মোঃ ইসমত দ্দোহা (নিজস্ব প্রতিনিধি) :
লক্ষ্মীপুরে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে শাহ ওয়ালি উল্লাহ ইসলামিক সেন্টারের উদ্যোগে ঢেউ টিন বিতরণ করা হয়েছে।শনিবার (১৯ অক্টোবর) দুপুরে চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ রেজাউল করিম।
শাহ ওয়ালি উল্লাহ ইসলামিক সেন্টার যাত্রা শুরুর পর থেকে দেশের বিভিন্ন দুর্যোগে সহযোগিতা নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে। চলতি বছরের বন্যায় লক্ষ্মীপুরসহ অন্যান্য অঞ্চলের বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
বন্যা পরবর্তী অসহায় জনগোষ্ঠীকে পুনর্বাসনের লক্ষ্যে জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ৭২৯ টি পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন উপহার দিয়েছে।এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমীর মাস্টার মোস্তফা মোল্লা, নায়েবে আমীর মাওলানা নুর মোহাম্মদ রাসেল, সেক্রেটারী এড. রেজাউল ইসলাম খান সুমন, মান্দারি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কাউছার হামিদ প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : অধ্যক্ষ মো. আবদুন নুর,
তৃতীয় তলা, নওশাদ মঞ্জিল, ঢকা - রায়পুর রোড, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।
ইমেইল: abdunnur9051@gmail.com, ফোন: ০১৮২০-০৮৯০৫১
Copyright © 2026 দৈনিক সময়ের নুর. All rights reserved.