1. somoyernurnews@gmail.com : somoyernurnews :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের মান্দারিতে জুয়েলারি ব্যবসায়ী কে অপহরণের অভিযোগ | দৈনিক সময়ের নুর ডট কম তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ বাজারে জমজমাট ঈদের কেনাবেচা | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে বাজার ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এ্যানি চৌধুরী মন্ত্রী হওয়ায় লক্ষ্মীপুরে নেতাকর্মীদের উল্লাস, মিষ্টি বিতরণ | দৈনিক সময়ের নুর ডট কম দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান,কে কে হলেন মন্ত্রী-প্রতি মন্ত্রী | দৈনিক সময়ের নুর ডট কম ফের লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির ৪৫০ প্যাকেট বিরিয়ানি জব্দ | দৈনিক সময়ের নুর ডট কম বেগমগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ | দৈনিক সময়ের নুর ডট কম

লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর থেকে ২০ টন রড নিয়ে পালিয়ে যাওয়া একটি ট্রাক উদ্ধার করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

তিনি বলেন, মঙ্গলবার সকালে আমজাদ হোসেন মিস্টার নামের লক্ষ্মীপুরের একজন বাসিন্দা অতিরিক্ত জেলা পুলিশ সুপার বরাবর একটি এসএমএস করে জানান যে, কমলনগরের তোরাবগঞ্জ বাজারের একজন ব্যবসায়ীর ২০টন রডসহ একটি ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এবিষয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশের সহায়তা চান ঐ ব্যবসায়ী।

এ বার্তা পাওয়ার পরপরই পুলিশ দেশের সব জায়গায় জরুরী বার্তা প্রেরণ করে।

পরে প্রায় ২ ঘন্টা পর লক্ষ্মীপুর সদর উপজেলার হাসুন্দি এলাকা থেকে পালিয়ে যাওয়া ট্রাকটি পুলিশ উদ্ধার করতে সমর্থ হয়।

এসময় রডসহ ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে পুলিশ ট্রাকটি থানায় নিয়ে আসে।

পুলিশের সহায়তা চাওয়া আমজাদ হোসেন মিস্টার বলেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ যে এ দ্রুত কাজ করবে এটা আমরা বিশ্বাস করতেই পারছি না। এ ব্যতিক্রম উদ্ধার অভিযানের জন্য লক্ষ্মীপুর জেলা পুলিশ অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews