রেজাউল করিম | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে গণ জমায়েত হবে স্মরণ কালের সর্ববৃহৎ : ড. রেজাউল করিম | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. রেজাউল করিম বলেছেন, আগামীকাল ২২ ফেব্রুয়ারী আমিরে জামায়াত ডাঃ শফিকুর রহমান এর শুভাগমন উপলক্ষে , লক্ষীপুর জেলা জামায়াত আয়োজিত গণ জমায়েত হবে লক্ষ্মীপুরের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত।

    আজ শুক্রবার (২১ফেব্রুয়ারী) বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াত আয়োজিত গণ জমায়েত কে স্বাগত জানিয়ে মিছিল পরবর্তী বক্তব্যে তিনি একথা বলেন।

    অবিলম্বে সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারের মুক্তি দাবী করে রেজাউল করিম বলেন, জালিম হাসিনা পালিয়ে গেলেও মাজলুম এটিএম আজহার এখনো মুক্তি পায়নি। অবিলম্বে এটিএম আজহারের মুক্তি দিতে হবে।

    এছাড়াও তিনি অবিলম্বে জামায়াতের নিবন্ধসহ দাঁড়ি পাল্লা প্রতিক ফেরত দেবার আহবান জানান।

    এসময় আরো উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হাসনাইন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আমির আবদুল হান্নান, সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।

    স্বাগত মিছিলটি সহস্রাধিক জনতাকে নিয়ে চন্দ্রগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজার সমাবেশের মাধ্যমে শেষ হয়।

  • প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন | দৈনিক সময়ের নুর ডট কম

    প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন করা হয়েছে।

    আজ সকাল ৯টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র সদস্য সচিব আনেয়ার হোসেন বাচ্চু।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ মুন্সী, জেলা যুবদলের সদস্য ও চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যা, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবদুন নুর, সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য এনামুল হক রতন,

    উপস্থিত ছিলেন, অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্র-ছাত্রী।

    অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য দেশাত্মবোধক গান, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়া, সকলের জন্য দোয়া-মোনাজাতের আয়োজনও করা হয়।

    প্রধান অতিথি আনেয়ার হোসেন বাচ্চু বলেন, ভাষা আন্দোলন ও শহীদ দিবস আমাদের জাতির গর্ব ও অহংকার। ১৯৫২ সালে ভাষার জন্য যে সকল শহীদ নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সকলকে এই দিনে তাঁদের অবদান মনে রাখারও আহ্বান জানান।

    তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ভাষার গুরুত্ব অনুধাবন করে তা রক্ষা করা আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধক অনুভূতি সৃষ্টি করতে হবে, যাতে তারা দেশ ও জাতির প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারে।

    সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের ভাষা আন্দোলন ও শহীদ দিবসের ইতিহাস সম্পর্কে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল শিক্ষার্থীকে আদব ও বিনয়ের সাথে চলার আহ্বান জানান।
    এভাবে, বিদ্যালয়ে মহান ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শহীদদের স্মরণ করা হয়।

  • স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই | দৈনিক সময়ের নুর ডট কম

    স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই
    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোনো অন্তর্বর্তী সরকারের নেই।

    এ সরকারের ক্ষমতা শেখ হাসিনা পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত। বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে তাদের আর কিছু করার ক্ষমতা নেই।

    বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

    আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১৬ বছর যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। যখন সময় এসেছে, তখন আমরা দেখতে পাচ্ছি কিছু শক্তি বাংলাদেশের মালিকানায় বিশ্বাস করে না।

    তাদের বিশ্বাস হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকা, ক্ষমতা ব্যবহার এবং যতদিন সম্ভব দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের প্রক্রিয়া পিছিয়ে দেওয়া।

    যতদিন সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে স্বার্থ আদায় করা। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোনো অন্তর্বর্তী সরকারের নেই।

    বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সদস্য নাজিম উদ্দিন আহমেদ, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান প্রমুখ।

  • লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতাকর্মীকে রাজকীয় বিদায় | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতাকর্মীকে রাজকীয় বিদায় | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাধীন রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী পুষ্প রাণী দাসকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

    বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে থানার দত্তপাড়া ইউনিয়নে কলেজে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে কলেজ প্রতিষ্ঠাতার গাড়িতে করেই কর্মস্থল থেকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে।

    এদিকে পুষ্পকে বিদায় দিতে কলেজের প্রতিষ্ঠাতা। হামদর্দ (ওয়াক্‌ফ) ল্যাবরেটরীজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া ও অধ্যক্ষ কামরুন নাহার পলিন হেলিকপ্টারযোগে ঢাকা থেকে আসেন।

    সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ বক্তব্য শেষে পুষ্পকে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন তারা। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

    এসময় হামদর্দ ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুবে আনোয়ার, পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিনুল মোমেনিন মানিক, হামদর্দ কর্মকর্তা মিজানুর রহমান, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের ডেপুটি ম্যানেজার কামরুল হুদা সবুজ, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

    রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার পলিন বলেন, কলেজের শুরু থেকেই পুষ্প রাণী চাকরি করে আসছেন।

    তিনি এখানে ১৫ বছর চাকরি করেছেন। কর্মজীবনে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দায়িত্বের প্রতি অবিচল থেকে সবসময় তিনি প্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেছেন। এজন্য তার বিদায়বেলা আনন্দময় করতে চেষ্টা করেছি।

    পুষ্প রাণী দাস ২০১০ সালে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন। স্থানীয় দত্তপাড়া গ্রামে তার বাড়ি।

  • চন্দ্রগঞ্জের বাক প্রতিবন্দী যুবক জুয়েল হাছান নিখোঁজ,স্বজনদের আহাজারি | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জের বাক প্রতিবন্দী যুবক জুয়েল হাছান নিখোঁজ,স্বজনদের আহাজারি | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাদিন আলাদাদপুর ইউনিয়নের হাজীরপাড়া এলাকার ৩১ বছর বয়সী যুবক জুয়েল হাছান (বাক প্রতিবন্দী) ৯ই ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখ থেকে নিখোঁজ রয়েছে।

    গত ১০ই ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে জুয়েল হাছান পিতা চন্দ্রগঞ্জ থানায় একটি নিখোঁজ সংবাদ ডাইয়েরি করেন। যাহার নং -৪৫৫।

    কেউ যদি জুয়েল হাছানকে খুঁজে পান, তবে তাকে সংশ্লিষ্ট থানায় অথবা পরিবারকে অবহিত করার জন্য অনুরোধ রহিলো। সন্ধান কারিকে উপযুক্ত সন্মান করা হবে।

    নাম: জুয়েল হাছান, বয়স: ৩১ বছর, বাক প্রতিবন্দী, পিতা: মোঃ হুমায়ুন কবির (৫৭),ঠিকানা: ফয়েজ বক্স মৌলভী বাড়ি, গ্রাম-আলাদাদপুর, ইউনিয়ন ওয়ার্ড-১১নং হাজীরপাড়া, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর।মোবাইল নাম্বার-০১৭১২-৭৫৭৪৯৩।

  • চন্দ্রগঞ্জে ৭১শহীদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে ৭১শহীদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ নূরমিয়া মুন্সি বাড়ি ৭১শহীদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১৫ ফ্রেব্রুয়ারী) বিকালে নূরমিয়া মুন্সি বাড়ির ইয়ুথ ক্লাব মাঠে এই খেলার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল কালাম কালা মুন্সি, সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক নজরুল ইসলাম টিটু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবদুন নুর, সাধারণ  সমপাদক মোঃ আলাউদ্দিন,  উনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মণির হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের আহবায়ক ওমর খান, যুগ্ম আহবায়ক জালাল আহাম্মদ, সদস্য সচিব নুর হোসেন হারুন।
    লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রায়হান ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়াকুব মুন্না রিপন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনৈতিকবিদ ইব্রাহিম খলিল, শ্রমিকদলের নেতা মনির হোসেন রাজন।

    প্রধান অতিথি আবুল কালাম কালা মুন্সি তার বক্তব্যে বলেন, ক্রীড়া সংস্কৃতির উন্নয়ন ও তরুণ সমাজকে আলোকিত করতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রোধ করতে ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই খেলার উন্নয়নে যে কোন সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি।

    ফাইনাল খেলায় লাঁকড়িয়াকান্দি খেলাঘর একাদশ ১-০ গোলে সুলতানাপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    খেলায় সার্বিক তত্বাবধানে ছিলেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহফুজ আহমেদ।

  • নোয়াখালীর চরমটুয়ায় প্রবাসীর বসতঘরে বার বার হামলা: নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার

    নোয়াখালীর চরমটুয়ায় প্রবাসীর বসতঘরে বার বার হামলা: নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার

    বিশেষ প্রতিনিধি :

    নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের ব্রহ্মপুর উদয় সাধুর হাটের উত্তর পাশে বানিয়া বাড়িতে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে একদল মুখোশধারী সন্ত্রাসী হামলা চালিয়ে ওমান প্রবাসী আফসারের বসতঘর ভাঙচুর করে।

    এসময় সন্ত্রাসীরা আফসারের বাড়ির জানালা, দরজা, আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। এই ঘটনার পর সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

    তবে হামলার পর থেকে সন্ত্রাসীরা আফসারের পরিবারকে নানা ধরনের হুমকি-ধমকি দিতে থাকে, যার ফলে ওই পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    প্রবাসী আফসারের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি তারা জোর দাবি জানান।

    তারা আরও বলেন, ছাত্র সমন্বয় ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন, যেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়াহয়।

    উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ১৬ ও ১৭ জুলাইও এই প্রবাসী পরিবারটির ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল, তবে তখনো অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন আফসারের পরিবার

  • লক্ষ্মীপুরে আ.লীগ নেতা গ্রেপ্তারের খবরে মিষ্টি বিতরণ | দৈনিক সময়ের নুর ডট

    লক্ষ্মীপুরে আ.লীগ নেতা গ্রেপ্তারের খবরে মিষ্টি বিতরণ | দৈনিক সময়ের নুর ডট

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় নুরুল করিম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদিকে ওই নেতা গ্রেপ্তারের খবরে রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা।

    এর আগে, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে কমলনগরের চরলরেন্স গ্রামের বাড়ি থেকে করিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তাকে ৪ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার নুরল করিম কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়নের চরলরেন্স গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।

    এদিকে আনন্দ মিছিল শেষে সাবেক ইউপি সদস্য নুরুল করিম, প্রবাসী মোস্তাফিজ হাওলাদার, ইসমাইল হোসেন, ব্যবসায়ী আব্দুল মান্নান, রোকন উদ্দিন, সেলুন দোকানি আরিফ হোসেন বক্তব্য রাখেন।

    তারা নুরুল করিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন। সেলুন দোকানি আরিফ হোসেন বলেন, করিম আমাকে বিদেশ পাঠিয়ে কাজ না দিয়ে প্রতারণা করেছে। ঋণের টাকা এখনো পরিশোধ করতে পারিনি। টাকার চিন্তায় আমি শুকিয়ে গেছি।

    ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, রাতের অন্ধকারে নুরুল করিম আমার দোকানঘর ভেঙে দখল করে নেয়। অনেকের কাছেই গেছি, কেউ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। টাকা দিয়ে সবাইকে ম্যানেজ করে নিত সে।প্রবাসী মোস্তাফিজ হাওলাদার বলেন, আমি করইতলা বাজারের ব্যবসায়ী ছিলাম।

    তখন গণশৌচাগার নির্মাণের জন্য ৫ হাজার টাকা দিয়েছি। বাজারের দক্ষিণ পাশে গণশৌচার ছিল। বিগত সরকারের আমলে আওয়ামী লীগ নেতা নুরুল করিম ক্ষমতা দেখিয়ে তা ভেঙে সেখানে দোকানঘর নির্মাণ করে।

    চরলরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. নুরুল করিম বলেন, করিম মানুষের দোকানপাট দখল করে ট্রলি চালক থেকে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। আদম ব্যবসায়ীর নামে বিদেশে নিয়ে অসহায় গরিব মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তাকে গ্রেপ্তারের ঘটনায় আমরা সবাই খুশি। আমরা তার উপযুক্ত বিচার চাই।

    জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাহাদাত হোসেন টিটো বলেন, করিমকে বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ শিক্ষার্থী হত্যার ঘটনার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

    পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • লক্ষ্মীপুরে চোখের সামনে পুড়লো খামারের ২ হাজার মুরগি,থানায় লিখিত অভিযোগ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে চোখের সামনে পুড়লো খামারের ২ হাজার মুরগি,থানায় লিখিত অভিযোগ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুর প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগঞ্জে রাশেদ আলম নামে এক খামারির প্রায় দুই হাজার মুরগির বাচ্চা আগুনে পুড়ে মারা গেছে।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্বপাড়া দীঘিরপাড় এলাকায় বড় বাড়িতে এ ঘটনা ঘটে।

    শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী খামারি রাশেদের বাবা মুনছুর আহমেদ রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।

    মুনছুর আহমেদ জানান, আগুনে মুরগির বাচ্চাসহ অবকাঠামোর একাংশ পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত দেড়টার দিকে খামার থেকে বাসায় যান রাশেদ। এর আধা ঘণ্টা পর তার স্বজনরা খামারে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিকভাবে রাশেদকে খবর দেওয়া হয়। তিনি এলে তার চিৎকারে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই খামারের প্রায় দুই হাজার মুরগি আগুনে পুড়ে মারা যায়।

    প্রত্যক্ষদর্শী সুমন বলেন, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।

    রাশেদের বাবা মুনছুর আহমেদ জানান, মুরগির বাচ্চাগুলোকে বাঁচাতে গিয়ে আমার হাতের কিছু অংশ দগ্ধ হয়েছে। কিন্তু মুরগিগুলোকে বাঁচানো গেলো না।

    রাশেদ আলম বলেন, ঋণ নিয়ে খামারটি করেছিলাম। দুর্বৃত্তরা আগুন দিয়ে মুরগির বাচ্চাগুলো পুড়িয়ে মেরে ফেলেছে। এতে আমার স্বপ্নও পুড়ে গেছে। আমি এর বিচার চাই।

    রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, খামারে আগুন দেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।