1. somoyernurnews@gmail.com : somoyernurnews :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডেমরায় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের মান্দারিতে জুয়েলারি ব্যবসায়ী কে অপহরণের অভিযোগ | দৈনিক সময়ের নুর ডট কম তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ বাজারে জমজমাট ঈদের কেনাবেচা | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে বাজার ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এ্যানি চৌধুরী মন্ত্রী হওয়ায় লক্ষ্মীপুরে নেতাকর্মীদের উল্লাস, মিষ্টি বিতরণ | দৈনিক সময়ের নুর ডট কম দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান,কে কে হলেন মন্ত্রী-প্রতি মন্ত্রী | দৈনিক সময়ের নুর ডট কম ফের লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির ৪৫০ প্যাকেট বিরিয়ানি জব্দ | দৈনিক সময়ের নুর ডট কম

বাংলাদেশ জামায়েত ইসলামী চন্দ্রগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ জামায়েত ইসলামী চন্দ্রগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে চন্দ্রগঞ্জ বাজার গনমিলন আয়তনে এই ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়ছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের প্রভাবশালী নেতা মাছুম বিল্লাহ।

এই সময় আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা এনামুল হক রতন, ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আমির আবদুল হান্নান, জামায়াত নেতা মো. আলাউদ্দিন, নজরুল ইসলাম টিটু, মো. তারেকসহ জামায়াতের চন্দ্রগঞ্জ ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলের রমজান মাসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাছুম বিল্লাহ, তিনি বলেন, “রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, এটি আমাদের আত্মশুদ্ধি ও আত্মবিকাশের মাস। রোজা রাখার মাধ্যমে আমাদের শুধু শারীরিক পিপাসা নিবারণ হয় না, বরং আত্মিক শান্তিও অর্জিত হয়।”

তিনি আরও বলেন, “আমাদের জন্য এটি একটি সুযোগ, যাতে আমরা আল্লাহর আরও কাছাকাছি যেতে পারি এবং তাঁর সন্তুষ্টি অর্জন করতে পারি। রমজান আমাদের জানিয়ে দেয়, কীভাবে একজন মুসলিম তার দৈনন্দিন জীবনে ইবাদত, একে অপরের প্রতি সহানুভূতি এবং মানবিক মূল্যবোধ অনুসরণ করতে পারে।”

আলোচনা শেষে মোনাজাতে আল্লাহর কাছে সকল মুসলমানের জন্য সুখ-শান্তি এবং জেলা জামায়াতের আমিরের সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews