নিজস্ব প্রতিনিধি :
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বিগত ১৭ বছরে যারা গুম-খুনের শিকার হয়েছেন, তাদের ত্যাগ অপরিসীম। শুধু স্বীকৃতি দিয়ে তাদের ত্যাগের মূল্য পরিশোধ করা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বিএনপি এসব গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকবে।’
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ্যানি বলেন, ‘আমাদের সামনে একটি নতুন বাংলাদেশ গঠনের সুযোগ রয়েছে। ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন (ভিপি)-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাচ্চু-এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং বাফুবের সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : অধ্যক্ষ মো. আবদুন নুর,
তৃতীয় তলা, নওশাদ মঞ্জিল, ঢকা - রায়পুর রোড, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।
ইমেইল: abdunnur9051@gmail.com, ফোন: ০১৮২০-০৮৯০৫১
Copyright © 2026 দৈনিক সময়ের নুর. All rights reserved.