1. somoyernurnews@gmail.com : somoyernurnews :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
যেকোনো ঘটনায় জামায়াতের ওপর দায় চাপানো বিএনপির মুদ্রাদোষ : ড.রেজাউল করিম লক্ষ্মীপুরে প্রেস থেকে ৬ ‌‘ভোটের সিল’ উদ্ধার, ব্যবসায়ী আটক | দৈনিক সময়ের নুর ডট কম আজ পবিত্র শবেবরাত : “যেভাবে এলো পবিত্র শবে বরাত’ | দৈনিক সময়ের নুর ডট কম’ ফের দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন | দৈনিক সময়ের নুর ডট কম নির্বাচিত হলে জাতিকে বিভক্ত হতে দেবো না: লক্ষ্মীপুরে ডা.শফিকুর রহমান লক্ষ্মীপুর আসছেন জামায়াত আমির, ২ লাখ নেতাকর্মীর সমাগমের প্রত্যাশা | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ধানের শীষের পক্ষে সিএনজি শ্রমিক দলের আলোচনা সভা | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে বাবার হাতে ৫ বছরের শিশু কন্যা খুন! | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের মান্দারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন | দৈনিক সময়ের নুর ডট কম

লক্ষ্মীপুরে স্ত্রীকে কুপিয়ে মারলেন পাষণ্ড স্বামী | সময়ের নুর নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় শিহাব উদ্দিন নামে এক মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী শাহনাজ বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘরে
স্ত্রীর রক্তাক্ত মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছেন শিহাব উদ্দিন।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে উপজেলার সুজন গ্রামে ভাড়া বাসায় শাহনাজকে হত্যা করা হয়। অভিযুক্ত শিহাব একই উপজেলার শ্যামল গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিনের চাকুরী করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুয়াজ্জিনের চাকরি করায় শিহাব তার স্ত্রী শাহনাজকে নিয়ে সুজন গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন৷ ঘটনার সময় শিহাব ছাগলের মাংস কাটছিলেন। এরমধ্যে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়।
পরে শিহাব তার হাতে থাকা ধারালো চুরি দিয়ে শাহনাজকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন। এতে ঘটনাস্থলেই শাহনাজ মারা যান৷ এক পর্যায়ে মরদেহ ঘরে রেখে শিহাব পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, অভিযুক্ত পলাতক রয়েছেন। পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews