1. somoyernurnews@gmail.com : somoyernurnews :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডেমরায় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের মান্দারিতে জুয়েলারি ব্যবসায়ী কে অপহরণের অভিযোগ | দৈনিক সময়ের নুর ডট কম তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ বাজারে জমজমাট ঈদের কেনাবেচা | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে বাজার ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এ্যানি চৌধুরী মন্ত্রী হওয়ায় লক্ষ্মীপুরে নেতাকর্মীদের উল্লাস, মিষ্টি বিতরণ | দৈনিক সময়ের নুর ডট কম দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান,কে কে হলেন মন্ত্রী-প্রতি মন্ত্রী | দৈনিক সময়ের নুর ডট কম ফের লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির ৪৫০ প্যাকেট বিরিয়ানি জব্দ | দৈনিক সময়ের নুর ডট কম

লক্ষ্মীপুরে সালিশে ধর্ষণের বিচার না পেয়ে কিশোরীর আত্মহত্যা: অভিযুক্ত রাকিব গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতিতে কিশোরীকে ধর্ষনের ঘটনায় সালিশে বিচার না করে উল্টো অপবাদ দেয়ায় ওই কিশোরী আত্নহত্যা করার অভিযোগ উঠেছে।

এঘটনায় প্রধান অভিযুক্ত রাকিব হোসেনকে গ্রেফতার করছে পুলিশ।

সোমবার(১০ মার্চ) সকালে কুমিল্লার লাকসাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে হেলাল উদ্দিন নামে আরো একজনকে গ্রেফতার করা হয়। এনিয়ে এই মামলায় গ্রেফতার হয়েছে দুইজন। গ্রেফতারকৃত রাকিব হোসেন রামগতি উপজেলার পশ্চিম চরকোলাকোপা এলাকার মো. খবির হোসেনের ছেলে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, প্রধান অভিযুক্ত রাকিব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

উল্লেখ্য, প্রধান অভিযুক্ত রাকিব হোসেনের সঙ্গে প্রায় ৭ মাস ধরে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক চলে আসছিল।

এর জের ধরে ১ মার্চ রাতে ঘরে ঢুকে কিশোরীকে রাকিব ধর্ষণ করে। ঘটনাটি কিশোরীর মা টের পেয়ে ঘরে ঢুকলে রাকিব হোসেন পালিয়ে যায়।

তাৎক্ষণিক ঘটনাটি ভুক্তভোগী পরিবার রাকিবের বাবা-মাকে জানায়। এতে তারা কাউকে কিছু জানাতে নিষেধ করে। কিন্তু পরদিন ঘটনাটি জানাজানি হয়। এতে রাকিকের পরিবার একটি সালিশি বৈঠকের আয়োজন করে। বৈঠকে ধর্ষণের ঘটনায় কোনো বিচার করা হয়নি।

উল্টো সালিসদারগন কিশোরীকে অপবাদ দেয়। এর ৫দিন পর বৃহস্পতিবার সকালে রাকিবের সহযোগি হেলাল উদ্দিন বাড়িতে ঢুকে কিশোরীসহ তার মাকে চুল কেটে গ্রামে ঘুরানোর হুমকি দেয়।এটি সহ্য করতে না পেরে ঐইদিন দুপুরে কিশোরী আত্মহত্যা করে।

ঘটনার পরদিন শুক্রবার সন্ধ্যার দিকে কিশোরীর মা বাদী হয়ে ১২জনকে আসামী করে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews