1. somoyernurnews@gmail.com : somoyernurnews :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
লক্ষ্মীপুরে প্রেস থেকে ৬ ‌‘ভোটের সিল’ উদ্ধার, ব্যবসায়ী আটক | দৈনিক সময়ের নুর ডট কম আজ পবিত্র শবেবরাত : “যেভাবে এলো পবিত্র শবে বরাত’ | দৈনিক সময়ের নুর ডট কম’ ফের দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন | দৈনিক সময়ের নুর ডট কম নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেবো না: লক্ষ্মীপুরে ডা.শফিকুর রহমান লক্ষ্মীপুর আসছেন জামায়াত আমির, ২ লাখ নেতাকর্মীর সমাগমের প্রত্যাশা | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে বাবার হাতে ৫ বছরের শিশু কন্যা খুন! | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের মান্দারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে মুক্তিযোদ্ধা খাল দখল ইস্যুতে আদালতের নিজে উদ্যোগে মামলা | দৈনিক সময়ের নুর ডট কম 

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে জেলা জামায়াতের আমিরসহ আহত ৩ | দৈনিক সময়ের নুর ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৮১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জেলা জামায়াতের আমিরসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার করইতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, পৌর জামায়াতের নায়েবে আমির জহিরুল ইসলাম ও গাড়িচালক জাকির হোসেন।

এরমধ্যে জেলা আমির রুহুল আমিনের বাম হাত ও পা ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামায়াতের আমিরসহ আহতরা প্রাইভেটকারযোগে রামগতি যাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা তিনজনই আহত হন।

প্রথমে তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, রুহুল আমিনের বাম হাত ও পা ভেঙে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, জেলা আমিরসহ আহতরা রামগতি উপজেলায় সাংগঠনিক একটি প্রোগ্রামে যোগ দিতে যাচ্ছিলেন। পথে তারা দুর্ঘটনার শিকার হন। অল্পের জন্য জেলা আমির রক্ষা পেয়েছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকসহ চালককে আটকের চেষ্টা চলছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews