মোহাম্মদ আবুল বাশার :
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানাধীন ১১নং হাজির পাড়া ইউনিয়নের রতনের খিল এলাকায় দীর্ঘ ১৭ বছর পর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে যুবদলের নেতৃত্ব এক বিশাল মিছিলের আয়োজন করা হয় ।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়। এ মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর সকল অংঙ্গ সংগঠন অংশ গ্রহন করেন।
মিছিলে আয়োজক ও নেতৃত্বে ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জননেতা মোহাম্মদ সেলিম ভূঁইয়া।
মিছিলে শেষে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন, আয়োজক সেলিম ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা আহসান উল্লাহ,সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন, জেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সেলিম, কফিল উদ্দিন মহাবিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার।
উপস্থিত ছিলেন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা মোঃ খোরশেদ আলম ও ইউনিয়ন যুবদলের নেতা মানিক মোল্লা প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : অধ্যক্ষ মো. আবদুন নুর,
তৃতীয় তলা, নওশাদ মঞ্জিল, ঢকা - রায়পুর রোড, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।
ইমেইল: abdunnur9051@gmail.com, ফোন: ০১৮২০-০৮৯০৫১
Copyright © 2026 দৈনিক সময়ের নুর. All rights reserved.