1. somoyernurnews@gmail.com : somoyernurnews :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডেমরায় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের মান্দারিতে জুয়েলারি ব্যবসায়ী কে অপহরণের অভিযোগ | দৈনিক সময়ের নুর ডট কম তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ বাজারে জমজমাট ঈদের কেনাবেচা | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে বাজার ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এ্যানি চৌধুরী মন্ত্রী হওয়ায় লক্ষ্মীপুরে নেতাকর্মীদের উল্লাস, মিষ্টি বিতরণ | দৈনিক সময়ের নুর ডট কম দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান,কে কে হলেন মন্ত্রী-প্রতি মন্ত্রী | দৈনিক সময়ের নুর ডট কম ফের লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির ৪৫০ প্যাকেট বিরিয়ানি জব্দ | দৈনিক সময়ের নুর ডট কম

লক্ষ্মীপুরের গর্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের নতুন উপদেষ্টা মাহফুজ আলম | দৈনিক সময়ের নুর ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের গর্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের নতুন উপদেষ্টা মাহফুজ আলম (মাহফুজ আবদুল্লাহ নামেও পরিচিত)। তিনি দ্বিতীয় ধাপে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন, এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকার হিসেবে ছিলেন।

গত ২৬ ফেব্রুয়ারি তাঁকে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয়। তিনি কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন।

মাহফুজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির একজন সমন্বয়ক ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য আলোচিত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহফুজ আলম। যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাকে এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসাবে পরিচয় করিয়ে দেন। তিনি গণ-অভ্যুত্থান পরবর্তী ছাত্র নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষায় লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন।

মাহফুজ ১৯৯৫ সালের ৩১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার, রামগঞ্জ উপজেলার, নারায়নপুর মোল্লা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আজিজুর রহমান বাচ্চু মোল্লা একজন রাজনৈতিক সচেতন ও ধার্মিক মানুষ হিসেবে সকলের কাছে সমাদৃত।

পারিবারিকভাবে প্রতিষ্ঠিত নিজ বাড়ীর সামনে দাখিল মাদ্রাসায় শিক্ষা জীবনের হাতেখড়ি। সেখান থেকে ভর্তি হন চাদঁপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গল্লাক দারুচ্ছুন্নাত আলিম মাদরাসায় সেখান থেকে থকে কৃতিত্বের সাথে দাখিল পাশ করেন দুই ভাই, মাহফুজ ও বড় ভাই মাহবুব তাঁরা তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে এইচএসসি (আলিম) পাশ করেন।

তিনি তার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

উপদেষ্টা হওয়ার পর গত ২৫ জানুয়ারি তার জন্মস্থান লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়। তিনি এখনও অবিবাহিত।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews