1. somoyernurnews@gmail.com : somoyernurnews :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ফের লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির ৪৫০ প্যাকেট বিরিয়ানি জব্দ | দৈনিক সময়ের নুর ডট কম বেগমগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে ৩ শতাধিক মানুষের খাবারের আয়োজন, বিএনপি নেতার জরিমানা চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দুইজন আটক | দৈনিক সময়ের নুর ডট কম রমজানে ব্যায়াম | কেন,কখন এবং কীভাবে? | দৈনিক সময়ের নুর ডট কম বাংলাদেশে আইন হবে সবার জন্য সমান : জামায়াত আমির | দৈনিক সময়ের নুর ডট কম যেকোনো ঘটনায় জামায়াতের ওপর দায় চাপানো বিএনপির মুদ্রাদোষ : ড.রেজাউল করিম লক্ষ্মীপুরে প্রেস থেকে ৬ ‌‘ভোটের সিল’ উদ্ধার, ব্যবসায়ী আটক | দৈনিক সময়ের নুর ডট কম আজ পবিত্র শবেবরাত : “যেভাবে এলো পবিত্র শবে বরাত’ | দৈনিক সময়ের নুর ডট কম’ ফের দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা | দৈনিক সময়ের নুর ডট কম

চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দুইজন আটক | দৈনিক সময়ের নুর ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালী জেলার সীমান্তবর্তী আলাইয়ারপুর ইউনিয়নে যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান এবং আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব।

অভিযানে ইমরান ও সজিবের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪টি খালি পিস্তল, ১১ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৪টি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, ১টি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

অভিযান শেষে আটক দুইজনকে উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews