1. somoyernurnews@gmail.com : somoyernurnews :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডেমরায় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের মান্দারিতে জুয়েলারি ব্যবসায়ী কে অপহরণের অভিযোগ | দৈনিক সময়ের নুর ডট কম তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জ বাজারে জমজমাট ঈদের কেনাবেচা | দৈনিক সময়ের নুর ডট কম চন্দ্রগঞ্জে বাজার ইজারার খাজনা আদায় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এ্যানি চৌধুরী মন্ত্রী হওয়ায় লক্ষ্মীপুরে নেতাকর্মীদের উল্লাস, মিষ্টি বিতরণ | দৈনিক সময়ের নুর ডট কম দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান,কে কে হলেন মন্ত্রী-প্রতি মন্ত্রী | দৈনিক সময়ের নুর ডট কম ফের লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির ৪৫০ প্যাকেট বিরিয়ানি জব্দ | দৈনিক সময়ের নুর ডট কম

লক্ষীপুরে চাকুরির আশ্বাসে গরু-রিকশা বিক্রির দেড় লাখ টাকা নিলেন চেয়ারম্যান | সময়ের নুর নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট এর সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৫২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের বিরুদ্ধে গ্রামপুলিশে চাকুরি পাইয়ে দেওয়ার কথা বলে যুবকের কাছ থেকে দেড় লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের মেঝেতে হামাগুড়ি দিয়ে কান্না করতে দেখা গেছে হাফিজ উল্যা নামের ওই যুবকে।

হাফিজ উল্যা কুশাখালী ইউনিয়নের নলডগি গ্রামের রিকশাচালক সেকান্তর মিয়ার ছেলে ও পেশায় রিকশাচালক। তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশের চাকরিপ্রত্যাশী ছিলেন।

হাফিজ জানান, গ্রামপুলিশে চাকুরির জন্য ‘গরু ও রিকশা বিক্রিসহ ঋণ নিয়ে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ  চেয়ারম্যানকে দেড় লাখ টাকা দিয়েছিলেন। তাই নিয়োগ দেওয়ার বিষয়ে জানতে পেরে তিনি উপজেলা কার্যালয়ে আসেন। কিন্তু পরীক্ষার জন্য তাকে ডাকা হয়নি।

বিষয়টি তিনি চেয়ারম্যান মানিকের কাছে জানতে চান। তখন চেয়ারম্যান তাকে জানান, আগের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এসময় টাকা ফেরত দেওয়ার কথা বললে কোনো উত্তর দেননি চেয়ারম্যান। একইসঙ্গে সঙ্গে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী তাকে নেওয়া হবে কি না তা জানতে চাইলেও জানাননি।

হাফিজ উল্লাহ বলেন, ‘দেড় লাখ টাকাসহ চাকরির জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র চেয়ারম্যান আমার কাছ থেকে নিয়েছেন। কিন্তু তিনি আমার চাকরির আবেদনই করেননি। অপর প্রার্থীর কাছ থেকে আরও বেশি টাকা নিয়ে তার আবেদন উপজেলায় জমা দিয়েছেন। চাকুরিতো পেলামই না, এখন টাকাগুলো ফেরতও দেবে না। আমি কীভাবে এখন সংসার চালাবো? মানুষের ঋণের টাকা কীভাবে পরিশোধ করবো।’

তিনি আরো বলেন, প্রতারিত হওয়ার বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে। তিনি লিখিত অভিযোগ দিতে বলেছেন।’

এ বিষয়ে কুশাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের মোবাইলফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, টাকা নিয়ে চাকরি দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি কারো কাছ থেকে টাকা নিয়ে থাকেন, তাহলে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সদর উপজেলার ১৭টি ইউনিয়নের গ্রামপুলিশ (দফাদার ও মহল্লাদার) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৬ জনের বিপরীতে ৪৩ জন অংশ নেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 সময়ের নূর
Theme Customized BY LatestNews